Love lain

Love lain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Love lain, Book shop, barishal, Barishal.

END-Efford Never Dies.The first rate may come. This should not give up. Lionel Messi is such an unyielding person.
18/12/2022

END-Efford Never Dies.The first rate may come. This should not give up. Lionel Messi is such an unyielding person.

15/12/2022

মেয়েদের চাকরির সুযোগ না দিয়ে,
পুরুষদের সুযোগ করে দেওয়া উচিত।

কারণ-শুণ্য পকেটের যন্ত্রণা মেয়েরা নয়,
পুরুষরাই একমাত্র ভালো বোঝে, পুরুষ বেকার মেয়ে বিয়ে করতে সম্মতি জানায় কিন্তু মেয়েরা তা করে না( এখানেই তাদের দায়িত্ব ও কর্তব্য)।

তাই চাকরিটা পুরুষের খুব দরকার।

পুরুষদের আন্দোলন করা উচিত বলে মনে করি, প্রধানমন্ত্রী ৭৫ বছরে সুন্দর করে দেশ চালাচ্ছেন, আর অন্যদিকে হাজার হাজার যুবক বেকারত্বের ভার মাথায় নিয়ে ঘুরছে,কেউ কেউ নিজেকেও হারিয়ে ফেলছে।

চাকরির বয়স যেখানে ৩০,অন্যদিকে অনার্স শেষ করতেই ২৬ বছর কেটে যায়, এসব নিয়ে কি সংসদ মাথা ঘামায় না, দেশে দুর্নীতি বাড়ছে,শিক্ষার হার বাড়ছে, উন্নয়নশীলের দিকে ধাবিত হচ্ছে কিন্তু উন্নত আর হতে পারলো কই.......!??

21/11/2022

★পৃথিবীর মোট স্বাধীন রাষ্ট্র→ ১৯৫ টি
★ জাতিসংঘ ভুক্ত স্বাধীন রাষ্ট্র→ ১৯৩ টি
★ সর্বশেষ স্বাধীন রাষ্ট্র→ দক্ষিন সুদান,
আফ্রিকা (৯ জুলাই ২০১১)
★ এশিয়া মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ৪৪ টি
★ এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র→ পূর্ব তিমুর
★ আফ্রিকা মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ৫৪ টি
★ উত্তর আমেরিকা মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ২৩ টি
★ দক্ষিন আমেরিকা মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ১২ টি
★ ইউরোপ মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ৪৮ টি
★ ওশেনিয়া মহাদেশে মোট স্বাধীন রাষ্ট্র→ ১৪ টি
★ এন্টার্টিকা মহাদেশে কোন স্বাধীন রাষ্ট্র নেই
★ ভ্যাটিকান ও কসোভো জাতিসংঘের সদস্য নয়
★ সর্বশেষ মুসলিম স্বাধীন রাষ্ট্র→ কসোভো, ইউরোপ

বিভিন্ন সংস্থার সদর দপ্তর

🔰১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
🔰২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
🔰৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
🔰৪। OIC এর সদর দফতর= জেদ্দা
🔰৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
🔰৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
🔰৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
🔰৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
🔰৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
🔰১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
🔰১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
🔰১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
🔰১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
🔰১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
🔰১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
🔰১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
🔰১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
🔰১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় - হোয়াইট হল
🔰১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
🔰২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
🔰২২। FAO এর সদর দপ্তর=রোম আউটসাইড নলেজ
🔰২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
🔰২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
🔰২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
🔰২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
🔰২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
🔰২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ আউটসাইড নলেজ
🔰৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
🔰৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
🔰৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
🔰৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
🔰৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
🔰৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
🔰৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
🔰৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও আউটসাইড নলেজ
🔰৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি আউটসাইড নলেজ
🔰৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
🔰৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
🔰৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
🔰৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
🔰৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
🔰৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
🔰৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
🔰৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
🔰৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
🔰৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
🔰৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
🔰৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

