নোঙর-Nongor

নোঙর-Nongor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নোঙর-Nongor, Shopping & retail, New truck Road, Chandpur.

- ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে ন...
10/10/2024

- ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন, এটা আপনার নিয়ত। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে ।

সুতরাং কাঁদা যাবে না। মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। ♥
© Afran Emon

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সু...
09/10/2024

জীবনে একলা হাঁটতে শেখা জরুরি, জরুরি একা থাকতে শেখাও। তারচেয়ে বেশি জরুরি নিজেই মন খারাপ নিজে ভালো করতে পারা। জীবনের এই সুদীর্ঘ পথে সবসময় পথ দেখানোর মত কেউ একজন থাকবে এমনটা ভাবা একদম বোকামি।

জীবনের কোন কোন বর্ষায় একাই একাই বৃষ্টিতে ভিজতে হবে, মাথার উপর ছাতা ধরার জন্য কেউ থাকে না। জীবনে কোন কোন রাত্তিরে একা ঘরে জ্বরে পুড়তে হবে, মাথায় জলপটি দেয়ার মানুষ থাকবে না। জীবনে মানুষ নদীর জোয়ারের মতো আসে, আবার ভাটার মত চলেও যায়। তখন এই একলা হাঁটা, একলা বাঁচার অভ্যাস না থাকলে বড্ড কষ্ট হয়।

সে জন্যে জীবনে কিছু জিনিস শিখে রাখার খুব প্রয়োজন। মানুষের আসা যাওয়ার এই মিছিলে আমাদের থাকতে হবে গাছের মত স্থীর। বাঁচতে হবে কায়দা করে...

লেখা: আরিফ হুসাইন

এই পর্যন্ত জীবনে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট হলো এই যে আমি এখন আর lonely ফীল করিনা।আমারে আমাজন জঙ্গলের গভীরতম জায়গায় একলা র...
07/10/2024

এই পর্যন্ত জীবনে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট হলো এই যে আমি এখন আর lonely ফীল করিনা।
আমারে আমাজন জঙ্গলের গভীরতম জায়গায় একলা রেখে আসলেও I'll seriously enjoy my company.এটা কারো কাছে হয়তো কোনো কিছুই নাহ বাট আমার কাছে বিশাল বড় অর্জন। দীর্ঘ কিছু বসন্ত আমি আমার মেন্টালিটি এমনভাবে গ্রো করেছি, ব্রেইনকে কন্টিনিউয়াসলি এমন কিছু সিগন্যাল দিয়ে এসেছি যে এখন আমার ব্রেইন পুরা রিভার্স ট্রান্সক্রিপ্টে কাজ করে। আমি খুব স্বাভাবিকভাবেই একা একা রাস্তা-ঘাট চষে বেড়াতে পারবো, মন মতো কফিশপে কফি অর্ডার দিয়ে খেয়ে আসতে পারবো, রিক্সায় বসে আকাশ দেখতে পারবো। আমি কোনো প্রকার হেজিটেশন ছাড়াই যে কাউকে ডাক দিয়ে বলতে পারবো "আমার একটা ছবি তুলে দেন", একলা একলা শপিংয়ে যেতে পারবো,মন মতো জন্মদিন করতে পারবো, একা বসে বসে হিমুর মতো একটা ময়ুরাক্ষী নদী বের করে ফেলতে পারবো।এই বিষয়গুলার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেকদিন, জড়তা ভাঙতে - নিজের সাথে নিজেকে কম্ফোর্ট করতে আমার পার করতে হয়েছে অনেক কিছু। ইভেন এখনো এই বিষয়গুলা কেবল আমার মধ্যেই সীমাবদ্ধ, কেনো জানিনা কেউ এইটাকে নরমালাইজ করতে পারেনা। কিন্তু একাকিত্ব কাটায় উঠতে পারা, আমার মতে এবং আদতেই, জীবনের অন্যতম বড় এচিভমেন্ট, আর তার চেয়েও বড় হলো নিজের সঙ্গকে এনজয় করা। অনেক বছর আগে কোনো একটা ঘটনায় বুঝেছিলাম, জীবনের সব কিছু টেম্পোরারি কেবলমাত্র নিজেই পারমানেন্ট।সেদিনের পর থেকে বাকি সব ঘটনা আমার জন্য জেদ হিসেবে কাজ করেছে।
তবে জীবনে এই বিচ্ছিরি-সুন্দর অভ্যাসটার খুব দরকার। পাছে লোকে যা বলুক, না মানলে না মানুক, কিন্তু একা থেকেও একা বোধ না করলে জীবনের ৯০ ভাগ সাইকোলজিক্যাল গেইম আর ইমোশনাল এটাক আপনি জিতে যাবেন,জিততে বাধ্য!
-সামি

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক ...
19/09/2024

দাম্পত্য জীবনে সুখের
চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা❤️

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।

তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।
সবাই বিলাসিতায় সুখী হয়না,একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে,যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,
আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।
একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু,অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে
তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ...

