Rup Rong Noksha

Rup Rong Noksha "Think what you design next day &
art your own universe"
🍁🥢👒

শাড়িতে যেন গল্প বলুক মধুবনী আর্ট! 🎨​সেমি মসলিনের কোমল স্পর্শে ফুটিয়ে তুলেছি লোকশিল্পের এক অনন্য রূপ।ফিরোজা  রঙের স্নিগ্ধ...
08/09/2026

শাড়িতে যেন গল্প বলুক মধুবনী আর্ট! 🎨
​সেমি মসলিনের কোমল স্পর্শে ফুটিয়ে তুলেছি লোকশিল্পের এক অনন্য রূপ।ফিরোজা রঙের স্নিগ্ধতা আর মধুবনীর জীবন্ত ফিশ মোটিফ — এক নিখুঁত ফিউশন! যারা একটু ইউনিক কিছু পরতে ভালোবাসেন, তাদের জন্য এটি পারফেক্ট।
​দাম ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আমরা দু’জন একে অপরের শক্তি। ❤️কখনো কোনো কঠিন ডিজাইন দেখে আমি ভয় পেয়ে যাই—মনে হয়, “আমি কি পারব? সময়মতো শেষ করতে পারব তো?”...
08/09/2026

আমরা দু’জন একে অপরের শক্তি। ❤️
কখনো কোনো কঠিন ডিজাইন দেখে আমি ভয় পেয়ে যাই—মনে হয়, “আমি কি পারব? সময়মতো শেষ করতে পারব তো?” ঠিক তখনই অন্তর আমাকে সাহস দেয়, মোটিভেট করে। বলে, “তুমি পারবে, শুরু করো।”
আবার অন্তর একজন মাল্টি-ক্রিয়েটিভ ডিজাইনার। কাজের চাপে, ফ্রাস্ট্রেশনে কখনো কখনো ওরও মনে হয়—“আমার দ্বারা হবে না।” কিন্তু আমি ওকে কখনো থেমে যেতে দিই না। নিজের মতো করে সাহস দিই, মোটিভেট করি, আবার আগের জায়গায় ফিরিয়ে আনি।
হয়তো এ কারণেই আমরা বলি—আমরা একে অপরের শক্তি। 🫶
আর নিজেদের চারপাশে এমন একটা শক্তিশালী গণ্ডি তৈরি করেছি, যেখানে কোনো নেগেটিভ মানুষ, কোনো ডিমোটিভেট করা কথা কিংবা আমাদের স্বপ্নকে ছোট করে দেখার মতো কারও জায়গা নেই।
আমরা একসাথে থাকলে একে অপরকে থামাই না, বরং আরও সামনে এগিয়ে দিই। ❤️
#স্বপ্নের_পথে #একসাথে_এগিয়ে_চলা #আমাদের_গল্প #বাংলাদেশি_উদ্যোক্তা

কায়ান নারী শাড়ি পরিহিতা এক বাংলাদেশি নারী—শাড়ির আঁচলে ফুটে ওঠা কায়ান নারীর শিল্পরূপ, সঙ্গে সূক্ষ্ম হ্যান্ড পেইন্ট ও ...
07/09/2026

কায়ান নারী শাড়ি পরিহিতা এক বাংলাদেশি নারী—শাড়ির আঁচলে ফুটে ওঠা কায়ান নারীর শিল্পরূপ, সঙ্গে সূক্ষ্ম হ্যান্ড পেইন্ট ও কাঁথা স্টিচের নান্দনিক কাজ।” 🌿✨
যারা শাড়ির সঙ্গে একটু গল্পও পরতে চান, তাদের জন্য। ✨শাড়িতে রয়েছে হ্যান্ড পেইন্টের সঙ্গে নিখুঁত হ্যান্ড স্টিচ ও কাঁথা স্টিচের কাজ। শাড়ির আঁচলে ফুটে উঠেছে এক নারীর নীরব সৌন্দর্য—কায়ান নারী।
পুরো শাড়িটাই যেন হাতে হাতে গড়া একটি গল্প। ❤️