১. বাংলাদেশের আইন সভার নাম - জাতীয় সংসদ
২. জাপানের আইন সভার নাম - ডায়েট
৩. নেপালের আইন সভার নাম - কংগ্রেস
৪. আফগানিস্তানের আইন সভার নাম - লয়াজিরগা
৫. ভুটানের আইন সভার নাম - সোংডু
৬. মালদ্বীপের আইন সভার নাম - মজলিস
৭. ইরানের আইন সভার নাম - মজলিস
৮. যুক্তরাষ্ট্রের আইন সভার নাম - কংগ্রেস
৯. যুক্তরাজ্যের আইন সভার নাম - পার্লামেন্ট
১০. চীনের আইন সভার নাম - কংগ্রেস
১১. ডেনমার্কের আইন সভার নাম - ফোডেক
১২. জার্মানের আইন সভার নাম - রাইখ স্টেগ
১৩. কানাডার আইন সভার নাম - পার্লামেন্ট
১৪. অস্ট্রিয়ার আইন সভার নাম - পার্লামেন্ট
১৫. মালয়েশিয়ার আইন সভার নাম - মজলিস
১৬. মঙ্গোলিয়ার আইন সভার নাম - থুরাল
১৭. ইসরায়েলের আইন সভার নাম - নেসেট
১৮. তাইওয়ানের আইন সভার নাম - ওয়ান
১৯. রাশিয়ার আইন সভার নাম - সুপ্রিম সোভিয়েত এসেম্বলি।
২০. স্পেনের আইন সভার নাম - ক্রেটস
২১. তুরস্কের আইন সভার নাম - গ্রান্ড ন‍্যাশনাল এসেম্বলি
২২. সুইডেনের আইন সভার নাম - বিক্সডেগ
২৩. ফ্রান্সের আইন সভার নাম - চেম্বার
২৪. নেদারল্যান্ডসের আইন সভার নাম - ষ্টেটেড জেনারেল
২৫. পোল‍্যান্ডের আইন সভার নাম - সীম
২৬. নরওয়ের আইন সভার নাম - স্টরচিং
২৭. ইতালির আইন সভার নাম - সিনেট
২৮. মিশরের আইন সভার নাম - দারুল আওয়াম
২৯. আয়ারল্যান্ডের আইন সভার নাম - ওয়ারেখটাস
৩০. গ্রিসের আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিস
৩১. আইসল্যান্ডের আইন সভার নাম - আলথিং
৩২. ইন্দোনেশিয়ার আইন সভার নাম - পিপলস কনসালটেটিভ এসেম্বলি
৩৩. উত্তর কোরিয়ার আইন সভার নাম - সুপ্রিম পিপলস এসেম্বলি
৩৪. জায়ার আইন সভার নাম - ন‍্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল
৩৫. দক্ষিণ আফ্রিকার আইন সভার নাম - হাউস অব এসেম্বলি
৩৬. মায়ানমারের আইন সভার নাম - পিথু ইটার্ড
৩৭. লিথুনিয়ামের আইন সভার নাম - সিসাম
৩৮. লিবিয়ার আইন সভার নাম - জেনারেল পিপলস কংগ্রেস
৩৯. নিউজিল্যান্ডের আইন সভার নাম - হাউস অব রিপ্রেজেন্টেটিভ
৪০. সিরিয়ার আইন সভার নাম - পিপলস কাউন্সিল
৪১. রুমানিয়ার আইন সভার নাম - গ্র‍্যান্ড ন‍্য‍াশনাল এসেম্বলি
৪২. হাইতির আইন সভার নাম - চেম্বার অব ডেপুটিস সিনেট
৪৩. হাঙ্গেরির আইন সভার নাম - ন‍্যাশনাল এসেম্বলি
৪৪. সুইজারল‍্যান্ডের আইন সভার নাম - ফেডারেল এসেম্বলি
৪৫. ব্রাজিলের আইন সভার নাম - ন‍্যাশনাল কংগ্রেস
৪৬. ভারতের আইন সভার নাম - লোকসভা ও রাজ‍্যসভা
৪৭. পাকিস্তানের আইন সভার নাম - সিনেট

#গুরুত্বপূর্ন তথ্যঃ
🔈নোবেল চালু-১৯০১
🔈ফিফা গঠিত-১৯০৪
🔈বঙ্গভঙ্গ-১৯০৫
🔈বঙ্গভঙ্গ রদ-১৯১১
🔈টাইটানিক ধংস-১৯১২
🔈রবীন্দ্রনাথের নোবেল লাভ-১৯১৩
🔈১ম বিশ্বযুদ্ধ শুরু হয়-১৯১৪
🔈রুশ বিপ্লব-১৯১৭
🔈১ম বিশ্বযুদ্ধ শেষ-১৯১৯
🔈২য় ভার্সাই চুক্তি-১৯১৯
🔈উত্তর আমেরিকা আবিস্কার-১৪৯২
🔈শিল্প বিপ্লব-১৭৬০
🔈আমেরিকা মুক্ত-১৭৭৬
🔈১ম ভার্সাই চুক্তি-১৭৮০
🔈ফোর্ট উইলিয়াম কলেজ -১৮০০
🔈ট্রাফালগার যুদ্ধ-১৮০৫
🔈ওয়াটার লুর যুদ্ধ -১৮১৫
🔈দাশ প্রথার বিলোপ-১৮৬৩
🔈আব্রাহাম লিংকন মারা যান-১৮৬৫
🔈সুয়েজ খাল খনন-১৮৬৯
🔈ফরাসি বিপ্লব-১৭৮৯
🔈দুই জার্মানী একত্রিত হয়-১৯৯০
🔈শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান-১৯৯৩
🔈নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন-১৯৯৪
🔈সিটি বিটি সই হয়-১৯৯৬
🔈সিটি বিটি অনুমোদন-২০০০
🔈জাতিসংঘ নোবেল পায়-২০০৭
🔈দঃ সুদান স্বাধীন হয়-২০১১
🔈এপিজে আঃ কালাম মারা যান-২০১৫
🔈মোঃ আলী মারা যান-২০১৬
🔈ফিডেল কাস্ত্রো মারা যায়-২৫ নভেম্বর,২০১৬
🔈ঢাবি স্থাপিত-১৯২১
🔈হিটলার জার্মান চ্যান্সলর হন-১৯৩৩
🔈২য় বিশ্বযুদ্ধ শুরু-১৯৩৯
🔈ছিয়াত্তরের মনবন্তর-১১৭৬ (বাংলা)
🔈২য় বিশ্বযুদ্ধ শেষ-১৯৪৫
🔈জাতিসংঘ-১৯৪৫
🔈দেশ বিভাগ-১৯৪৭
🔈আরব-ইসরায়েল যুদ্ধ-১৯৪৮
🔈বিবিসি বাংলার যাত্রা-১৯৪৯
🔈এভারেস্ট বিজয়-১৯৫৩
🔈সুয়েজ খাল জাতীয়করন-১৯৫৬
🔈চাঁদে ১ম মানুষ যায়-১৯৬৯
🔈তাইওয়ান স্বাধীনতা হারায়-১৯৭১
🔈ইরানে ইসলামী বিপ্লব-১৯৭৯
🔈আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ-১৯৭৯
🔈ফকল্যান্ড যুদ্ধ-১৯৮২

#গুরুত্বপূর্ণ_৫০টি_শব্দ/শব্দার্থ পরিচিতি.....