©

01/09/2024

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, তাকে সমর্থন করে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেলো। (মেশকাত : ৪৯০৮)

22/08/2024

আপনারা কি ভাবে দেখতেছেন জানিনা

আমি চোখের সামনে একটা দেশকে বদলে যাইতে দেখতেছি!

আমি কোনদিন ভাবতেও পারিনাই বাংলাদেশে
ম্যাট্রিকে ফেইল করা / কোন রকমে পাশ করা , চাকরি বাকরি নিয়ে মাথা না ঘামানো,
একটা অদ্ভুত সাহসী মেয়ে পুলিশের গুলির সামনে মাথা উচু করে দাড়ায়া বলবে কোটায় আমার কিছু যায় আসেনা, কোটা দিয়ে আমি কি করমু,
কিন্তু ওরা আমার ভাইরে মারলো কেন এই জবাব দিতে হবে!

কোনদিন ভাবিনাই কোন একদিন এই দেশে
পুরা শহরের সবাই মিলে হৈ রৈ করে
রাত জেগে ডাকাত ধরতে বইসা থাকবে!

কারো বাসায় ডাকাত পরলে সবাই মিলে এইভাবে ছুইটা যাবে!

ফেনীর বন্যার কথা শুনে
ক্লাস ফাইভের বাচ্চাটাও তার জমানো টাকা বের করে দিবে সাহায্য করার জন্য!

যার যা আছে, তা নিয়েই দৌড়ে যাবে বন্যা আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য!

আমি বাংলাদেশকে কোনদিন
এইরকম শক্ত, ত্যাগী,
যে কোন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর জন্য প্রস্তুত এইরকম ভয়ংকর ইউনাইটেড দেখিনাই!

কোথায় যেন একটা ভয় কেটে গেছে মানুষের।
সত্য ইমোশন প্রকাশ করবার একটা স্বাধীনতা যেন এসেছে মনে!

সবকিছু দেখে মনে হচ্ছে,
বহুদূর যাবে বলে প্রস্তুত হচ্ছে একটা দেশ।

©Imran kais

এমন এক সন্তান তো আমার ঘরেও আছে! যাকে নিয়ে আমি সারারাত নিশ্চিন্তে ঘুমাতে পারছি। হে আল্লাহ সহজ করুন,আল্লাহ আপনি সর্বস্ব হা...
22/08/2024

এমন এক সন্তান তো আমার ঘরেও আছে! যাকে নিয়ে আমি সারারাত নিশ্চিন্তে ঘুমাতে পারছি। হে আল্লাহ সহজ করুন,আল্লাহ আপনি সর্বস্ব হারিয়ে যাওয়া মানুষদেরকে বাঁচিয়ে নিন। উদ্ধার কাজকে সহজ করে দিন।

এই যে আরামে শুয়ে আছি। কারেন্ট আছে, নেট আছে, কোনো বৃষ্টি নাই, বন্যার ভয় নাই। বৃষ্টি হলেও সেই পানি ঘুরে ঢুকছেনা।
গত রাত থেকে যারা বন্যার পানি দেখতেছে,আজকে সারাদিন পানি বাড়লো,এইসব মানুষ রাতে কিভাবে জেগে আছে! এখনই বা কিভাবে টিকে আছে।যারা সব হারিয়েছে, তারা কিভাবে থাকবে? এতো ভয়ানক দিনরাত তারা কিভাবে পার করছে!! যেখানে কল্পনাও করা যায়না এমন কিছু সেখানে এটা বাস্তবেই ঘটে যাচ্ছে। আল্লাহ রহম করুন,আমাদের দেশকে বাঁচান।

কিছুই যে করতে পারছিনা এর চাইতে দুঃখ বোধ হয় আর কিছুতে নাই আল্লাহ্,দুআ চালিয়ে যাই আমরা। বাকি যারা উদ্ধারকাজে আছে,আল্লাহ তাদের শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন,নিরাপদে রাখুন॥

#আশফিকানওশিন

19/08/2024

সকল ক্লান্তি ভুলিয়ে দেয় ফুলের সৌন্দর্য ❤️❤️
।
।
।
।
゚viralシ

Address

New Truck Road
Chandpur
3600

Telephone

+8801712261650

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোঙর-Nongor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share