Safwat Collection Bd

Safwat Collection Bd Your Daily Problem Solvers
We deliver reliable, everyday essentials right to your doorstep to make your life easier.

Need help or info Please Call : 01781 33 66 88. একজন মা, বাবা কিংবা অভিভাবকগন যখনই শিশুর জন্য খেলনা কিনতে যাবেন মাথায় রাখবেন ৫ টি প্রশ্ন-

১। খেলনাটি কি শিশুর বয়স উপযোগী?

২। খেলনাটি দিয়ে কি কোন ইন্টারাকশন শুরু করা যাবে?

৩। খেলনাটিকে কি ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, আগ্রহ এবং কল্পনাশক্তি বাড়ানোর একটি টুল হিসাবে ব্যবহার করা যাবে?

৪। এটি কি কোন কিছু শেখানোর কাজে ব্যবহার করা যাবে?

৫। এটি কি নিরাপদ?



শিশুর বয়স অনুসারে খেলনা বাছাই করা অতি দরকারী আর তাই-
০ থেকে ১ বছর :
উজ্জ্বল রঙ বেরঙের খেলনা, সুন্দর শব্দ এসব এ বয়সের জন্য সবচাইতে উপযোগী। উজ্জ্বল রঙ বা সুন্দর শব্দ বাচ্চার দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি বুঝতে সাহায্য করে। সে রঙ ও শব্দের প্রতি নানারকম সাড়া বা ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে নানা কিছুই শিখতে থাকে।

১ থেকে ২ বছর :
রাবার ডাক বা ভাসমান খেলনা, রঙ্গিন মোটা বই মানে যেসব বইয়ের পাতা শক্ত বা প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে সে কারণে সে সহজে ছিড়ে ফেলতে পারেনা, এসব বই দিলে শিশু খেলার ছলে ফুল, ফল পশু, পাখি চিনে। রাবার বা প্লাস্টিকের ব্লক দেওয়া যেতে পারে। না না রকম ইজি পাজেল এসব তার সৃজনশীলতা বাড়াবে।

৩ থেকে ৪ বছর :
রঙ পেন্সিল, আর্ট কপি, বড় আকারের গাড়ি বা রকিং চেয়ার, বল এসব হাত ও পায়ের পেশী শক্তি বাড়ায়।

৪ থেকে ৫ বছর :
বিল্ডিং ব্লকস, ক্লে সেট, প্লে ডো, কাগজ দিয়ে খেলনা বা অরিগ্যামী এসব বুদ্ধিমত্তা বিকাশে সহায়তা করে।

৫ থেকে ৬ বছর :
বিজ্ঞান সামগ্রী, রিমোট কন্ট্রোল গাড়ি, কম্পিউটার ও ভিডিও গেমস, স্পোর্টস ইক্যুইপমেন্ট।

Address

Arkan Road, Bahardharhat
Chittagong
1229

Telephone

+8801781336688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safwat Collection Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safwat Collection Bd:

Shortcuts

Share