০১| "মেসোপটেমিয়া"শব্দের অর্থ?
®____দুই নদীর মধ্যবর্তী ভূমি/অঞ্চল

০২| "নরওয়ে"অর্থ?
®____উত্তরের দেশ

০৩| "দালাইলামা"শব্দের অর্থ?
®____মহাসাগর

০৪| "কুইসলিং"অর্থ?
®____বিশ্বাসঘাতক

০৫| "পিং পং" অর্থ কী?
®_____টেবিল টেনিস

০৬| "কিউনিফর্ম" অর্থ?
®_____অক্ষরভিত্তিক বর্ণলিপি

০৭| "হিব্রু"অর্থ?
®_____নীচু বংশের লোক/যাযাবর

০৮| "থাইল্যান্ড" অর্থ?
®______মুক্তভূমি

০৯| ইকুয়েডর অর্থ?
®______নিরক্ষীয় অঞ্চল।

১০| "অস্ট্রেলিয়া"অর্থ?
®______এশিয়ার দক্ষিণাঞ্চল

১১| "পলিনেশিয়া"অর্থ?
®_____অনেক দ্বীপ

১২| "মাৎস্যন্যায়" অর্থ?
®_____অরাজকতা

১৩| "গ্লাসনস্ত" অর্থ?
®______খোলামেলা আলোচনা

১৪| "পেরেস্ত্রইকা"অর্থ?
®______পরিবর্তন/পুনর্গঠন

১৫| "ভুটান"অর্থ?
®_______উচ্চভূমি

১৬| "বলকান" শব্দের অর্থ?
®_______একসারি পর্বত

১৭| "ব্লাসফেমি" শব্দের অর্থ?
®______ধর্মনিন্দা বা ঈশ্বর নিন্দা

১৮| "হরপ্পা" কথাটির অর্থ কি?
®______পশুপাখির খাদ্য

১৯| "মহেঞ্জোদারো" কথাটির অর্থ কি? ®______মৃতের স্তুপ

২০| "কোস্টারিকা" শব্দের অর্থ কী?
®______ধনী উপকূল

২১| "বলকান" শব্দটি?
®______তুর্কি

২২| "ভেনিজুয়েলা" অর্থ?
®______ ক্ষুদ্র ভেনিস

২৩| "চাকমা" শব্দের অর্থ কী?
®______মানুষ

২৪| "ক্রিসেনথিমাম" এর বাংলা অর্থ?
®_____চন্দ্রমল্লিকা(জাপানের জাতীয় ফুল)

২৫| "হিরোনারু" শব্দের অর্থ?
®______উদীয়মান সূর্য
®____রমজান

২৬| "সিয়েরালিওন"অর্থ?
®______সিংহের পর্বত

২৭| "জিম্বাবুয়ে"শব্দের অর্থ?
®______House of the Chief

২৮| "ওশেনিয়া" শব্দ দ্বারা বুঝায়?
®_____দক্ষিণ প্রশান্ত সাগরের দ্বীপসমূহ

২৯|"পানমুনজাম" শব্দটি দ্বারা বুঝায়?
®_____দুই কোরিয়ার মধ্যে শান্তিপল্লি

৩০| "মেলোনেশিয়া"শব্দটির অর্থ?
®______কৃষ্ণ দ্বীপ

৩১| "পলিনেশিয়া"শব্দটির অর্থ?2
®______অনেক দ্বীপ

৩২|"রেড ইন্ডিয়ান"শব্দটি দ্বারা বুঝায়?
®______আমেরিকান আদি অধিবাসী

৩৩| "পিগমি"শব্দটি দ্বারা বুঝায়?
®______পৃথিবীর খর্বাকায় উপজাতি

৩৪| "ইকুয়েডর" শব্দের অর্থ?
®______নিরক্ষীয় অঞ্চল।

৩৫| "অস্ট্রেলিয়া"অর্থ?2
®______এশিয়ার দক্ষিণাঞ্চল

৩৬| "তিয়েন আনমেন"অর্থ?
®_____চিরশান্তির তোরণ
®_____নোট রমজান

৩৭| "ধীবর" শব্দের অর্থ?
®_____মৎস্যজীবী

৩৮| "টর্নেডো"অর্থ?
®_____বজ্রঝড়

৩৯| "সিডর" শব্দের অর্থ?
®_____চোখ

✓✓প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কিছু তথ্য✓✓

প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪ – ১৯১৮ )
১.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয় ?
উত্তর: ১৯১৪ সালের ২৮ জুলাই শুরু হয় এবং ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয় ।
২.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল ?
উত্তর: জার্মানদের উগ্র জাতীয়তাবাদ নীতি ।
৩.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি ছিল কোন কোন দেশ ?
উত্তর: ব্রিটেন , ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম ও রাশিয়া ।
৪.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তিভুক্ত দেশগুলো ছিল কি কি ?
উত্তর: জার্মানি , অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ।
৫.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষের প্রধান কে কে ছিলেন ?
উত্তর: রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ, ফ্রান্সের নেতা পঁয়েকার দ্বিতীয় উইলিয়াম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন ।
৬.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন ?
উত্তর: জেনারেল ফচ (Foch) ।
৭.প্রশ্ন: যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় ?
উত্তর: ৬ এপ্রিল ১৯১৭ (জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ‌্যমে)
৮.প্রশ্ন: প্রথম বিশ্বেযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: ভিটোরি আর্লান্ডো ।
৯.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন ?
উত্তর: উড্রো উইলসন ।
১০.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ‌্যান্সেলর কে ছিলেন ?
উত্তর: বিসমার্ক ।
১১.প্রশ্ন: কোন যুদ্ধের প্রেক্ষিতে ‘লীগ অব নেশনস’ গঠন করা হয় ?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ ।
১২.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে ?
উত্তর: ১১ নভেম্বর ১৯১৮ ।
১৩.প্রশ্ন: কখন ও কোথায় বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১১ নভেম্বর ১৯১৮ , প‌্যারিসে ।
১৪.প্রশ্ন: কবে, কোন চুক্তির মাধ‌্যমে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ?
উত্তর: ২৮ জুন ১৯১৯ , ভার্সাই চুক্তি (ফ্রান্স) ।
১৫.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি কাদের মধ‌্যে সম্পাদিত হয় ?
উত্তর: জার্মানি ও মিত্রপক্ষ ।
১৬.প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তির নাম কি ?
উত্তর: প‌্যারিস শান্তি চুক্তি ।
১৭.প্রশ্ন: কত সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল‌্যান্ড মিত্রপক্ষে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ?
উত্তর: ১৯১৪ সালে ।
১৮.প্রশ্ন: কত সালে অস্ট্রেলিয়া সাবেক জার্মান কলোনিগুলো দখল করে নেয় ?
উত্তর: ১৯১৯ সালে ।

