17/08/2026
🔖 #প্রি_অর্ডার :
#ফ্ল্যাপ:-
ঘড়িতে রাত বারোটার কাঁটা পেরোতেই ফোনটা হাতে নিল তানহা। কয়েকবার রিং হওয়ার পর সামির রিসিভ করে সালাম দিল। তানহা নীরব। আজ অবশ্য সামির সালাম আর হ্যালো বলার পাশাপাশি একবার ধমকও দিয়েছে।
'কী হলো! কথা যদি না বলেন তো ফোন দিয়েছেন কেন? আশ্চর্য! এভাবে বিরক্ত করার মানে কী!'
তানহা মনের সমস্ত সাহস জোগাড় করে স্বর পরিবর্তন করে একবার কিছু বলতে চাইল, কিন্তু মুখ দিয়ে একটি শব্দও বের হলো না। শেষমেশ ফোন কেটে দিতে বাধ্য হলো।
তার পরের দিন রাতেও একই কাজ করল তানহা। সামিরকে ফোন করল ঠিকই, কিন্তু কোনো কথা বলতে পারল না। তবে এটা ওর কাছে একটা মজার খেলায় পরিণত হয়েছে।
পঞ্চম দিনে তানহা যথারীতি ফোন করতেই সামির প্রথম কলেই রিসিভ করে ফেলল। আজ সে বরাবরের মতো সালাম দিয়ে চুপ মেরে গেল। কোনো কথা না বলে ফোন কানে ধরে বসে রইল সামির। তানহা এবার কিছুটা বিপাকেই পড়ে গেল। সামির কোনো কথাই বলছে না। দুজন দুপ্রান্তে ফোন কানে ধরে বসে আছে, অথচ কারও মুখে কথা নেই। মিহি স্বরে পিঁ পিঁ করে অ্যালার্ম বেলটা বেজে উঠল, দূরে কোথাও ঝিঁঝিপোকারা ডাকছে, অথচ কারও মুখে কোনো কথা নেই।
বেশ কিছুক্ষণ চুপ থেকে এবার গম্ভীর স্বরে বলল সামির, "সমস্যা কী তোর?"
তানহা এবার একটা হার্টবিট মিস করল। সামির ভাই কী করে জানল যে ফোনটা ওই করেছে?
সামির ভাই এবার বললেন, "তোর কাছ থেকে এটা আশা করিনি, মানহা।"
তানহা পুরোপুরি হতবুদ্ধি হয়ে বসে রইল। সামির ভাই জানল কী করে! তানহা এতটাই চমকে গেল যে তাৎক্ষণিকভাবে নিজেকে সেফ করার মতো কোনো বুদ্ধি ওর মাথায় এল না। বরং সে বোকার মতো দ্রুত ফোন কেটে দিয়ে প্রমাণ করল যে ফোনের অপর প্রান্তে সে-ই ছিল—'মানহা'।
• বই : মানহা
আত্মার আত্মীয়
• লেখক : মোর্শেদা হোসেন রুবি (Morsheda hossen ruby-)
• প্রকাশনী : ইউনিটি পাবলিকেশন
• প্রচ্ছদ : মো. সাদিতউজজামান
• প্রকাশক : মোঃ মনোয়ার হোসেন বুলবুল ও মোঃ আবু সাইদুল ফাহিম
মুদ্রিত মূল্য: ৮০০টাকা
💠 প্রি অর্ডার মূল্য: ৫৩৫টাকা
সম্ভাব্য বই প্রকাশের তারিখ - ১লা সেপ্টেম্বর, ২০২৬
✨ প্রি অর্ডারকারী পাঠকদের জন্য থাকছে -
১। লেখকের অটোগ্রাফ
২। প্রচ্ছদযুক্ত চাবির রিং
৩। স্পেশাল বুকমার্ক
৪। দুইটি রঙিন পুস্তানি
৫। চিঠি
💙 অর্ডার করতে ইনবক্স করুন।