বই ফেরি - Boi Feri

Call Contact the business

বই ফেরি - Boi Feri ঘরে বসে সব ধরণের বই ন্যায্যমূল্যে হোম ডেলিভারি পেতে 'বই ফেরি' তে অর্ডার করুন।

এই গ্রন্থ অধ্যয়নের আগে ও পরে মানুষ কখনো এক থাকতে পারে না⸻সম্ভব নয়। ভেতরে একটি জাগরণ আসবেই⸻আসবে।বইটি পড়ার সময় মনে হবে এ আ...
05/12/2025

এই গ্রন্থ অধ্যয়নের আগে ও পরে মানুষ কখনো এক থাকতে পারে না⸻সম্ভব নয়। ভেতরে একটি জাগরণ আসবেই⸻আসবে।
বইটি পড়ার সময় মনে হবে এ আমারই হৃদয়ের কথামালা। হৃদয়ের দিনলিপি। অন্তরের কথকতা।

‘জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা’—এ বইটি এতটাই চমৎকার যে, পড়তে পড়তে মনে হবে জান্নাত ও জাহান্নামের দৃশ্য যেন আপন...
05/12/2025

‘জান্নাতের সৌন্দর্য ও জাহান্নামের ভয়াবহতা’—এ বইটি এতটাই চমৎকার যে, পড়তে পড়তে মনে হবে জান্নাত ও জাহান্নামের দৃশ্য যেন আপনার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। বইটি এই মেগা অফারে পাচ্ছেন মাত্র ২৫৮/- টাকায়।
৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে সমকালীন প্রকাশনের বইয়ে চলছে ৫০% ছাড়।
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য।

আধুনিকের হাদিস পাকেজ ✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা,01826647184,       01890693696(what's app)১. বুখারী-০১-০৬ ...
10/11/2025

আধুনিকের হাদিস পাকেজ

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা,01826647184,
01890693696(what's app)

১. বুখারী-০১-০৬ খন্ডে সেট মুদ্রিত মূল্য- ৩৪১৫ টাকা

২. ইবনে মাজাহ-০১-০৪ খন্ডে সেট মুদ্রিত মূল্য ১১৪০ টাকা

৩. মেশকাতুল মাসাবীহ ০১-০৮ খন্ডে সেট মুদ্রিত মূল্য ৩১১২ টাকা

৪. শরহু মাআ'নিল আছার (তাহাবী শরীফ) (১-২ খন্ড) সেট, মুদ্রিত মূল্য ৫৯৮ টাকা

১.শব্দে শব্দে আল- কুরআন ০১- ১৪ খণ্ডে সেট, মুদ্রিত মূল্য: ৪৮০০ টাকা২.শব্দার্থে আল- কুরআনুল মজীদ ০১-১০ খন্ডে সেটমুদ্রিত মূ...
10/11/2025

১.শব্দে শব্দে আল- কুরআন ০১- ১৪ খণ্ডে সেট,
মুদ্রিত মূল্য: ৪৮০০ টাকা
২.শব্দার্থে আল- কুরআনুল মজীদ ০১-১০ খন্ডে সেট
মুদ্রিত মূল্য: 3098 টাকা

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা,01826647184,
01890693696(what's app)

গার্ডিয়ানের একঝাঁক নতুন বই। এখান থেকে আপনার সংগ্রহে আছে কী কী ?✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা,01826647184,   ...
10/11/2025

গার্ডিয়ানের একঝাঁক নতুন বই।

এখান থেকে আপনার সংগ্রহে আছে কী কী ?

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা,01826647184,
01890693696(what's app)

অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর এর ৮ টি বই। ✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন। অথবা,01826647184,       01890693696(what...
30/09/2025

অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর এর ৮ টি বই।

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা,01826647184,
01890693696(what's app)

আধুনিক চিন্তাধারা ও মতবাদ**** *****(ভূমিকা থেকে)....সাইয়িদুনা আবূ মূসা আল আশ‘আরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন,....
30/09/2025

আধুনিক চিন্তাধারা ও মতবাদ
**** *****
(ভূমিকা থেকে)....
সাইয়িদুনা আবূ মূসা আল আশ‘আরী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেন,.إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِى كَافِرًا وَيُمْسِى مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا..
কিয়ামতের আগে আঁধার রাতের (পরপর আসন্ন গাঢ় থেকে গাঢ়তর অন্ধকারাচ্ছন্ন) অংশগুলোর মতোই ধারাবাহিকভাবে একের পর এক গাঢ় থেকে গাঢ়তর অন্ধকারাচ্ছন্ন ফিতনা আসতেই থাকবে, (যে গাঢ় অন্ধকার ভেদ করে হয়তো আর সুবহ-ই-সাদিকের উদয়ই হবে না)। ঐসময় সকাল বেলা যে ব্যক্তি মুমিন থাকবে সে সন্ধ্যা বেলা কাফির হয়ে যাবে এবং সন্ধ্যা বেলা যে ব্যক্তি মুমিন থাকবে সে সকাল বেলা কাফির হয়ে যাবে। ...

