Barishal Online Shop

Barishal Online Shop Online Market Place for Buy & Sell

Earth is Round & not so large as we imagine...So business is not so small as u underestimate yourself...
I made this page not only show I'm big but also i wanna show my thought is larger than my size...
If anyone want to show his product sample for sale just post these here for buyer all over world & same for buyers to his concentration here carefully to make his price rate for each products...
For further information contact me at my mobile +8801719084058...I'm always here to help both

অনেকের জন্য প্রযোজ্য নতুন উপদেষ্টা নিয়ে প্রশ্নের উত্তরঃ
11/08/2024

অনেকের জন্য প্রযোজ্য নতুন উপদেষ্টা নিয়ে প্রশ্নের উত্তরঃ

07/08/2024

ফ্যাসিবাদের সমর্থক চেনার ফিল্টারঃ

১. বিকল্প দেখান।
২. সব একই।
৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছর।
৪. আগেইতো ভালো ছিলো।
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
৬. আহা! গণভবনে কি লুটপাট চলছে। ( অথচ ১১ লক্ষ কোটি লোপাটের ব্যপারে নিশ্চুপ)
৭. এইবার আসছে ভাগ বসাইতে।
৮. আমরা কিছু সীমাবদ্ধতার কারণে আন্দোলনে ছিলাম না।

সংগৃহীত : বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন

14/07/2024
আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে!  ছবিটা দেখেই বুঝা যায় দুইজন খুব ক্লোজ।  গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি ...
01/07/2024

