E-Haat

E-Haat A Consumer Brand of Food ,Oil & Beverages in Bogra, Bangladesh.5800

 #আসসালামুন_আলাইকুম_ওয়া_রহমতুল্লাহ #উদ্দ্যোক্তা_উন্নয়ন_ও_দারিদ্র্য_বিমোচন_যুব_সংস্থা (উদাস) একটি ব্যতিক্রম ধর্মী ইসলামী ...
12/06/2021

#আসসালামুন_আলাইকুম_ওয়া_রহমতুল্লাহ

#উদ্দ্যোক্তা_উন্নয়ন_ও_দারিদ্র্য_বিমোচন_যুব_সংস্থা (উদাস) একটি ব্যতিক্রম ধর্মী ইসলামী শরিয়া ভিত্তিক সংগঠন যার মূল লক্ষ্য ইসলামী অর্থনীতি ও সংস্কৃতিক সমাজ ব্যবস্থা গড়ার পাশাপাশি কর্মসংস্হান তৈরি ও কর্মহীন বেকার যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা।
১০.১০.২০২০ খৃষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধ ও সচেতন মূলক বিভিন্ন সভা সেমিনার করে আসছে। সাম্য, অধিকার, ন্যয়বিচার ও জবাবদিহীতা মূলক কর্মকান্ড সামনে রেখে এই সংগঠনের পথ চলা।
গত ৯ জুন ২০২১ ইং তারিখে সংগঠনটি প্রথম বেকারত্ব মোকাবিলায় একটি ব্যাটারি চালিত অটো রিক্সা সহজ শর্তে হস্তান্তর করে।
সংগঠনের সভাপতি এম. এ. সালাম এর সভাপতিত্বে ঘোড়াধাপ হাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: আলমগীর হোসেন রুবেল, জনাব মো: মুকুল হোসেন, খ্যাতনামা সাংবাদিক মো: নজরুল ইসলাম মিন্টু, কলামিস্ট, সাংবাদিক, লেখক, কবি জনাব মো: আ: রাজ্জাক বকুল ও ই-হাট মোটরস্ এর জেনারেল ম্যানেজার জনাব মো: মেহেদি হাসান সম্মিলিত ভাবে লিটন মিঞা, গ্রাম-কুকরুল এর হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য জনাব মো: এনামুল হক, মো: রেজওয়ান, মো: মেহেদী হাসান, মো: মাহামুদুর রহমান বাপ্পি, মো: আলি-হাসান প্রমূখ।
সকলের সহযোগীতা ও সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে সংগঠনকে গতিশীল ও মানুষের নিকটবর্তী করার আশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি।
বগুড়া সদর, বগুড়া।

07/06/2021
07/04/2021

সরিষার তেলে থাকে বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ই, আলফা ওমেগা থ্রি এবং আলফা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, আয়রন, ম্যাংগানিজ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট। এর ঔষধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে এই তেল। ত্বক, চুল ও স্বাস্থ্যের জন্য সরিষার তেলের অসাধারণ উপকারী।

সরিষার তেল খাওয়ার উপকারিতা ও সচেতনতা :

৭০% হৃদপিন্ডজনিত রোগের ঝুঁকি কমায় । এটা অলিভ অয়েলের চেয়ে ভাল , কারণ অলিভ অয়েলে ওমেগা – ৬ এবং ওমেগা – ৩ ফ্যাটি এসিডের সুষম ভারসাম্য নেই। এতে প্রচুর পরিমানে একক- অসম্পৃক্ত ফ্যাটি এসিড ( ৬৫-৭২%) থাকায় রক্তে খারাপ কোলেস্টরল নিয়ন্ত্রণ করে হার্ট ভাল রাখে।

এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল , গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল , টিউমার ইত্যাদি থেকে বাঁচায়।

খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ও ঘর্ম উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমায়।

এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকায় ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে বলিরেখা , কালো দাগ, ব্রণ ইত্যাদি হতে রক্ষা করে।

সরিষার তেল এন্টিঅক্সিডেন্ট তৈরি করে যা বয়স লুকাতে সহায়তা করে।
অ্যাজমা , সাইনোসাইটিস , ঠান্ডা- কাশি নিরাময়ে।

চুল সাদা হওয়া , চুল পড়া, চুল কালো করা এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

হাড়ের সন্ধিস্থলের ব্যাথা এবং নিয়মিত মালিশ করলে বাতের ব্যাথায়ও উপকার পাওয়া যায়।

মূলতঃ একক- অসম্পৃক্ত ফ্যাটি এসিড সমৃদ্ধ ভোজ্য তেলই শরীরের জন্য সবচেয়ে ভাল।

সতর্কতা: সরিষার তেলে শুধু এসিডের মাত্রাটা একটু বেশী আছে, যাদের এলার্জি তারা এটা এড়িয়ে যাবেন।

Address

Bogura
5800

Telephone

+8801786933424

Website

Alerts

Be the first to know and let us send you an email when E-Haat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-Haat:

Share