Ummah Point BD

সুফিয়ান আস সাওরি রহিমাহুল্লাহ বলেন, - অধিক পরিমাণে আল্লাহ তাআলা কে স্মরণ করুন, তাহলে আল্লাহ আপনার দুনিয়ার প্রতি আসক্তি ক...
15/07/2024

সুফিয়ান আস সাওরি রহিমাহুল্লাহ বলেন,

- অধিক পরিমাণে আল্লাহ তাআলা কে স্মরণ করুন, তাহলে আল্লাহ আপনার দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দিবেন।

- মৃত্যুকে স্মরণ করুন, ফলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াবি বিষয়াদি আপনার জন্য সহজ করে দিবেন।

- জান্নাতের আশা পোষণ করুন, তাহলে আল্লাহ আপনাকে তাঁর আনুগত্য করতে সাহায্য করবেন।

- জাহান্নামের প্রতি ভয় রাখুন, তাহলে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার কষ্ট-যন্ত্রনাগুলো সহজ করে দিবেন।

-সুফিয়ান আস সাওরি (রহিমাহুল্লাহ)

[ সুফিয়ান আস সাওরি রহিমাহুল্লাহর আত্মজীবনী - ১৭৬-১৮১ পৃষ্ঠা ]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে অন্যের দোষচর্চা থেকে হিফাজাত করুন।
14/07/2024

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে অন্যের দোষচর্চা থেকে হিফাজাত করুন।

তোমরা ‘জুব্বুল হুযুন’ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! ‘জুব্বুল হুযুন’ কী?তিনি (ﷺ) ...
13/07/2024

তোমরা ‘জুব্বুল হুযুন’ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! ‘জুব্বুল হুযুন’ কী?

তিনি (ﷺ) বললেন, এটা হল জাহান্নামের মধ্যে একটি গর্ত। এ গর্ত হতে বাচার জন্য জাহান্নামও দৈনিক চারশত বার আল্লাহর কাছে আশ্রয় চায়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! এতে (এ গর্তে) কারা যাবে? তিনি (ﷺ) বললেন, যারা দেখানোর উদ্দেশ্যে ‘আমাল ও কুরআন অধ্যয়ন করে থাকে। কুরআন অধ্যায়নকারী (‘আলিম)-গণের মধ্যে তারাই আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণীত, যারা আমীর-ওমরাহদের (সম-সাময়িক শাসকগোষ্ঠীর) সাথে বেশী বেশী সাক্ষাত বা মেলামেশা করে।”

(তিরমিযী ২৩৮৩, ইবনু মাজাহ্ ২৫৬, য‘ঈফুত্ তারগীব ১৬, মিশকাতুল মাসাবিহ ২৭৫)।

11/07/2024

আল্লাহ তা'আলার ভালোবাসা লাভকারীদের তিনটি বিশেষ গুণঃ

১. স্বচ্ছল এবং অস্বচ্ছল অবস্থায় দান করা
২. ক্রোধ বা রাগ সংবরণ করা
৩. মানুষ কে ক্ষমা করা

সূরা আল ইমরান - ১৩৪

24/04/2024

এরাবিয়ান ঘ্রাণ’ বলতে আমরা আসলে বুঝি আমাদের চেয়ে এক-দেড় প্রজন্ম আগে যেসব ট্রেডিশনাল আতরের প্রচলন ছিলো, সেগুলোকে।

‘কাসতুরী রয়াল’ একশতে একশ এরাবিয়ান ঘ্রাণ দিবে, এতে থাকা গোলাপ আর অতি উঁচুমানের সিন্থেটিক কাসতুরের মেলবন্ধন ৩৫+ বয়সের আপনাকে ছোটবেলার স্মৃতিকাতরতায় ভুগতে বাধ্য করবে, ইন শা আল্লাহ্‌!

বিস্তারিত জানতে ভিজিট করুন-https://ummahpointbd.com/p/up036/

বাজেট ফ্রেন্ডলি পিভিসি আর্ট মাত্র ১৭০ টাকায়!
22/07/2023

বাজেট ফ্রেন্ডলি পিভিসি আর্ট মাত্র ১৭০ টাকায়!