✓✓দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু তথ্য✓✓
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯ – ১৯৪৫ )
১.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৩৯ (এডলফ হিটলার কর্তৃক পোল‌্যান্ড আক্রমণের মাধ‌্যমে ) ।
২.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল ?
উত্তর: জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ‌্যবাদী মনোভাব ।
৩.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় কাদের মধ‌্যে ?
উত্তর: অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ‌্যে ।
৪.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা ?
উত্তর: ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম , রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অন‌্যান‌্য দেশ ।
৫.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘ জাপান, জার্মানি ও ইতালি’ শক্তিকে একত্রে কি বলা হয় ?
উত্তর: অক্ষশক্তি (Axis Powers ) ।
৬.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভুমি বলা হয় কোন দেশকে ?
উত্তর: রাশিয়াকে ।
৭.প্রশ্ন: জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স ‍যুদ্ধ ঘোষণা করে কবে ?
উত্তর: ১৩ সেপ্টেম্বর ১৯৩৯ ।
৮.প্রশ্ন: ইতালি অক্ষশক্তিতে ‍যুক্ত হয় কবে ?
উত্তর: ১১ জুন ১৯৪০ ।
৯.প্রশ্ন: হিটলার সোভিয়াতে ইউনিয়ন (রাশিয়া) এক্রমণ করে কবে ?
উত্তর: ২২ জুন ১৯৪১ ।
১০.প্রশ্ন: জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটি আক্রমণ করে কবে ?
উত্তর: ৭ ডিসেম্বর ১৯৪১ ।
১১.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সারাসরি যুদেধ যোগদান করে ?
উত্তর: ৮ ডিসেম্বর ১৯৪১ ।
১২.প্রশ্ন: জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‍যুদ্ধ ঘোষণা কবে করে ?
উত্তর: ১১ ডিসেম্বর ১৯৪১ ।
১৩.প্রশ্ন: রুজভেল্ট , চার্চিল ও স্ট‌্যালিনের মধ‌্যে তেহরান বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ২৮ নভেম্বর ১৯৪৩ ।
১৪.প্রশ্ন: ডি –ডি (D-Day) কবে ?
উত্তর: ৬ জুন ১৯৪৪ ।
১৫.প্রশ্ন: V.E Day. (Victory in Europe) কবে ?
উত্তর: ৮ মে ১৯৪৫ ।
১৬.প্রশ্ন: V-J (Victory over Japan) Day কবে ?
উত্তর: ২ সেপ্টেম্বর ১৯৪৫ ।
১৭.প্রশ্ন: রুজভেল্ট, চার্চিল ও স্ট‌্যালিনের মধ‌্যে ইয়াল্টায় বৈঠক কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ৪-১১ ফেব্রুয়ারি ১৯৪৫ ।
১৮.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পন করে কবে ?
উত্তর: ১৪ আগস্ট ১৯৪৫ ।
১৯.প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে ?
উত্তর: ২ সেপ্টেম্বর ১৯৪৫, জাপান কর্তৃক চুক্তি স্বাক্ষরের মাধ‌্যমে ।
২০.প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার টেস্ট ছিল কোন দেশ ?
উত্তর: বেলজিয়াম ।

০১. ডুরান লাইন = আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা।

০২. লাইন অব কন্ট্রোল = ভারত ও পাকিস্তানের সীমারেখা।

০৩. কার্জন লাইন = পোল‍্যান্ড ও রাশিয়ার সীমারেখা।

০৪. ফস লাইন = পোল‍্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা।

০৫. ম‍্যাজিনো লাইন = জার্মান ও ফ্রান্সের সীমারেখা।

০৬. সিগফ্রিড লাইন = জার্মান ও ফ্রান্সের সীমারেখা।

০৭. ওডারনিস লাইন = পোল‍্যান্ড ও জার্মানির সীমারেখা।

০৮. হিন্ডারসবার্গ = পোল‍্যান্ড ও জার্মানির সীমারেখা।

০৯. ম‍্যানার হেইম লাইন = রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা।

১০. সনোরা লাইন = যুক্তরাষ্ট্র ও ম‍্যাক্সিকোর সীমারেখা।

১১. ম‍্যাকমোহন লাইন = চীন ও ভারতের সীমারেখা।

১২. রেডক্লিফ = বাংলাদেশ ও ভারতের সীমারেখা।

১৩. লাইন অব একচুয়াল কন্ট্রোল = চীন ও ভারতের সীমারেখা।

১৪. পারপল লাইন = আরব ও ইসরায়েলের সীমারেখা।

১৫. ব্লু লাইন = লেবানন ও ইসরায়েলের সীমারেখা।

১৬. গ্রিন লাইন = ইসরাইল ও সিরিয়ার সীমারেখা।

" প্রয়োজনে শেয়ার,কপি বা টাইম লাইনে সংরক্ষণ করুন "

" বাসায় থাকুন, নিরাপদে থাকুন এবং বন‍্যা কবলিত মানুষের পাশে থাকুন "

