পিয়ন - PEON

  • Home
  • পিয়ন - PEON

পিয়ন - PEON "পিয়ন'' একটি অনলাইন বুকশপ। সারাদেশে, সবখানে আপনার পছন্দের বইগুলো পেয়ে যাবেন পিয়নের মাধ্যমে। 💙
(212)

17/07/2024

জাফর ইকবালের বই পিয়নে পাওয়া যাবে না।

পিয়ন কর্তৃপক্ষ
পিয়ন - PEON

09/07/2024

'রুমির কথামঞ্জরি' বইটা পাবেন আমাদের পিয়ন - PEON এ। 💙

16/06/2024

'পায়ে পায়ে ৬৪ জেলা' বইটা পেয়ে যাবেন পিয়ন - PEON এ। 💙

31/05/2024

'THE DAILY STOIC' বইটা পেয়ে যাবেন পিয়ন - PEON এ। 💙

19/05/2024

এভারেস্ট জয়ী লেখক বাবর আলীর লেখা বই 'সাইকেলের সওয়ারি' পেয়ে যাবেন পিয়ন - PEON এ। 💙

19/05/2024

সদ্য এভারেস্ট জয়ী লেখক বাবর আলীর লেখা 'পায়ে পায়ে ৬৪ জেলা', 'সাইকেলের সওয়ারি' নিতে ইনবক্স করুন আমাদের পেইজে 💙

19/05/2024

দি পাওয়ার অফ ডিসিপ্লিন

পেয়ে যাচ্ছেন আমাদের পিয়ন - PEON

আপনি কি আপনার লক্ষ্য অর্জনের জন্য সপ্তাহ, মাস এমনকি বছরের পর বছর চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন? আপনি কি সফল হওয়ার আশা ছেড়ে দিয়েছেন কারণ আপনার ব্যর্থ চেষ্টায় আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে, সাফল্য শুধুমাত্র কিছু মানুষের জন্যই নির্দিষ্ট।

যদি আপনার কোনটির উত্তর 'হ্যাঁ' হয় চিন্তা করবেন না, এখনও আপনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে কোনোকিছু অর্জন করার পূর্বশর্ত হলো আত্মনিয়ন্ত্রণের একটি শক্ত ভিত্তি। প্রতিভা, বুদ্ধিমত্তা, দক্ষতা, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মসমর্থন এবং স্বপ্ন ফলক লক্ষ্য অর্জনের পথে এক একটি অংশ মাত্র। আপনি যদি আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে চান তবে আত্মনিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।

আত্মনিয়ন্ত্রণ যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে আপনার কাজে নিমগ্ন রাখবে এমনকি যখন মনে হচ্ছে আপনি ব্যর্থতা থেকে এক ধাপ দূরে আছেন তখনও। এটি আপনাকে মানসিক দৃঢ়তা দেবে যা আপনাকে আপনার সমস্ত সীমাবদ্ধতাকে ডিঙিয়ে এবং আপনার লক্ষ্য অর্জনের পথে সমস্ত বাধাকে অতিক্রম করতে সাহায্য করবে।

আপনি কেমন বোধ করবেন যদি আমি আপনাকে বলি যে আপনার লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণ আপনার আলস্য বা উদ্যমহীনতা নয়, বরং এর প্রকৃত কারণ হলো আপনাকে কখনোই আত্মত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে শেখানো হয়নি। মানুষ আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে জন্মায় না। ড্রাইভিং বা টেনিস খেলার মতো, এটি এমন একটি দক্ষতা যা আপনি শিখতে পারেন। দি পাওয়ার অফ ডিসিপ্লিন-এ আপনি আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে সুস্পষ্ট, বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে পারবেন যার মধ্যে রয়েছে:

মস্তিষ্কের নির্দিষ্ট অঞ্চলকে টার্গেট করে কীভাবে আত্মনিয়ন্ত্রণ আয়ত্ত করা যায়:

* নেভি সীলদের আত্মনিয়ন্ত্রণের রহস্য

* জেন বৌদ্ধদের আত্মনিয়ন্ত্রণের রহস্য

কীভাবে কঠোর পরিশ্রমকে উদ্দীপনাময় করা যায় কীভাবে আপনার খারাপ অভ্যাস ত্যাগ করবেন এবং সফল ব্যক্তিদের অভ্যাস গ্রহণ করবেন আপনার অনুপ্রেরণা শেষ হয়ে গেলেও সামনে এগিয়ে যাওয়ার কৌশল এবং আরও অনেক কিছু...

