17/09/2026
“এতো ওজন বেড়েছে, দেখতে খুবই বিশ্রী লাগছে”
“মোটা হয়ে চেহারার এতো বাজে অবস্থা”
ক্যাটরিনার রিসেন্ট একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম। ডিসেন্ট পোশাক পরিহিত ছিলো, খুবই চমৎকার লাগছিলো দেখতে। অথচ তার বডি ও চেহারার পরিবর্তন নিয়ে অনেকেই বেশ ট্রোল করছে। খুবই অদ্ভূত বিষয় হচ্ছে, অনেক মেয়েরাও তার এমন ওজন বেড়ে যাওয়া, চেহারা নিয়ে কমেন্ট করছে!
প্রেগনেন্সিতে ওজন বেড়ে যাওয়া, শারীরিক এই পরিবর্তন আসা, এইগুলো তো নতুন না, তাই না? আমার অবাক লাগে, যারা ট্রোল করছে, বেসিক নলেজটুকুও কি এদের নেই? জীবনেও কি এরা পরিবারের কিংবা আশেপাশের কারও প্রেগনেন্সিতে এমন চেইঞ্জ দেখে নি!
প্রেগনেন্সিতে সবারই শারীরিক, মানসিক ও হরমোনাল পরিবর্তন হয়, এটা খুবই স্বাভাবিক। প্রেগনেন্সিতে সবারই ওজন বেড়ে যায়। বেবি হওয়ার পরও সেটা আগের অবস্থায় ফিরে যেতে অনেক সময় লাগে।
বেবি হয়ে গেলো আর একদিনেই আপনি আগের মতো হয়ে গেলেন, বিষয়টা তো এমন নয়। এজন্য সময় দিতে জয়, নিজের যত্ন নিতে হয়, অনেক সময় জিম জয়েন করতে হয়।
দিনের পর দিন প্রায় না ঘুমিয়ে থেকে বেবির কেয়ার করতে ব্যস্ত থাকে মায়েরা। অনেক সময় খাওয়ার সুযোগও হয় না। বেবিকে সামলে অনেকেই নিজের কেয়ার করার সুযোগটুকু পায় না। বাংলাদেশের কয়টা মা নিজের কেয়ার করতে পারে, বলুন তো?
ইনবক্সে অনেক মায়েদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা বেবি, সংসার সামলে নিয়ম করে ২বেলা ফেইসওয়াশ পর্যন্ত করতে পারে না। কোনো মতে কেউ কেউ শুধু রাতে ক্লিনজার আর ময়েশ্চারাইজারটা দিয়েই সারাদিন কাটিয়ে দেয়। কারণ সারাদিনে আর সময় ওঠে না নিজের এতোটুকু কেয়ার করার। সেখানে আগের শারীরিক অবস্থায় ফিরে যাওয়াটা তো তাদের জন্য বিলাসিতা।
একজন মায়ের কাছে আসলে নিজের চেয়ে নিজের বেবির যত্ন নেয়াটাই গুরুত্বপূর্ন হয়ে যায়। আর সবার পরিস্থিতিও আসলে একই রকম থাকে না। অনেকে পরিবারের, পার্টনারের সাপোর্ট পায়, অনকেই আবার পায় না।
অনেকে আবার নিজের ট্রানফরমেশন নিয়ে ভাবেই না। বাচ্চার যত্ন নেয়াটাই তার জন্য সবেচেয়ে বেশি গুরুত্ব পায়।
প্রেগনেন্সির শুরু থেকে বেবি কিছুটা বড় হওয়া পর্যন্ত পুরো সময়টা একজন মায়ের ও বেবির জন্য খুবই গুরুত্বপূর্ন ফেইজ। এই সময়টা মায়েদের এনজয় করার সময়। এমন বাজে কমেন্ট করে কেউ কাইন্ডলি জার্নিটা খারাপ করে দেবেন না, তার কনফিডেন্স ভেঙে দেবেন না, বরং জার্নিটা এনজয় করতে দিন।
সব মায়েরাই অনেক সুন্দর। প্রেগনেন্সিতে শারীরিক পরিবর্তনের কারণে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় না। বরং সেই সময়টাতেও অন্যরকম সৌন্দর্য থাকে। মানসিকতার পরিবর্তন করলে, আপনিও সেই সৌন্দর্য বুঝতে পারবেন 😊
Happy momming 💕