Izzah - ইযযাহ

Izzah - ইযযাহ Thank You.

Izzah is one of the prominent online shop in Chittagong.We have diversified business wing like Islamic Books, Fresh & Organic foods,Honey,Honeynuts,Dryfruits,
Dates etc.We have both online purchase & home delivery facility.

আহ্বান – আধুনিক মননে আলোর পরশলেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্সবিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণাক...
26/03/2022

আহ্বান – আধুনিক মননে আলোর পরশ
লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
কভার : হার্ড কভার

দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি —সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত।
এসবরই স্বচ্ছন্দ ও সুখপাঠ্য পর্যালোচনা হাজির করেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি। সেইসঙ্গে তরুণ প্রজন্মের সামনে পেশ করেছেন সুস্থ-সুন্দর, সময়োপযোগী ও ঈমানদীপ্ত জীবনের নববি চালচিত্র। সময়ের সবুজ সওয়ারিদের আহ্বান করেছেন গৌরবময় সত্যের পথে।

🔴ডেলিভারি চার্জ মাত্র ২১৳🔴

বিস্তারিত জানতে এবং অর্ডার করতে ইনবক্স করুন

১৪ ফেব্রুয়ারী।পশ্চিমা বিশ্বের সৃষ্টি  তথাকথিত ভালোবাসা দিবস।এই নব্য ফিতনা আমাদের সমাজে বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়।মিডিয়...
14/02/2021

১৪ ফেব্রুয়ারী।পশ্চিমা বিশ্বের সৃষ্টি তথাকথিত ভালোবাসা দিবস।এই নব্য ফিতনা আমাদের সমাজে বর্তমানে ব্যাপকভাবে জনপ্রিয়।মিডিয়া পাড়া এবং পুঁজিবাদী এজেন্ডা সার্ভ করার এই দিনে বিভিন্ন ব্যবসা এবং বিভিন্ন ধরনের আয়োজন চলে।তারা এই দিনে কাছে আসার গল্প শোনায়,ঠিক তেমনি এই দিন উপলক্ষে আমরাও তাদের গল্প শোনাতে চাই। যিনা থেকে দূরে যাওয়ার গল্প শুনাই/আপন রবের পথে আসার গল্প শোনাই। অতএব আপনিও আপনার গল্প শোনান আমাদের। ইযযাহ প্রেজেন্টস "নীড়ে ফেরার গল্প" প্রতিযোগিতায়।
# ইযযাহ প্রেজেন্টস "নীড়ে ফেরার গল্প"

➡️থাকছে আকর্ষণীয় পুরস্কারঃ
১ম পুরস্কারঃ একটি ক্রেস্ট এবং বই।
২য় পুরস্কারঃ বই
৩য় পুরস্কারঃ বই

➡️নিয়মাবলিঃ
১. প্রতিযোগিতার সময় : ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি

২. নীড়ে ফেরা গল্পটি লিখে ফেসবুকে পোস্ট করতে হবে।গল্পের প্রচ্ছদ সহ দেবেন। আর পোস্টে ইযযার পেইজ অবশ্যই মেনশন করতে হবে-- যাতে গল্পটি আমরা খুঁজে পাই।

৩. গল্পটির নিচে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করুন #ইযযাহ_প্রেজেন্টস _নীড়ে_ফেরার_গল্প

৪. চতুর্থ নিয়মটি ঐচ্ছিক। অর্থাৎ চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তা হলো-- ইযযাহ গ্রুপে জয়েন করে আপনার গল্পটি পোস্ট করা।ফেসবুকের পাশাপাশি সেখানে রিভিউটি পোস্ট করলে পুরস্কারের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে ইযযাহ গ্রুপে পোস্ট করার স্কিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠাবেন।
ব্যস! হয়ে গেল প্রতিযোগিতায় অংশগ্রহণ।

