22/08/2026
আর মাত্র ৩ দিন বাকি,,,🛻
📢 সম্পূর্ণ বিনামূল্যে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি চলছে! 🚗🔧
ইউরোপসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ কারিগরি জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) পরিচালিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BKTTC), চট্টগ্রাম-এ মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সে ভর্তি চলছে।
এই ৪ (চার) মাস/৩৬০ ঘণ্টার প্রশিক্ষণটি Skill for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে।
✅ কোর্সের নাম:মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স
⏳ কোর্সের মেয়াদ: ৪ (চার) মাস / ৩৬০ ঘণ্টা
📝 শিক্ষাগত যোগ্যতা:
অষ্টম শ্রেণি/জেএসসি/সমমান
👤 বয়স:
২১–৪৫ বছর
🪑 আসন সংখ্যা:
• ১ম শিফট: ২৫ জন
• ২য় শিফট: ২৫ জন
📑 চূড়ান্ত ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র (সত্যায়িত কপি): • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
• নাগরিকত্ব সনদপত্র
• ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
• ড্রাইভিংকে পেশা হিসেবে গ্রহণের স্বহস্তে লিখিত অঙ্গীকারনামা
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
• আবেদনপত্র জমার শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
• ভর্তি পরীক্ষা: ২৭ আগস্ট ২০২৬
• ফলাফল ও ভর্তি: ৩০ আগস্ট ২০২৬
• অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি: ৩১ আগস্ট ২০২৬
• প্রশিক্ষণ শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০০টা
🕘 ক্লাসের সময়সূচি:
• ১ম শিফট: সকাল ৯:০০টা – দুপুর ১:০০টা
• ২য় শিফট: দুপুর ২:০০টা – সন্ধ্যা ৬:৩০টা
🎁 সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ
✅ BRTA পরীক্ষায় উত্তীর্ণদের লার্নার ফি, ডোপ টেস্ট ফি ও ড্রাইভিং লাইসেন্স প্রদান (বাজেট সাপেক্ষে)
✅ পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি সরকার বহন করবে (বাজেট সাপেক্ষে)
✅ ন্যূনতম ৯০% উপস্থিতি সাপেক্ষে দৈনিক ১৫০ টাকা (যাতায়াত ভাতা ১০০ টাকা + আপ্যায়ন ভাতা ৫০ টাকা)
✅ দেশে ও বিদেশে কর্মসংস্থানের সহায়তা
✅ মহিলাদের জন্য অগ্রাধিকার
📌 বিশেষ শর্তাবলি: • ড্রাইভিংকে অবশ্যই পেশা হিসেবে গ্রহণের আগ্রহ থাকতে হবে।
• দরিদ্র, বেকার, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।
• জাতীয় পরিচয়পত্রবিহীন এবং পূর্বে লার্নার/ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
• SICIP প্রকল্পের আওতায় পূর্বে প্রশিক্ষণপ্রাপ্তদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।