আমার গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ছবি পোস্ট করেছে! ছবিটা দেখেই বুঝা যায় দুইজন খুব ক্লোজ। গার্লফ্রেন্ডের এই আইডিতে আমি এড নাই!
আমার গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করলাম, "তোমার এই আইডির কথা আমাকে বলোনি কেন?"
অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, "কোন আইডি রায়হান? আমার তো একটাই আইডি। সেটাতে তো তুমি আছ।"
পোস্ট বের করে সুইটি কে দেখালাম। সুইটি চোখ বড়ো করে আমার দিকে তাকিয়ে বলল," ওমা দেখছ বাবু! ছেলেটা কী ফাজিল! আমার ছবি দিয়ে ফেক আইডি খুলছে। তুমি এক্ষুণি রিপোর্ট করো।"
আমি আইডিতে রিপোর্ট করলাম। এরপরে ওই আইডিটা খুঁজে পাইনি। মনে হয় ফেসবুক ব্যান করে দিয়েছে। এর কিছুদিন পরে আরেকটা আইডি দেখলাম। সুইটি দেখে বলল, বাবু! আমি আর ফেসবুক চালাব না! এ সব ফাজিল ছেলেরা শুধু আমার ছবি দিয়ে কয়দিন পরপর ফেক আইডি খুলে। আবার দেখ ছবি এডিট করে অন্য ছেলের সাথে ছবি পোস্ট করে! ভাগ্যািস! তুমি দেখছ। যদি আব্বু দেখত তাহলে আমাকে মেরেই ফেলত। সুইটির আব্বু অবশ্য বিদেশে থাকে।
শুক্রবারে সুইটি কে কল দিলাম। " আজ বের হতে পারবা? "
"না, বাবু আজ বের হতে পারব না।"
ভেবেছিলাম শুক্রবার আর বের হবো না। এক বন্ধু জোর করে নিউমার্কেটে নিয়ে গেল। সুইটি একটা ছেলের সাথে নিউমার্কেটে এসেছে। রাতে আমাকে বলল, "বাবু তুমি রবিন কে চিনো না? ও তো আমার কাজিন। আম্মু আমাকে পাঠিয়েছে একটা জিনিস কিনতে। তুমি কি আমায় অবিশ্বাস্য করো রায়হান?"
"না, না অবিশ্বাস্য কেন করব।"
সুইটির সাথে আমার দুইবছরের সম্পর্ক। মেয়েটা খুবই ভালো। দেখতেও বেশ সুন্দর!
রবিনের সাথে আমার একদিন দেখা হলো টি এস সি তে। রবিন অবশ্য আমাকে দেখে ডাকল, "রায়হান ভাই।"
আমি প্রথমে চিনতে পারিনি। পরে চিনলাম আরে এটা তো সুইটির কাজিন। রবিন আমার কাছে এসে বলল," আপনি রায়হান ভাই না?"
রবিন আমাকে কী করে চিনল বুঝতে পারলাম না। সুইটি কি ওর ফ্যামিলিতে আমার কথা বলেছে? মেয়েটা দেখি খুবই কাজের!
"হ্যাঁ, আমিই রায়হান। আপনি?"
"আমি রবিন। আপনি তো সুইটির কাজিন তাই না?"
হতবাক হয়ে চেয়ে রইলাম। রবিন বলল, "সুইটি আপনার কথা প্রায়ই বলে।"
"সুইটি আপনার কে হয়?"
"আপনি খুব ভালো মানুষ তাই বলছি। সুইটি আমার গার্লফ্রেন্ড। "
আমার কথা হারিয়ে গেছে! কোনোমতে নিজেকে সামলিয়ে জিজ্ঞেস করলাম, "কতদিনের সম্পর্ক আপনাদের?"
"তিন বছর ভাই। "
ছেলে দেখি আমার সিনিয়র!
"ভাই সময় আছে?"
"হ্যাঁ ভাই।"
ছেলেটার মুখে এখনো হাসি লেগে আছে। একটু পরে অবশ্য হাসিটা থাকবে না! আমরা মধুর ক্যান্টিনে আসলাম। আগে একটু চা খেয়ে নেই। রবিনের হাসিটা দেখতে ভালো লাগছে! ও ভাবছে গার্লফ্রেন্ডের কাজিনের সাথে সম্পর্কে ভালো হচ্ছে। সামনে কাজে লাগবে! বলা তো যায় না যদি পালিয়ে বিয়ে করতে হয়।
চা খেতে খেতে বললাম রবিন তুমি কি "সুইটির কোনো ফেক আইডি দেখেছ?"
রবিন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল," হ্যা ভাই। কয়েকটা ফাজিল পোলা এই কাজ করেছে! "
ঠিক আমার মতোই ওকে বুঝান হয়েছে! "আইডিটা এখন নাই তাই না?"
"আমি রিপোর্ট করার পর আর নাই।"
"আইডি ঠিকই আছে। তোমাকে ব্লক করা হয়েছে! "
এবার অন্য আইডি থেকে সুইটির আইডি খুঁজে বের করলাম। রবিন ঠিক বিশ্বাস করতে পারছে না।
"ভাই আপনি এ সব জানলেন কি করে?"
একটু হেসে বললাম, "আমিও তোমার মতো একজন ক্যান্ডিডেট! "
"বলেন কি!"
"আমি তো জানতাম তুমি সুইটির কাজিন।"
একটা ফেক আইডি খোলা ছেলেকে মেসেজ দিলাম। "আমি সুইটির কাজিন। তোমার সাথে কথা আছে যোগাযোগ করো।"
আমি আর রবিন হতবাক হয়ে শুনছি রাসেলের কথা। রাসেল হলো সুইটির ছবি দিয়ে ফেক আইডি খুলেছে। এটা অবশ্য সুইটির কথা। আসল ঘটনা রাসেলের সাথে সুইটির সম্পর্কে চার বছর ধরে চলে!
রবিন বলল, "ভাই আপনি তো আমার এক বছরের সিনিয়র! "
তিনজন মিলে আর দুইটা আইডির রাজন আর আসলাম কে পাওয়া গেল। এরা সবাই সুইটির বয়ফ্রেন্ড। রাজনের সাথে সম্পর্ক পাঁচ বছর আর আসলাম আমাদের সবার সিনিয়র। ওর সাথে সুইটির সম্পর্ক ছয় বছর! প্রতি বছর একজন করে যোগ হয়!
সুইটি এখন আমাদের কারো সাথে যোগাযোগ করছে না। ওর বাবা বিদেশ থেকে আসছে। কাজেই এখন ও খুব ব্যস্ত থাকবে। এটা অবশ্য আমাদের সবাইকে আলাদাভাবে জানিয়েছে সুইটি!
একজন মধ্যবয়স্ক লোকের সাথে সুইটি কে দেখলাম আমরা। এখন আমরা পাঁচজন একসাথে সুইটিকে ফোলো করি!
রাতে সুইটিকে মেসেজ করলাম," আজ তোমার বাবার সাথে তোমাকে দেখলাম। তোমরা শপিং গেছিলা বুঝি?"
"হ্যাঁ, পরে কথা হবে। এখন আমাকে মেসেজ দিবে না। "
রবিন আমাকে কল দিয়ে বলল, "ভাই জলদি আসেন। "
"কী হয়েছে ভাই?"
"আসেন আপনাকে বলছি সব।" ছেলেটাকে খুব উত্তেজিত মনে হচ্ছে।
আমি রবিনের সাথে দেখা করতে গেলাম একটা রেস্টুরেন্টে। গিয়ে দেখি রাসেল আর আসলামও এসেছে। মনে হয় সুইটির নতুন কোনো বয়ফ্রেন্ড পাওয়া গেছে!
"কী হয়েছে রবিন?"
আজ সুইটির বাবার সাথে দেখা। একটা দশ বছরের মেয়ে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম সুইটির ছোটো বোন হবে।
আমি সামনে গিয়ে সালাম দিলাম, "আংকেল কেমন আছেন? "
উনি আমাকে চিনতে পারল না। চেনার কথাও না! আমি বললাম, "আমি সুইটির ক্লাসমেট। "
"আমাকে আংকেল ডাকছেন কেন!"
"আপনি সুইটির বাবা না?"
বিরক্ত হয়ে বললেন, "সুইটি আমার স্ত্রী। এটা সুইটির মেয়ে!"
ভাই আমি দ্রুত পালিয়ে এসেছি। পরে খবর নিয়ে জানলাম উনি সুইটির দ্বিতীয় হাসবেন্ড!