➡️ফলাফল ও পুরস্কার
গল্পের মান, মনোরম ছবির ওপর ভিত্তি করে ফলাফল ঘোষণা করা হবে। ২৫ ফেব্রুয়ারী মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের ইনবক্সে যোগাযোগ করে ঠিকানা সংগ্রহ করে ১ মার্চের মধ্যে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। ইন-শা-আল্লাহ।

ইযযাহ গ্রুপ লিংকঃ
https://facebook.com/groups/2798138367069930/

বিসমিল্লাহির রহমানির রহিম হালাল উপার্জনের যতগুলো পন্থা আছে, তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  শ্রমলব্ধ ও সৎ...
11/02/2021

বিসমিল্লাহির রহমানির রহিম

হালাল উপার্জনের যতগুলো পন্থা আছে, তন্মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমলব্ধ ও সৎ ব্যবসার মাধ্যমে উপার্জিত আয়কে সর্বোত্তম বলে আখ্যায়িত করেছেন।[১] যদিও বাহ্যিক দৃষ্টিতে ব্যবসা একটি দুনিয়াদারী কাজ। কিন্তু কোন একজন মুসলমান যখন মিথ্যা ও খেয়ানতের আশ্রয় না নিয়ে পূর্ণ সততা সহকারে সৎ উদ্দেশ্যে ব্যবসা করে, তখন তার এ ব্যবসা একটি পবিত্র ইবাদতে পরিণত হয়।ব্যবসা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনে বলেন : ‘যারা সুদ খায়, তারা কিয়ামতে দণ্ডায়মান হবে, যেভাবে দণ্ডায়মান হয় ওই ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে ক্রয় বিক্রয়ও তো সুদ নেয়ারই মত। অথচ আল্লাহতায়ালা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।[২]
‘সৎ ব্যবসা’ শব্দ দু’টির সাথে অনেক বিষয় জড়িত। সততা, আমানতদারীতা, লেনদেন ইত্যাদি। এসব বিষয় মাথায় রেখে আমরা ব্যবসায় নেমেছি। ছোট হোক বা বড়, আমরা বিশ্বাস করি ইসলামে যেহেতু ব্যবসা করায় উৎসাহ দেওয়া হয়েছে সেহেতু অবশ্যই এতে বারাকাহ আসবে ইন শা আল্লাহ। আর দশজন মানুষের মতো আমরাও স্বপ্ন দেখি এগিয়ে চলার। তবে আমাদের লক্ষ্য শুধু দুনিয়াবী উন্নতি সাধন নয়, আখিরাতের সফলতাও আমাদের মূল লক্ষ্য। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সর্বোচ্চ আমানতদারীতা রক্ষা করে আমরা ব্যবসা করবো ইন শা আল্লাহ।

এই লক্ষ্য অর্জনের উদ্দ্যেশ্যেই শুরু হয়েছে Izzah (ইযযাহ) এর পথচলা। আমরা একপাক্ষিক লাভ করার উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করছিনা।আমরা বিশ্বাস করি, ব্যবসা এমন হওয়া চাই যেন ক্রেতা এবং বিক্রেতা কেউই ক্ষতিগ্রস্থ না হয়। আমরা চাই ক্রেতা-বিক্রেতার আদান প্রদানের সাথে থাকবে আল্লাহর সন্তষ্টি।

আমাদের এই ব্যবসায় শুরুটা খাঁটি খাদ্যদ্রব্য এবং ইসলামী বই দিয়ে করছি।পরবর্তীতে সুন্নাহ প্রোডাক্ট, কাপড়, ইলেক্ট্রনিক্স সামগ্রী আসবে ইন শা আল্লাহ। সবার নিকট দুআপ্রার্থী। আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকাহ দেন এবং আপনাদের আমানত সঠিকভাবে সঠিকসময়ে পৌঁছে দেবার তাওফিক দেন। আল্লাহুম্মা আমীন।

১.তাওযিহুল আহকাম ৮/২১৮
২.সূরা বাকারা -২৭৫

Address

Cheragi Pahar
Chittagong

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 10:00 - 21:15
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801858729102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Izzah - ইযযাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izzah - ইযযাহ:

Shortcuts

Share