12/04/2026
সুদূর US থেকে ছবিটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা দিদি।
প্রদীপের সেটটি চট্টগ্রাম পাঠিয়েছিলাম গত কালীপূজায়। দিদি তার কিছুদিন পরেই US চলে যান। যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন প্রদীপগুলো সব ঠিকঠাক দিয়েছি কী না! আমি বলেছিলাম আপনি প্যাকিং খুলে চেক করে নিন দিদি। কারণ ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছে, মাটির জিনিস। ভালো প্যাকিং করা থাকলেও ভাঙতেই পারে! তাই এখন কিছু হলে একটা ব্যবস্থা করা যাবে কিন্তু দেশের বাইরে চলে গেলে তো আর কিছু করা সম্ভব হবে না।
দিদি বলেছেন, তিনি প্যাকিং আর খুলে চেক করতে চাচ্ছেন না। ব্যস, এভাবেই নিয়ে গেলেন। এতদিন পর (প্রায় ৬ মাস) হঠাৎ কাল ইনবক্সে ছবি দিলেন দিদি, যে প্রদীপগুলো মাত্রই খুলেছেন এবং সব ঠিকঠাক আছে! শুনে আমারও শান্তি লাগলো!
একেই বলে ভাগ্য! ভাগ্য ভালো বলে ঢাকা থেকে চট্টগ্রাম তারপর আবার US গিয়েও প্রদীপ কিছু হয়নি। আর ভাগ্য খারাপ হলে ঢাকা থেকে ঢাকায়ও জিনিস নষ্ট হয়!