এ হাদীসের একটা ব্যাখ্যা এই যে,
কিয়ামতের আগে ধারাবাহিকভাবে নানা ধরনের মারাত্মক ভ্রান্তির উদ্ভব ঘটবে এবং এসব ভ্রান্তির কবলে পড়ে লোকজন নিয়মিত তাদের ঈমান হারাবে; লা-দীনকে দীনে পরিণত করবে, দীনকে লা-দীনে পরিণত করবে; হারামকে হালালে পরিণত করবে, হালালকে করবে হারাম; বিদআতকে সুন্নতরূপে পালন করবে, আর সুন্নতকে পরিত্যাগ করবে।

দুঃখের ব্যাপার হলো-
আগেকার সময়ের ফিরকাগত নানাবিধ ফিতনা ও ভ্রান্তি সম্পর্কে উম্মাহর রাহবর আলিমসমাজ কমবেশি অবহিত থাকলেও এ নব্য ফিতনা ও ভ্রান্তিগুলো সম্পর্কে তাদের খুব বেশি জানাশোনা নেই, অধিকন্তু এসব বিষয়ে জানার আগ্রহও তাদের মধ্যে তেমনটা পরিলক্ষিত হয় না;

অথচ এগুলোর ক্ষতি ও ভয়াবহতা পূর্বের যে কোনো ফিতনা ও ভ্রান্তিগুলো থেকে কোনো অংশে কম নয়; বরং ক্ষেত্রবিশেষে এগুলো আরও অধিক মারাত্মক ও জঘন্য।

তদুপরি আগেকার ফিতনা ও ভ্রান্তিগুলো নির্দিষ্ট শ্রেণি বা ঘরানাকেন্দ্রিক ছিল, পক্ষান্তরে বর্তমান যুগের ফিতনা ও ভ্রান্তিগুলো আর নির্দিষ্ট শ্রেণি বা ঘরানার মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বলতে গেলে এগুলো সর্বপ্লাবী, সর্বমহলে ও সব ঘরানাকে কমবেশি আচ্ছন্ন করছে।

নব্য-উদারতাবাদ, মানবতাবাদ, যুক্তিবাদ ও মুক্তচিন্তা, উত্তরাধুনিকতাবাদ, সেক্যুলারিজম, ডারউইনবাদ (বিবর্তনবাদ) দিনদিন পাবলিক ইন্টেলেকচুয়ালদের ফ্যাশনে পরিণত হচ্ছে।

আধুনিক সংস্কৃতি এখন বস্তুবাদ, আত্মসুখবাদ, পর্নোগ্রাফি (অশ্লীলবৃত্তি), হোমোসেক্সুয়ালিটি (সমকামিতা), ট্রান্সজেন্ডারিজম (লিঙ্গরূপান্তরবাদ) ও যৌন নিপীড়নের বিষবাষ্প ছড়াচ্ছে। এর সাথে যোগ হয়েছে উগ্র নারীবাদের মতো কট্টর সব মতাদর্শ।

এসবের ফলে একদিকে মুসলিম সমাজগুলোতে ইসলামের চর্চা চরমভাবে উপেক্ষিত হচ্ছে, অপরদিকে নব্য-নাস্তিক্যবাদ, ইরতিদাদ (ধর্মত্যাগ), ধর্মবিদ্বেষ ও ধর্মহীনতার জোয়ার চলছে।

আরও পরিতাপের বিষয় হলো, উপর্যুক্ত সব আধুনিক চিন্তাধারা ও মতবাদ সম্পর্কে বাংলা ভাষায় কুরআন ও হাদীসের আলোকে পর্যালোচনামূলক তথ্যসমৃদ্ধ খুব বেশি বইও রচিত হয়নি।

বলতে গেলে, এসবের যথার্থ হাকীকত এখনও অনেকাংশে অ-উন্মোচিতই রয়ে গেছে। অবশ্যই সম্প্রতি প্রধান কয়েকটি মতবাদ ও চিন্তাধারা সম্পর্কে বিচ্ছিন্নভাবে ছোট-বড় কিছু বইপুস্তক বের হয়েছে। তন্মধ্যে বেশিরভাগই অনূদিত; মৌলিক বইয়ের সংখ্যা খুবই কম।

তাছাড়া এক মলাটের মধ্যে প্রধান প্রধান সকল মতবাদ ও চিন্তাধারার বিবরণসংবলিত পর্যালোচনাধর্মী কোনো বই আজও বের হয়নি। ....

আলহামদুলিল্লাহ, সিরিজটি অবশেষে প্রকাশিত হলো।ছোটদের জন্য লিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো নিয়ে। মোট চার...
22/09/2025

আলহামদুলিল্লাহ, সিরিজটি অবশেষে প্রকাশিত হলো।

ছোটদের জন্য লিখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামগুলো নিয়ে। মোট চারটে বই। প্রত্যেক বইতে তিনটি করে নাম নিয়ে আছে গল্পধারার বর্ণনা। সাথে আছে অত্যন্ত দৃষ্টিনন্দন সব ছবির কাজ।

‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি প্রকাশ করেছে Sukun Publishing

খুব যত্ন করে তারা ছবিগুলো আঁকিয়েছে। শুধুমাত্র ছবিগুলো দেখার জন্যে হলেও ছোটরা এই সিরিজটার লোভে পড়বে বলে বিশ্বাস করি। এতো দুর্দান্ত আর্টওয়ার্ক ছিল কাজটায়। ছোটদের বইতে এই লেভেলের কাজ, তা-ও বিদেশি বই নয়, বাংলা ভাষার বইতে—অবিশ্বাস্য!

