16/01/2024
মারকাযুদ দাওয়াহর একগুচ্ছ কালেকশান ইউনাইটেড উম্মাহর বুকশপে। রিজেনেবল প্রাইসে সংগ্রহ করতে মেসেঞ্জারে নক করুন / কল করুন 01954543856 নাম্বারে / চলে আসুন আমাদের একমাত্র পরিবেশক আস-সুন্নাহ মার্ট-এ, সিটি মার্কেট, ফরিদগঞ্জ।
প্রচলিত ভুল ১ ও ২ : হাত চুলকালে টাকা আসে, প্রথম বাকী বিক্রি অশুভ, ফেরাউন নীল নদে ডুবে মরেছিল, অকালমৃত্যু এরকম কত শত, সহস্র বলার ভুল বা ভুল প্রচলনে আমরা ডুবে আছি যা আমাদের ঈমান, আকীদা এবং আমলের উপর বাজে প্রভাব ফেলে - সেগুলো থেকে বাঁচতেই 'প্রচলিত ভুল'। এই বই আমার নিজের কত ভুল যে আল্লাহর রহমতে সংশোধন করে দিয়েছে ইয়াত্তা নেই।
এসব হাদীস নয় ১ ও ২ : দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, জ্ঞানার্জনের জন্য চীনদেশে যাও, শবে বরাত ও শবে কদরের গোসলের ফযীলত, জুতো নিয়ে আরশে গমন, যার কোনো পীর নাই তার পীর শয়তান, দেশপ্রেম ঈমানের অঙ্গ - এরকম কত শত 'আপাত ভালো' কথা আমরা হাদীসের মতো বর্ণনা করছি তার হিসেব নেই। নবীয়ে রহমত ﷺ বলেছেন-
"যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিবে।" (মাআযাল্লাহ)
আমি যখন বইগুলো পড়ছিলাম, তখন ভাবছিলাম - হায়! এতদিন অমুক বড় হুজুরের কাছে শুনে অমুক কথাটাকে...
ঈমান সবার আগে : ঈমান অবিচল বিশ্বাসের নাম, ঈমান ওহীর মাধ্যমে জানা সত্যকে সত্য বলে বিশ্বাস করার নাম, ঈমান একক এতে বিভাজনের সুযোগ নেই, ঈমান যবান ও দিলের একাত্মতা, ঈমান মুয়ালাত-বারায়াতের ভিত্তি, ঈমান শুধু গ্রহণ নয় বর্জনও - এমন কিছু ঈমানী বুনিয়াদ নিয়ে আলোচনা হয়েছে বইটিতে বইটি পড়ার সময় মনে হয়েছে এগুলোর ব্যাখ্যা করতে গেলেও হাজার হাজার পৃষ্ঠা লাগবে। আর আমরা সাধারণরা ঈমান সম্পর্কে জানি না বললেই চলে।
তাবলীগ জামাত : তাবলীগ জামাত দু'টুকরো হলো কেন, এর প্রয়োজন-ই বা কী ছিলো, আলেমরা বারবার কেন ওয়াজাহাতি মজলিস করলেন? 'দাওয়াত ও তাবলীগে' নাম উদ্দেশ্য নয়, কাজ উদ্দেশ্য। 'আমীরের' সঠিক ব্যখ্যা, এতা'আতের ক্ষেত্রে শরীয়তের সীমারেখা, মাওলানা সা'দ সাহেবের ভুলগুলো, বিভাজিত এই পরিস্থিতিতে সাধারণদের করণীয় ইত্যাদি নিয়ে খুবই আদল এবং ইনসাফের সাথে আলোচনা হয়েছে বইটিতে। যারা একাডেমিকভাবে 'তাবলীগের' বিভাজনের প্রকৃত কারণ জানতে চান তাদের খুব কাজে আসবে, ইন শা আল্লাহ।
মাওলানা আব্দুল মালেক দা. বা., যিনি শুধু এশিয়া মহাদেশ নয় বর্তমান বিশ্বের অন্যতম একজন মুহাক্কিক হাদীস বিশারদ ও আলেম, উনার সম্পর্কে যার ন্যূনতমও জানার সুযোগ হয়েছে সে-ই কিতাবগুলো কতটা অমূল্যবান তা বুঝতে পারেন।