" G.K

▪ "হিমালয়ের কন্যা বলা হয় ___ নেপালকে।
▪ "মান্নার দ্বীপ" ___ শ্রীলংকায় অবস্থিত।
▪ বজ্রপাতের দেশ হলো ___ ভুটান।
▪ ইন্ডিয়া হাউজ ___ লন্ডনে।
▪ লিটল ইন্ডিয়া ___ সিঙ্গাপুরে।
▪ জাতিবহুল দেশ ___ ভারত।
▪ ছিদ্রায়িত রাষ্ট্র___ ইতালি & দক্ষিণ আফ্রিকা।
▪ নগর রাষ্ট্র ___ সিঙ্গাপুর।
▪ "ওয়াফা" ফিলিস্তানের রাষ্ট্রীয় বার্তা।
▪ প্রাচ্যের গ্রেট ব্রিটেন হলো ___ জাপান
▪ গ্রেট হল ___ চীনে অবস্থিত।
▪ "সাদা হাতির দেশ" হলো ___ থাইল্যান্ড।
▪ "চির স্বাধীন দেশ" হলো ___ থাইল্যান্ড।
▪ বুশ হাউজে অবস্থিত ___ লন্ডনে।
▪ City of Fountain বলা হয় ___ তাসখন্দ কে।
▪ রুশ বিপ্লব হয় ___ ১৯১৭ সালে।
▪ ইন্টারফ্যাক্স হলো___ রাশিয়ার বার্তা সংস্থা।
▪ "ডয়েচল্যান্ড" বলা হয় ___ জার্মানিকে।
▪ এডলফ হিটলারের রাজনৈতিক দলের নাম ছিল___ নাৎসী।
▪ হোমার হলেন __ গ্রীসের অন্ধ কবি।
▪ গণতন্ত্রের সূতিগার বলা হয় __ গ্রীসকে।
▪ ইউরোপের রেনেসাঁ আন্দোলন শুরু হয় ___ ইতালি থেকে।

⛔চাকরির প্রস্তুতি ---(১০)

➡বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ-

১)"তত্ত্ববোধিনী পএিকা "প্রথম প্রকাশিত হয়-
=১৮৪৩ সালে

২)মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
=কাজাখস্তান

৩)নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারন পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয়?
=ষষ্ঠ

৪)বাংলাদেশের গবাদিপশুতে প্রথম ভ্রূণ বদল করা হয়-
=৫মে, ১৯৯৫

৫)জোট নিরপেক্ষ আন্দলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
=বেলগ্রডে,১৯৬১

৬)উওর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল -
=৪ এপ্রিল, ১৯৪৯

৭)সার্ক- এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
=কলম্বোতে

৮)"Straw vote" বলতে বোঝায়?
=Unofficial poll of public opinion

৯)স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
=৪মার্চ, ১৯৭২

১০)NATO কবে প্রতিষ্ঠিত হয়?
=১৯৪৯ সালের ৪ এপ্রিল

১১)বাংলাদেশের লাগা উওরে অবস্থিত -
=পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম

১২)A fantasy is-
=an imaginary story

১৩)"Blockbuster" means-
=A powerful explosive to demolish building

১৪)বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের -
=৩১মে

১৫)কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা -
=৫৩

➡উওর দিতে হবে⤵

📛ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত??

#জেনে_নেই_বিশ্বের_ইতিহাসে_প্রথম_নারীঃ-

★ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী --- শ্রীমাভো বন্দরনায়েক।
★ মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী --- বেনজির ভূট্টুো।
★ ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী --- ইন্দিরা গান্ধী।
★ যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী --- মার্গারেট থ্যাচার।
★ বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট --- ইসবেলা প্রেরন।
★ এশিয়া মহাদেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট --- কোরাজন একুইনো।
★মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট --- মেঘবতী সুকর্ণপুত্রী।
★ দক্ষীণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট --- চন্দ্রিকা কুমারাতুঙ্গা।
★ ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট --- প্রতিভা পাতিল।
★ বিশ্বের প্রথম মহিলা স্পিকার --- ওগল রুডার জিনেক।
★ মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার --- ফাহমিদা মির্জা।
★ যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার --- ন্যান্সি পেলোসিও।
★ জাতিসংঘের প্রথম নারী সভাপতি --- বিজয় লক্ষী পন্ডিত।
★ জাতিসংঘের প্রথম নারী ন্যায়পাল --- প্যাট্রিসিয়া ডুরাই।
★ আন্তজার্তিক আদালতের প্রথম নারী বিচারক --- রোজালিন হিগিন্স।
★ কমনওয়েলথ এর প্রথম নারী মহাসচিব --- প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড।
★ বিশ্বের প্রথম নারী পাইলট --- অ্যাল্যান শেফার্ড।

গ্রিনহাউজ ও কার্বন নি:সরণ::
গ্রিনহাউজ নির্গমনে শীর্ষ ৩টি দেশ:
১. চীন
২. যুক্তরাষ্ট্র
৩. ভারত
মাথাপিছু গ্রিনহাউজ নির্গমনে শীর্ষ দেশ:
১. অস্ট্রেলিয়া
২. যুক্তরাষ্ট্র
৩. কানাডা

কার্বন নির্গমনে শীর্ষ ৪টি:
১. চীন
২. যুক্তরাষ্ট্র
৩. ইউরোপীয় ইউনিয়ন
৪. ভারত

মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ:
১. সৌদি আরব
২. অস্ট্রেলিয়া
৩. যুক্তরাষ্ট্র

সূত্র: বিশ্ব ব্যাংক- ২০১৯

পোস্টটি পড়ে ভালো লাগলে শেয়ার,,লাইক ও কমেন্ট করে সাথেই থাকুন

04/05/2022

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই. কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে.

!!! নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!!!!!!