বায়তুল মুকাররম আন্তর্জাতিক ইসলামি বইমেলায়, সুকুনের ৭৯ নম্বর স্টলে সিরিজটি পাওয়া যাচ্ছে আজ থেকে। অনলাইনেও ইতোমধ্যে এভেইলেবল হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ।

শৈশব থেকে ছোট্ট কুসুমকলিগুলো বড় হোক রবের পরিচয় জেনে 💚

ইসলামী আন্দোলনের সমর্থক ও কর্মী ভাইদের জন্য এক দারুন সুসংবাদ! আপনার কর্মব্যস্ত জীবনে ইসলামী আন্দোলনের মহামূল্যবান গ্রন্থ...
09/09/2025

ইসলামী আন্দোলনের সমর্থক ও কর্মী ভাইদের জন্য এক দারুন সুসংবাদ! আপনার কর্মব্যস্ত জীবনে ইসলামী আন্দোলনের মহামূল্যবান গ্রন্থগুলো গভীরভাবে অধ্যয়ন করার সময় পাচ্ছেন না? বিশাল জ্ঞানভাণ্ডারকে সহজে আয়ত্ত করতে চান? তাহলে আপনার জন্যই প্রকাশিত হতে যাচ্ছে "সাংগঠনিক পাঠ সহায়িকা" বই! এই সহায়িকাটি 'বাংলাদেশ জামায়াতে ইসলামী' এবং 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির'-এর সিলেবাসভুক্ত চল্লিশটি গুরুত্বপূর্ণ বই নিয়ে রচিত। প্রায় ২৬৭৬ পৃষ্ঠার মূল আলোচনাকে সহজবোধ্য করে মাত্র ৭২৮ পৃষ্ঠায় পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা হয়েছে, যা নবীন-প্রবীণ সকলের জন্যই উপকারী।

মাওলানা সাইয়েদ আবুল আ‘লা মওদুদী (রাহি.), অধ্যাপক গোলাম আযম (রাহি.), মাওলানা মতিউর রহমান নিজামী (রাহি.)-সহ বেশ কয়েকজন ইসলামী নেতৃবৃন্দের কালজয়ী চিন্তা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটেছে এই বইটিতে। এটি সাধারণ পাঠকের জন্য ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে সহজ ভাষায় বোঝার এক অনবদ্য সুযোগ। ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটি একটি বিশ্বস্ত সহচর, যা আপনার জ্ঞানকে শাণিত করবে এবং দাওয়াতী কাজকে আরও ফলপ্রসূ করবে। দায়িত্বশীলদের জন্য এটি বক্তৃতা, আলোচনা এবং সাংগঠনিক কাজে নতুন মাত্রা যোগ করবে, ইনশাআল্লাহ।

শহীদ আবদুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ। ছিলেন একাধারে সংগঠক, ছাত্রনেতা ও লেখক। গুণগ্রাহী মহলে তাঁর সংগঠক ও ...
26/08/2025

শহীদ আবদুল মালেক ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ। ছিলেন একাধারে সংগঠক, ছাত্রনেতা ও লেখক। গুণগ্রাহী মহলে তাঁর সংগঠক ও ছাত্রনেতা পরিচয় যতটা মশহুর, লেখক পরিচয় ততটাই অপরিচিত এবং অনালোচিত।

অথচ তিনি লিখে গেছেন ধর্ম, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, রম্যরচনাসহ নানাবিধ বিষয় নিয়ে। এসব লেখা পরিমাণে অতি অল্প হলেও ওজনে অনেক বেশি, সারবত্তায় অনেক গভীর।

শহীদ আবদুল মালেক লিখে গেছেন নিজের আন্দোলনী জীবনের স্মৃতিকথা। তাঁর রচনাবলির তালিকায় আমরা আরও পেয়েছি—একগুচ্ছ পত্রও। এসব পত্র কেবল প্রিয়জনদের সাথে ভাবের আদান-প্রদান নয়, আদর্শের দাওয়াতও বটে।

শহীদ আব্দুল মালেকের লেখাগুলো নিয়ে আইসিএস পাবলিকেশন “শহীদ আব্দুল মালেক রচনাসমগ্র” প্রকাশ করেছে। আশা করছি বইটি সর্বাধিক পাঠকপ্রিয়তা অর্জন করবে।

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
m.me/boiferi19 (facebook)
01890693696(what's app)
(সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা রয়েছে।)

Address

K B Dovash School Lane, Middle Gosaildanga, Bandar, Chattogram
Chittagong
4100

Telephone

+8801890693696

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই ফেরি - Boi Feri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বই ফেরি - Boi Feri:

Shortcuts

Share

Category