07/09/2026

পাতার বাঁশরী শাড়িটা আবারও চলে যাচ্ছে তার নিজস্ব গন্তব্যে। 🌿
#পাতারবাঁশরী

রাত ৩টা বাজে… মাথায় হঠাৎ একটা পাগলামি উঠলো! 🙂মিনহা ঘুমায় না, অন্তরও ঘুমায় না নিজের কাজে ব্যস্ত —তা আমি আর কী করি! বসে গে...
07/09/2026

রাত ৩টা বাজে… মাথায় হঠাৎ একটা পাগলামি উঠলো! 🙂
মিনহা ঘুমায় না, অন্তরও ঘুমায় না নিজের কাজে ব্যস্ত —তা আমি আর কী করি! বসে গেলাম চুড়ি বানাতে। 😂
অবশেষে একটা সুন্দর চুড়ি বানিয়েই ফেললাম, ছবি তোলা একটু বাবা মেয়েকে প্যারা দিয়ে ফেললাম ☺️
আর মিনহাকে যদি বলি, “আমাকে প্রিন্সেস বানাও”—
মিনহা ঠিক এভাবেই আমার হাতে চুমু দিয়ে দেয়। 🥹👑❤️
যাই হোক হ্যান্ডমেড চুড়ি আমাদের কাছে পাবেন, তাই নিজের শাড়ি বা পোশাকের সাথে কাস্টমাইজ করে তৈরি করেও নিতে পারবেন ❤️
#চুড়ি #হ্যান্ডমেডচুড়ি #মিনহা #মায়েরমেয়ে

মনে হয়েছিল এই শাড়ি করতে পুরো মাস লেগে যাবে… অথচ শেষ করে ফেললাম! 🥹✨মাঝে মাঝে সত্যিই মনে হয়, আমার হাত যেন ম্যাজিকের মতো কা...
06/09/2026

মনে হয়েছিল এই শাড়ি করতে পুরো মাস লেগে যাবে… অথচ শেষ করে ফেললাম! 🥹✨

মাঝে মাঝে সত্যিই মনে হয়, আমার হাত যেন ম্যাজিকের মতো কাজ করে! 🪄
বনলতা শাড়িটা যখন শুরু করেছিলাম, শুধু একটাই চিন্তা ছিল—কখন শেষ করব!

অবশেষে সেই অপেক্ষার শেষ। 🌿❤️
আমার হাতে আঁকা বনলতা এখন পুরোপুরি প্রস্তুত। ✨

#বনলতা #বাংলারশাড়ি #শাড়িপ্রেম

05/09/2026

পাতার বাঁশরী আবারও যাচ্ছে তার নতুন ঠিকানায়। 💚✨
#পাতারবাঁশরী

Kayan women sareeএই শাড়িটায় রয়েছে শুধুই হ্যান্ড পেইন্ট ও হ্যান্ড স্টিচের কাজ।কোনো ভারী ডিজাইন নয়, খুব সাধারণ রেখার মাঝে ...
05/09/2026

Kayan women saree
এই শাড়িটায় রয়েছে শুধুই হ্যান্ড পেইন্ট ও হ্যান্ড স্টিচের কাজ।
কোনো ভারী ডিজাইন নয়, খুব সাধারণ রেখার মাঝে হাতে আঁকা আর হাতে সেলাই করা নকশায় ফুটিয়ে তোলা হয়েছে এর সৌন্দর্য। 🌸
সিম্পল অথচ এলিগেন্ট—যারা কম কাজের মধ্যে একটু আলাদা, নান্দনিক লুক পছন্দ করেন, তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট। 🖤❤️
পুরোটাই হাতে করা—তাই প্রতিটি শাড়িই একটু একটু করে ইউনিক। ✨
#শাড়ি #হ্যান্ডপেইন্টশাড়ি #হ্যান্ডস্টিচ #বাংলারশাড়ি

Address

মিরপুর ৬০ ফিট Dhaka
Barishal

Telephone

+8801846590594

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rup Rong Noksha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share