Deep Message!
19/07/2023

Deep Message!

06/07/2023

আলহাদুলিল্লাহ আমাদের সকল কার্যক্রম আজ থেকে পুরোদমে শুরু হচ্ছে ইন শা আল্লাহ।

ঈদের আগে এবং পরে করা অনেকগুলো অর্ডার পেন্ডিং আছে। সেগুলো ভেরিফাই করে আজ এবং কালকের মাঝে কুরিয়ার করা হবে ইন শা আল্লাহ।

তো আপনাদের ছুটি কেমন কাটলো?

মা-বাবার বিচ্ছেদ মামলার শুনানি চলাকালে শিশুটি নিতান্ত অবহেলায় ঘুমিয়ে আছে কোর্টরূমের এককোণে। শিশুটি তখনো জানে না, তার সাম...
05/07/2023

মা-বাবার বিচ্ছেদ মামলার শুনানি চলাকালে শিশুটি নিতান্ত অবহেলায় ঘুমিয়ে আছে কোর্টরূমের এককোণে। শিশুটি তখনো জানে না, তার সামনে অপেক্ষা করছে এক অনিশ্চিত ভবিষ্যত।

স্মর্তব্য:
ঢাকায় প্রতি ৪০ মিনিটে একটি তালাক হয়।

- শায়েখ আতিক উল্লাহ্ (হাফি.)

28/06/2023

বাবা ইবরাহীম আ. কে বলা হয়েছিল: সন্তানকে কুরবানি করো। 'প্রিয়বস্তু' কুরবানি করো, এমনটা প্রমাণিত না। কুরআনে এমনটাই এসেছে:... 'আমি দেখলাম আমি তোমাকে জবেহ করছি'।

আমরাও কুরবানি করি। পশু তো প্রতীকী। আল্লাহ আদেশ করেছেন, তাই। একটু চোখ বুঁজে ভাবি তো। আল্লাহকে খুশি করতে আমার কী কী কুরবানি আছে? আমি ঠিক কী কী ছেড়েছি আল্লাহর জন্য? ঠিক এ কথাটাই কিন্তু আল্লাহ কুরআনে বলেছেন: "পশুর রক্ত-গোশত আমার কাছে পৌঁছোয় না। পৌঁছোয় তোমাদের তাকওয়া"। (যে যে গুনাহ তোমরা ছাড়ো, যে ভালো কাজগুলো আমার জন্য করো)

এবার কুরবানির ঈদে আপনি যা যা আল্লাহর খাতিরে ত্যাগ করবেন, সেটাই পৌঁছবে। সেটা হতে পারে ব্যক্তিগত গোপন গুনাহ, হতে পারে লোভনীয় হারাম চাকরি, হতে পারে লাভজনক হারাম ব্যবসা, দুর্নীতি, বা হতে পারে নিজের কোনো খারাপ সিফত (রাগ-হিংসা-গীবত-অহংকার)।

ঠিক করুন, এবার ঈদে কী কী ছাড়ছেন। কী কী কুরবানি দিচ্ছেন। কোন কোন হারাম সুখ, হারাম বিনোদন, হারাম অর্জন আল্লাহর জন্য; শুধু আল্লাহর জন্য ত্যাগ করছেন চিরকালের মতো। বাবা ইবরাহীম ত্যাগ করেছিলেন সব জায়েয জিনিস, আল্লাহর আদেশে। আমরা ত্যাগ করবো সব হারাম জিনিস।

নিঃসন্দেহে হারামের সুখ সাময়িক, কষ্ট বেশি। হালালে সুখ বেশি, হয়তো শুরুতে একটু ডোপামিন কম কম আসে। আসা শুরু হলো বানের মতো আসে।

এবারের কুরবানি হোক সত্যিকারের কুরবানি।

- শামসুল আরেফিন শক্তি হাফিঃ

Address

5/B, H-72, R-3, Janata Housing
Adabor
1207

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Point BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah Point BD:

Shortcuts

Share