বিঃদ্রঃ মনে হয় না আর কিছু বলতে হবে এ যুগের মেয়েদের সম্পর্কে তবে হ্যা সবাই নয়।
সমাপ্ত

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী 'ডেসমন্ট টু টু' একবার বলেছিলে...
21/06/2024

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী 'ডেসমন্ট টু টু' একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের কাছে শুধু বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন, পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।দেশীয় কোম্পানী বাঁচলে আমরা বাঁচবো।দেশের লক্ষ যুবকের কর্মসংস্থান হচ্ছে দেশীয় কোম্পানীতে।তাদের পরিবারগুলোর ভরণপোশনের ব্যবস্থা হচ্ছে।
সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৫৭০, Lifeguard, Cute
বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme
টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste
চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute
গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship, Danish
ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet
চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)
Danish
শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus
সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh
Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,
মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -
Room Freshner - Spring, Basundhara
ময়দা, আটা – Teer, Basundhara, Fresh
নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi
চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer
চিনি - Teer, Fresh, আখের চিনি
সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer
বিস্কুট - Radisho, Olympic. Danish
লবণ- Teer, ACI, Fresh Danish
পানি - Jibon, MUM
টিস্যু - বসুন্ধরা, ফ্রেশ গারটেক্স

এক সময়ের সোনালী আঁশ পাটশিল্প ধ্বংস হয়ে গেছে, চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে।।
যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদের দেশীয় পণ্য কিনতে হবে। নইলে একদিন আমরা পুরো পরনির্ভরশীল হয়ে পড়বো।
দেশের শিল্প বাঁচান নিজে বাঁচুন।
©

বিশ্বে সবচেয়ে ধনীদেশের তালিকার মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পাশের দেশ বরিশাল!😍দেশের নাম: ইউনাইট...
19/06/2024

বিশ্বে সবচেয়ে ধনীদেশের তালিকার মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের দক্ষিণ পাশের দেশ বরিশাল!😍