16/05/2024

নীল ডুমূর -কিঙ্কর আহসান

বেইলি রোডের রাস্তাটা আমার কান্নার সাক্ষী হয়ে রইল। এই রাতে আঁধারের বাগানে ফুলের মতন ফুটে রয়েছে কিছু বাতি। সেসবকে এড়িয়ে গেলে আঁধারের মুখোশে নিজেকে আড়াল করা সম্ভব। আমি এই মুহূর্তে তাই করছি। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ছেলেদের কাঁদতে নেই। আমি কান্না আটকানোর চেষ্টা করছি খুব করে। চোখ কথা শুনছে না। জল এসে ভিড় করলেই হাত দিয়ে মুছে ফেলছি তা। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে আমার। কেমন জানি মরে যেতে পারলেই ভালো হবে বলে মনে হচ্ছে। জীবনের এই সময়ে এসে আজ আমি টের পেলাম আমার আপন বলে কেউ নেই। কেউ আমার কাছের নয়। এই শহরের কিছু মানুষ আমাকে চেনে। আমি সামান্য একজন লেখক। আমি তাদের কাছ থেকে আজকের ঘটনা আড়াল করতে চাই। এই লজ্জা শুধু আমার কাছে থাকুক। শুধুই আমার। আঁধারের মুখোশে ঢাকা থাকুক আমার মুখ। আমি তবে অদৃশ্য হয়ে যাই। এই ভালো।

বইটি পেয়ে যাচ্ছেন আমাদের পিয়ন - PEON Peon Bookshop

16/05/2024

পূর্বপুরুষ -আশীফ এন্তাজ রবি

বইটি পেয়ে যাচ্ছেন আমাদের পিয়ন - PEON Peon Bookshop

এই গল্পের শুক্ত একটি লঙ্ঘাট থেকে।

মানিকগড়ের এক অখ্যাত গ্রামের তথাকথিত জমিদার' ঢাকা সফরে যাবেন। সঙ্গে যাবেন তার তিন পুত্র ও একটি ঘোড়া।

কিন্তু ঘোড়াটি কিছুতেই লঞ্চে উঠতে চাইছে না। এই ছোট্ট সংকট থেকে গল্পের শুরু, তারপর গল্প ক্রমে ছড়িয়ে পড়ে কলকাতা, ঢাকা আর রাওয়ালপিন্ডিতে।

গল্পে একে একে এসে হাজির হন সুচিত্রা সেন, উত্তমকুমার, শামসুর রাহমান, আল মাহমুদ, কলিম শরাফী, জহির রায়হান ও আরও অনেকে।।

তবে সময়টা কেবল প্রেমের নয়, দ্রোহেরও। কাজেই এই গল্পে এসে গড়েন মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আইয়ুব খান স্বয়ং।

তবে এটা ইতিহাস নয়, নিছক গল্প। প্রেমের গল্প, ঘৃণার গল্প, বিশ্বাস ও বিশ্বাসভঙ্গের গল্প। মানবমানবীর সম্পর্কের চিরায়ত আখ্যান।

কাজেই এ গল্পে আতিক প্রতারিত হয় কলকাতার নন্দিনীর কাছে। অন্যদিকে সুফিকে ভালোবাসায় বরণ করে নেয় পরীবানু। এই গল্পের শুরু ১৯৬৩ সালে, শেষ ১৯৬৯-এ।

কৌতূহলী মানুষ আশীফ এন্তাজ রবি যতবার ইতিহাসের বই খুলে বসেছেন, ততবার তাকে হাতছানি দিয়ে ডেকেছে গল্পকার আশীফ এস্তাজ রবি। ইতিহাসের টেবিল থেকে তাকে টেনে এনেছে গল্পের চোরাগলিতে।

পূর্বপুরুষ এমন এক আখ্যান যেথায়-গল্প গিয়ে মিশেছে ইতিহাসে কিংবা ইতিহাস পথ হারিয়েছে গল্পের চোরাপথে।

গল্প হয়ে উঠেছে ইতিহাস, অথবা ইতিহাস হয়েছে গল্প।

16/05/2024

ডু এপিক শিট -অঙ্কুর ওয়ারিকু
অনুবাদ - এম ই হোসেন

এই চমৎকার বইটি পেয়ে যাচ্ছে আমাদের পিয়ন - PEON Peon Bookshop

Address


Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00

Telephone

+8801626893315

Website

Alerts

Be the first to know and let us send you an email when পিয়ন - PEON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিয়ন - PEON:

Shortcuts

  • Want your business to be the top-listed Shop?

Share