02/01/2021

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত।😥 তারা আসলে অবহেলিত সমাজের কাছে।পরিবারাের কাছে😐

-১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়েদের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জুটে না।🙂

-১৮ বছর বয়সে ক্লাসমেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়।🙂

-২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই ৫ বছর সিনিয়র ভাইয়ের প্রশংসা করে।😊

-২২ বছর বয়সে যখন বান্ধুবিদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর "বাচ্চা ছেলে"!😞

-২৪ বছরে মেয়েরা যখন পড়াশুনা প্রায় ক্ষ্যান্ত দিতে যাচ্ছে তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু"!😑

-নেশাগ্রস্ত হতাশাগ্রস্ত যাই হোক না কেন,যে ছেলেটার নিজেরই চালচুলো নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না-তাঁকেও দায়িত্ব নিতে হবে,সংসার,বউ,বাচ্চা"র
!"🙂

-নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ,আত্নীয়-স্বজন, পরিবার ঠিকই মনে করিয়ে দিবে-"ছেলে কি করে..?প্রতিষ্ঠিত তো..?🤔😐

-অনার্স মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন পরিবার দিলেও,ছেলেটার সামনে একটাই অপশন , "কিরে আর কবে চাকরি পাবি.!"🙂

-বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিন গুলোতে প্রফেসর লেকচারে বলতেন "রিযিক আল্লাহর" হাতে, এটা নিয়ে দুঃশ্চিন্তা করবে না,😊🙃

-অথচ, তিনিও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান.!"😒☹

-চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা-বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায়, ছেলেটার খেয়াল থাকে না।😥

-এতদিন পরে একটু স্বচ্ছল..!" সুন্দরি মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে,এই বুইড়া ব্যাটা সম্পদ লোভী আবার অল্প বয়স্ক মাইয়া ও খুঁজে!"😕😔

-বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা..!"🙃

-কিংবা সন্তানের শহরের "স্কুল কলেজের" কথা ভেবে নিজেই একা মেসে থাকে। হয়তো পরিবার থেকে চাকরিস্থল অনেক দূরে।😢

-কাজের বুয়ার রান্না,একাকী বিষণ্ণতা আর কোনো জেলা/উপজেলায় পাক্ষিক-মাসিক জার্নি করতে করতে কখন হাড় ক্ষয় হয়,ডায়াবেটিস বাঁধে খেয়ালও থাকে না।😢💔

বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোটবেলায় স্বপ্ন শুরু,সংগ্রামের যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না।😪

-তবুও এই সমাজ বলে আহ.!"ছেলেরা কত স্বাধীন এতো কিছু করার পর ও মেয়েরা বলে ছেলেরা ভালবাসতে জানে না।🙂💔
©

28/12/2020

বিসিএস ক্যাডার হয়েও তোমাকে পাওয়া হল না!!