দেশের নাম: ইউনাইটেড স্টেট অফ বরিশাল (USB)😱
রাজধানী:বাকেরগন্জ😳
জাতীয় পর্যটন কেন্দ্র: কুয়াকাটা সমুদ্র সৈকত🥰
বানিজ্যিক রাজধানী: পটুয়াখালী 🙂
আয়তন: ২৭৯০.৫১বর্গ কি.মি.
ভাষা: বরিশাইল্লা😁
জনসংখ্যা:‌ ৩,২৮,২৭৮ জন🙄
মুদ্রার নাম: টাহা 🥴
জাতীয় সংগীত: ন্যাভাই, বরিশাল, বরিশাল,
মোগো বরিশাল।
মোগো দেশে বইয়া গেছে
একছের নদী-খাল।☺️
জাতীয় যানবাহন: লঞ্চ ⛴️
জাতীয় পাখি: হালিক (শালিক)🐦
জাতীয় পশু: গরু, ছাগল🐂🐐
জাতীয় খেলা: বিপরীত লিঙ্গের মন নিয়ে খেলা 😶
জাতীয় মাছ: পুডি, টাহি, টেংরা, নদীর পাঙ্গাশ🐟
জাতীয় ফুল: হাপলা, শিমুল,🌷
জাতীয় ফল: আমড়া, গইয়া🥭
জাতীয় খাবার: বিস্কি (এক ধরনের মিষ্টান্ন)🫘
জাতীয় ডায়লগ: এ মনু ডাইলে লবণ দেছো না দেবা 🍚
জাতীয় উপাধি: বরিশাইল্লা😁

#মোরা_হগলডি_বরিশাইল্লা

জীবন নিয়ে সেরা কয়েকটি উক্তিঃ1. “জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প...
09/06/2024

জীবন নিয়ে সেরা কয়েকটি উক্তিঃ

1. “জীবন হতে পারে চমৎকার, যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকাকড়ি।” – চার্লি চ্যাপলিন

2. “জীবন বাই সাইকেল চালানোর মতো একটা ব্যাপার, পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে।” – আইনস্টাইন

3. “জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে।” – স্টিফেন হকিং

4. “জীবন সহজ নয়, জটিলও নয়, জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি, জটিল করি।” – হুমায়ূন আহমেদ

5. “জীবন বিস্ময়কর হতে পারে, যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয়।” – চার্লি চ্যাপলিন

6. “ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার।” – কাজী নজরুল ইসলাম

7. “জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোন হাসি ঠাট্টা না থাকতো।” – স্টিফেন হকিং

8. “মধ্যবিত্ত পরিবার গুলি জানে, জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়।” – জেফ্রি কানাডা

9. “সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ, আর সকলের আক্রমণের লক্ষ্যবস্তু।” – হুমায়ূন আজাদ

10. “শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন।” – রবীন্দ্রনাথ ঠাকুর

স্যানিটারী আইটেম, ফিটিংস।নিজেদের ফ্যাক্টরীতে উৎপাদিত স্যানিটারী পন্য নিজ নিজ জেলা বা থানা ভিত্তিক ডিলার হিসেবে এবং খুচরা...
03/06/2024

স্যানিটারী আইটেম, ফিটিংস।
নিজেদের ফ্যাক্টরীতে উৎপাদিত স্যানিটারী পন্য নিজ নিজ জেলা বা থানা ভিত্তিক ডিলার হিসেবে এবং খুচরা নিতে পারবেন সরাসরি।
যোগাযোগঃ 01951114444

স্যানিটারী আইটেম, ফিটিংস।নিজেদের ফ্যাক্টরীতে উৎপাদিত স্যানিটারী পন্য নিজ নিজ জেলা বা থানা ভিত্তিক ডিলার হিসেবে এবং খুচরা...
03/06/2024

স্যানিটারী আইটেম, ফিটিংস।
নিজেদের ফ্যাক্টরীতে উৎপাদিত স্যানিটারী পন্য নিজ নিজ জেলা বা থানা ভিত্তিক ডিলার হিসেবে এবং খুচরা নিতে পারবেন সরাসরি।
যোগাযোগঃ 017951114444

16/07/2023
Portable Wireless Bluetooth Speaker HD Sound Stereo Music মেইড ইন চায়না।প্রাইসঃ 800টাকা।ডেলিভারি চার্জ ঃ   বরিশাল সিটি এ...
11/08/2020

Portable Wireless Bluetooth Speaker HD Sound Stereo Music
মেইড ইন চায়না।
প্রাইসঃ 800টাকা।
ডেলিভারি চার্জ ঃ বরিশাল সিটি এলাকা ৩০-৫০ টাকা।
সারা বাংলাদেশে ১০০-১৫০ টাকা।

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barishal Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share