DeshiBhai - দেশিভাই

Call Contact the business

DeshiBhai - দেশিভাই দেশিভাইয়ের দেশি পণ্য, গুনে মানে হবো ধন্য।

06/08/2024

সম্মানিত ধানের শীষের মানুষদেরকে বলছি,

আশাকরি ছাত্রদের আগুনরুপ আপনারা দেখেছেন। যে আগুনে পুড়ে শেখ হাসিনার মত স্বৈরাচারীও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নৌকা গেছে বলে ধানের শীষের রাস্তা পরিষ্কার - এমন ভাবার কোনো কারণ নেই।

আমাদের রক্ত আর চেতনার গ্রুপটাই অন্যরকম। বিজয়ের দিন থেকেই আপনাদের কার্যক্রম ছাত্রজনতার চোখে লাগতেছে। আপনারা যদি ধৈর্যশীল না হয়ে প্রতিহিংসার কারণে দেশে হানাহানি মারামারি করেন, যদি গ্রামের ছোট্ট একটা বাজারে চিৎকার করে ভাবেন এটাই বাংলাদেশ, তাহলে আপনাদেরকে বোল্ড আউট করতে ছাত্রদের/আমাদের এক ঘণ্টাও লাগবেনা।

ভাল ব্যবহার এবং ন্যায়ের কাজ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। যাতে মানুষ আপনাদের ভোট দেয়।
আপনার এলাকায় যদি কোনো মারামারি কাটাকাটি অন্যায়ভাবে চলে দেশকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে আপনি ও আপনার দল নিশ্চিত ধরা খাবেন।

মনে রাখবেন , এবার নেতৃত্বে আমাদের মতো বহু তরুণ রাজনীতিবিদ আসবে। আপনারা ভোট পেতে চাইলে ভাল কাজ করুন।

আপনার এলাকায় হিন্দুদের ঘরে, মন্দিরে , বাড়িতে যদি হামলা হয় , আর আপনি ঠেকাতে না পারেন তাহলে সেটা আপনার এতটাই অযোগ্যতা যে, আপনি বোল্ড আউট হবেনই।

এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই।
এখন ৩০০ আসনে প্রার্থী দেয়া ২০ মিনিটেরও কাজ না। সুতরাং, এখনই এলাকার পরিবেশ শান্ত করুন।

18/07/2024

আলোচনা একটাই,
আমার ভাই-বোনদের জীবন ফিরাইয়া দে, না পারলে পদত্যাগ কর!

পৃথিবীর একমাত্র এয়ারকন্ডিশনড পোশাক হচ্ছে লুঙ্গি। এই গরমে আরাম করে লুঙ্গি পরার প্রয়োজনীয় ট্রিকসঃ📎যতটা সম্ভব উপরে লুঙ্গি প...
25/04/2024

পৃথিবীর একমাত্র এয়ারকন্ডিশনড পোশাক হচ্ছে লুঙ্গি। এই গরমে আরাম করে লুঙ্গি পরার প্রয়োজনীয় ট্রিকসঃ

📎যতটা সম্ভব উপরে লুঙ্গি পড়ুন, প্রায় বুকের কাছাকাছি। বুকে পড়লে আরও ভালো।
এতে পায়ের অংশ দিয়ে প্রচুর বাতাস আসা যাওয়া করবে এবং আপনার 🔔 ঠান্ডা থাকবে।

📎 দিনে বেশ কয়েকবার লুঙ্গি রিবুট করুন। মানে ঘুরিয়ে পড়ুন এবং আপ সাইড ডাউন করুন,, মানে গিট খুলে পায়ের দিকের অংশ কোমড়ে এনে পড়ুন। স্বস্তি পাবেন।
কি ধরনের স্বস্তি এটা যারা জিজ্ঞেস করবেন আমার নজরে তারা মহা বক্সোD

📎 মাঝে মাঝে হটাৎ করে পড়নের লুঙ্গি ঝাড়া দিবেন,, লুঙ্গির ভেতর তেলাপোকা ঢুকে গেলে যেভাবে ঝাড়তে হয় সেভাবে। এতে ভেতরের আবহাওয়া রিনিউ হবে। গরম বাতাস বের হয়ে তুলনামূলক ঠান্ডা বাতাস প্রবেশ করবে।

📎 দিনে অন্তত দুইবার লুঙ্গি বদল করুন। অন্যথায় খোশবুর কারনে কোরবানির ঈদে 🐐 হিসাবে আপনার দরদাম চলতে পারে বিবিরহাট বাজারে।

21/04/2024
আরাম! আরাম! আরাম!মেশি ভাইয়ের লুঙ্গি মানেই আরাম আর আরাম।"দেশিভাই" শীগ্রই দুরাইয়ে বসবাসরত দেশি ভাইদের জন্য প্রিমিয়াম কোয়াল...
21/04/2024

আরাম! আরাম! আরাম!
মেশি ভাইয়ের লুঙ্গি মানেই আরাম আর আরাম।
"দেশিভাই" শীগ্রই দুরাইয়ে বসবাসরত দেশি ভাইদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।

20/04/2024

শীগ্রই দুবাইয়ে দেশি ভাইদের জন্য আসছে "দেশিভাই" এর দেশি চমক।

Address

31 Reem Al Nakheel Building, Nakheel Road, Naif, Deira, Dubai-UAE
Dhaka
500001

Telephone

+971569051345

Website

Alerts

Be the first to know and let us send you an email when DeshiBhai - দেশিভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DeshiBhai - দেশিভাই:

Shortcuts

Share