21/05/2026
বাংলাদেশকে সত্যিকারের সুন্দর ও শান্তিপূর্ণ দেশ করতে হলে প্রথমেই আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে হবে। দেশে কোনো হত্যা, ধর্ষণ বা অন্যায় ঘটলে যে অপরাধ করেছে, আসল দায় তারই। সরকারের দায়িত্ব হলো দ্রুত তদন্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা। অপরাধীর বিচার দ্রুত হলে মানুষ আইনের প্রতি বিশ্বাস পাবে।
আজ ফেসবুকে রামিশার ধর্ষণের ঘটনা নিয়ে সবাই কথা বলছে, বিচার চাইছে। বিচার অবশ্যই হওয়া উচিত, এবং দ্রুত হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক স্বার্থপর রাজনীতিবিদ এসব ঘটনাকে নিজেদের রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করেন। কোনো ঘটনা ঘটলেই সরকারকে নামানোর চেষ্টা, উসকানি আর দোষারোপ শুরু হয়। এতে দেশের উপকার হয় না, বরং পরিস্থিতি আরও খারাপ হয়।
যে দল ক্ষমতায় থাকে, সেই দলই সবচেয়ে বেশি সমালোচিত হয়। অথচ দেশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল অপরাধীর বিচার নিশ্চিত করা এবং মানুষকে সচেতন করা। শুধু ক্ষমতার রাজনীতি করলে শেষ পর্যন্ত জিতে যায় স্বার্থপর রাজনীতিবিদরা, আর হেরে যায় সাধারণ জনগণ।
দেশ ভালো রাখতে হলে শুধু সরকার নয়, দেশের মানুষকেও ভালো হতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। কারণ একটি দেশের ভবিষ্যৎ শুধু রাজনীতির ওপর না, দেশের মানুষের চরিত্র ও সচেতনতার ওপরও নির্ভর করে।
আমরা এমন বাংলাদেশ চাই—
যেখানে অপরাধীর দ্রুত বিচার হবে,
যেখানে রাজনীতি হবে জনগণের কল্যাণের জন্য,
আর যেখানে বিভাজন নয়, মানবতা ও ন্যায়বিচার হবে সবচেয়ে বড় শক্তি। 🇧🇩