ভার্সিটি থেকে মাস্টার্স করা আদিত্য আজ ৭ম বারের মত ভাইভা দিয়ে বের হল। গত ৩ বছরে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছিলনা, যেখানে সে আবেদন করেনি! মোবাইলটা অন করতেই তার ম্যাসেজ টোন বেজে উঠল।
ইনবক্সে ঢুকতেই দেখে অর্পিতার ম্যাসেজ- “বাবু ভাইভা কেমন হলো? আজ বিকেলে আরেকটা ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে ইঞ্জিনিয়ার। আর কত নানা অজুহাতে বিয়ে আটকাবো? প্লিজ বাবুটা আমার, তুমি কিছু একটা করো। ”
স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হবে। কিন্তু আদিত্য তার স্বপ্নকে এখন এতটাই ছোট করে নিয়েছে, যেকোনো একটা চাকরি হলেই হলো। অর্পিতা যতটা ছেলেপক্ষকে নানা অজুহাতে রিজেক্ট করেছে, ঠিক তার দ্বিগুণ সিভি আদিত্যের রিজেক্ট করেছে বিভিন্ন কোম্পানি। তাই সে এখন বুঝতে পারছে না সে আসলে ‘কিছু একটা ‘ কী করবে!
বিকেলে পার্কে অপেক্ষা করছে আদিত্য। গাছের দিকে তাকিয়ে দেখছে একজোড়া পাখি কত মধুরভাবে মিশে আছে একে অপরের সাথে। সেও ভাবছে- ইশ! যদি অন্তত পাখি হতাম তবে এই ক্যারিয়ার নিয়ে ভাবতে হত না। অর্পিতাকে হারাতে হত না।
পৃথিবীর প্রায় সকল রাজধানী থেকে মুদ্রার নাম, কোন দেশের প্রধানমন্ত্রী কে, প্রেসিডেন্ট কে সবই তার জানা আছে। শুধু জানা নেই তার চাকরিটা কবে হবে। এরই মধ্যে অর্পিতা এসে তার পাশে বসে জিজ্ঞেস করে- কখন এলে?
– এইতো একটু আগে। নীল জামা পরেছ কিন্তু নীল টিপ কোথায়? চোখ লাল কেন?
– (কান্না জড়িত কন্ঠে) বাবু এভাবে আমি বাঁচতে পারব না। বাবা ঐ ছেলের সাথেই আমার বিয়েটা দিয়ে দিবে। প্লিজ তুমি কিছু করছো না কেন?
অর্পিতার মাথায় হাত বুলাতে বুলাতে শুধু দীর্ঘশ্বাস ছাড়ে আদিত্য। সে কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না কান্নায় গলাটা ভারি হয়ে আসছে তার। ছেলেরা লুকিয়ে কাঁদে, প্রকাশ্যে তারা কাঁদতে পারেনা। শুধু বুকের ভেতরটাতে মনে হয় বিশাল এক পাথর বসিয়ে দিয়েছে কেউ।
৫ বছরের সম্পর্ক তাদের। শীতের রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে চুপিচুপি মোবাইলে কথা বলা, কনকনে শীতের রাতেও গরমের অজুহাতে ফ্যান ছেড়ে দিয়ে মোবাইলে কথা বলত দুজনে, যেন ফ্যানের শব্দের কারণে কেউ তাদের কথা না শুনে। শুধু কি তাই!
মোবাইল চার্জারে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফেসবুকে চ্যাটিং চলত দুজনের। এসব ভাবতে ভাবতে তার চোখ ক্রমাগত ঝাপসা হয়ে আসে, পাপঁড়িগুলো ভিজে যাচ্ছে। দুজন এবার রিক্সায় উঠল। অর্পিতা আজ খুব শক্ত করে আদিত্যের হাতটি ধরে রইল।
চৌরাস্তার মোড় পেরোতেই অর্পিতা ভাঙা গলায় কান্না জড়িত কন্ঠে, জড়িয়ে ধরে আদিত্যকে বলছে – এই বাবু, কিভাবে থাকব তোমাকে ছেড়ে? এভাবে কি থাকা যায়? প্লিজ বাবুটা আমার তুমি যেকোনো একটা চাকরি অন্তত করে আমাকে নিয়ে যাও। প্লিজ, প্লিজ… আমি তোমার জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারব না। ”
আদিত্য শুধু দীর্ঘশ্বাস ছেড়ে অর্পিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রিক্সা থামে অর্পিতার বাসার সামনে। বিদায় নেয় দুজনে।
আজ আবার একটা ভাইভা আছে আদিত্যের। সে রেডি হচ্ছে। হঠাৎ অর্পিতার ম্যাসেজ- “আমি তোমার বাসার নিচে। তাড়াতাড়ি এসো। “সে নিচে নেমেই দেখে অর্পিতা। আজ তাকে অন্যরকম দেখাচ্ছে। চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো। মুখটাও শুকনা। আদিত্য জিজ্ঞেস করল
– কী হয়েছে?
– বাবা স্ট্রোক করেছে। সব আত্মীয় স্বজন শুধু আমাকেই দোষারোপ করছে। আমার জন্যই, আমার চিন্তায় বাবার এই অবস্থা। বাবু, তুমি আমাকে মাফ করে দাও বলেই সে আদিত্যের হাতে বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বলে- এই নাও তোমার অর্পিতার মৃত্যুর পাসপোর্ট।
এক হাতে ভাইভা পরীক্ষার এডমিট কার্ড, অন্য হাতে ভালোবাসার অর্পিতার বিয়ের কার্ড। পৃথিবীতে এর চেয়ে করুণ দৃশ্য কে কবে দেখেছে! সময়মত এপয়েন্টমেন্ট লেটার যোগার করতে না পারায়, আজ তারই হাতে তার প্রেয়সীর বিয়ের ইনভাইটেশন কার্ড। শুধু দুজোড়া চোখের অশ্রু ঝড়ছে। চোখ মুছতে মুছতেই মুহুর্তেই চলে গেল অর্পিতা। আদিত্য ঝাপসা চোখে শুধু অর্পিতার চলে যাওয়া দেখছে।
আজ অর্পিতার ১ম বিবাহ বার্ষিকী ও পরেরদিন তার জন্মদিন। আদিত্যের মোবাইলে ম্যাসেজ টোন বেজে উঠল।
ইনবক্স খুলতেই দেখে অর্পিতার ম্যাসেজ- “বাবু, আমাদের সম্পর্কের পর আমার একটা জন্মদিন ও তোমাকে ছাড়া কাটাইনি। প্লিজ তুমি কাল অন্তত একবার আমার সাথে দেখা কর। আমার জন্মদিনে তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দিও, সেটাই আমার সেরা গিফট হবে”।
পরদিন বিকেল ৫টায় দুজনের দেখা হয়। দুজন মুখোমুখি দাঁড়িয়ে। অর্পিতা আদিত্যকে বলছে- বাবু আমার গিফট কোথায়? আদিত্য একটা কাগজ দেয় অর্পিতার হাতে। কাগজ খুলেই দেখে এপয়েন্টমেন্ট লেটার।
মানিব্যাগ থেকে বের করে একটা ছোট ভিজিটং কার্ড দিয়ে বলে এটাই তোমাকে দেয়া আমার উপহার। অর্পিতা ভিজিটং কার্ড হাতে নিয়ে দেখে সেখানে লেখা-
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অর্পিতার চোখে পানি, একই পানি আদিত্যের চোখেও। কেবল বিধাতায় জানে এই দুজোড়া চোখের পানির অর্থ কী!
অনুলিপি
collected

20/10/2020

কিছু বাস্তব কথা

একটা মেয়ে কোর্টে গেছে তার বয়ফ্রেন্ডের নামে কেস করতে।মামলাটা ছিলো তার বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেছে।জজ সাহেব সব কিছু জানত...
20/10/2020

একটা মেয়ে কোর্টে গেছে তার বয়ফ্রেন্ডের নামে কেস করতে।মামলাটা ছিলো তার বয়ফ্রেন্ড তাকে ধর্ষণ করেছে।জজ সাহেব সব কিছু জানতে চাইলে মেয়েটি তাদের রিলেশনের সব কিছু বলে।জজ সাহেব সব কিছু শুনে মেয়েটার হাতে ৫ টাকার কয়েন দেয়, এবং বলে তুমি যদি এক সপ্তাহ পর যদি এই কয়েনটা আমাকে ফেরত দিতে পারো তাহলে তুমি নির্দোষ।আর ছেলেটাকে বলো, তুমি যদি মেয়েটার কাছ থেকে ওই কয়েনটা আনতে পারো তাহলে তুমি নির্দোষ।এক সপ্তাহ পর মেয়েটি জজ সাহেবের কাছে কয়েনটা ফিরিয়ে দিলো।জজ সাহেব মেয়েটিকে প্রশ্ন করলো–ছেলেটি তোমার কাছ থেকে কয়েনটি নেওয়ার চেষ্টা করেনি?
মেয়েটা বললো– হ্যাঁ স্যার অনেক নেওয়ার চেষ্টা করেছে। আমাকে লাখ টাকার লোভ ও দেখিয়েছে কিন্তু আমি দেইনি।
এসব শোনার পর জজ সাহেব বললো–এইভাবে তুমি তোমার ইজ্জতটাও বাঁচাতে পারতে কিন্তু তুমি বাঁচা ও নি। দু'জনেই স্বেচ্ছায় রুম ডেট করেছো। এখন যখন ব্রেকাপ হয়েছে তখন ছেলেটা ধর্ষক হয়ে গেছে।
সব সময় ছেলেরা দোষী হয় না। অনেক সময় মেয়েরাও দোষী হয়।
গল্পটা পড়ে কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লাগলো 😊

05/08/2020

কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এই নয় যে, তার মানিব্যাগ ভর্তি টাকা আছে। তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে।

কেউ আপনাকে বিনয়ের সাথে 'সরি' বলেছে মানে এই নয় যে, সব দোষ তার। কিছু দোষ হয়তো আপনারও ছিল অথবা তার আসলে কোনো দোষই ছিল না, শুধু অহেতুক ঝগড়া করে সম্পর্কটা নষ্ট করতে চায়নি বলেই সে সরিটা নিজেই বলে দিয়েছে। এটা তার দুর্বলতা নয়, এটা তার বিনয়।

কেউ আপনার সব কথা মেনে নিয়েছে মানে এই নয় যে, আপনি সবসময় যৌক্তিক কথা বলেন। বরং আপনাকে সে প্রচন্ড ভালোবাসে বলেই আপনার যৌক্তিক-অযৌক্তিক সব কথাই সে মেনে নেয়, যাতে আপনি এতটুকু কষ্ট না পান। কারণ আপনার কষ্ট আপনাকে যতটা না কষ্ট দেয়, তার চেয়ে আপনার কষ্ট তার বুকে আঘাত করে বেশি৷ এটাই ভালোবাসা।

কোনো ছেলে আপনাকে ভালোবাসে মানে এটা নয় যে আপনিই সবচেয়ে সেরা সুন্দরী। আপনার চেয়েও সুন্দরী সে দেখেছে, কিন্তু ভালোটা সে আপনাকেই বেসেছে। কেন বেসেছে? ভালো না বেসে থাকতে পারেনা তাই ভালোবেসেছে। কোনো মেয়ে ফোনে আপনার সারাক্ষণ খোঁজ খবর নেয় মানে এটা নয় যে মেয়েটা খুব ঢঙ করে। আসলে মেয়েটা আপনার প্রতি অনেক কেয়ারিং। সে আপনাকে প্রচন্ড ভালোবেসেছে। কেন বেসেছে? কোনো কারণ নেই। আপনাকে ভালো না বেসে থাকতে পারে না বলেই বেসেছে। ভালোবাসার কোনো কারণ লাগে না।

ছেলেটা মাত্র দুইটা শার্ট দিয়ে পুরো একটা বছর কাটিয়ে দিয়েছে মানে সে কিন্তু হাড়কিপ্টা নয়। আসলে তার সামর্থ্য অতটুকুই। যদি মাস শেষে তার পকেট ভর্তি টাকা আসতো, এটিএম কার্ড বুথে ঢুকালেই ঝকঝকে হাজার টাকার নোট বেরিয়ে আসতো, তবে সেও মাসে একটা করে শার্ট কিনত। সবসময় নতুন পোশাক পরতে কার না ভালো লাগে! যে মাত্র দুটো পোশাকে বছর পার করে দেয় তারও ইচ্ছে হয় মাসে দুটো করে শার্ট পরতে। কিন্তু তার সামর্থ্য হয়তো অতটুকুই।

কোনো মেয়ে পিকনিকে যেতে রাজি হয়নি মানে এই নয়, সে অসামাজিক। বরং এরকম কোনো এক পিকনিকে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অন্য কোনো ঘটনা ঐ মেয়ের বাবাকে বাধ্য করেছে তার মেয়েকে আর পিকনিকে না পাঠানোর জন্য।

কিছু খারাপ লোক আছে যারা বেকারদের জনসম্মুখে চাকরির কথা জিজ্ঞেস করে বিব্রত করে। 'বিয়ে হচ্ছে না কেন, বয়স তো বাড়ছে' এসব বলে এরা মেয়েদের প্রকাশ্যে নাস্তানাবুদ করে। সব কথার জবাব সবাই মুখে দেয় না। কেউ কেউ সময়ের হাতে ছেড়ে দেয়। কেউ একটু হেসেই চলে যায়। তার হাসির মানে এই নয় যে আপনার কথা তার ভালো লেগেছে।

মনে রাখবেন- Silent is the best answer of all stupid question & Smile is the best reaction in all critical situation

যার সম্পর্কে আপনি খুব মিথ্যা বাজে কথা বলেছেন তিনি সেসব শুনেও প্রতিবাদ না করে চলে গেছে মানে এই নয় যে, লোকটা আসলেই তাই, যা আপনি তার সম্পর্কে বলেছেন। বরং লোকটার তার নিজের প্রতি সম্মানটা অনেক বেশি যার কারণে কারো নোংরা কথার জবাব দিয়ে তিনি তর্কে জড়াতে চায়নি। কেউ আপনাকে ক্ষমা করে দিয়েছে মানে এই নয় যে আপনি খুব ছোট ভুল করেছেন বা কোনো অপরাধই করেননি। বরং এমনও হতে পারে তিনি বিচারটা মহান স্রষ্টার হাতেই তুলে দিয়েছেন। প্রতিশোধ না নেয়াটাই কখনো কখনো বড় প্রতিশোধ হয়ে

ভালোবাসার রোমান্টিক গল্প

09/06/2020

দেশে দিন দিন করোনা রোগী বেশি অাক্রান্ত হচ্ছে।
অামাদের দেশে অারো কঠোর লাকডাউন দেওয়া উচিত....

Address

Barishal
Barishal

Telephone

+8801775001668

Website

Alerts

Be the first to know and let us send you an email when Love lain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Love lain:

Share

Category