Ahmed Fashion Lover

Ahmed Fashion Lover Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahmed Fashion Lover, উত্তর হালিশহর, Chittagong.

26/07/2020

দীর্ঘ ২৭ বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস উনি চোখে দেখেনি,
অতঃপর
নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর
একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন-
চলো আজ শহর দেখি। চার দেয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে। নিজ চোখে না দেখলেই নয়।
সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলি-গলি হাঁটলেন। খুব ক্ষুধা লাগার পর ম্যান্ডেলা বললেন-
সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে,
সেখানেই খেয়ে নিতে চাই।ওরা তো অবাক!
বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নাই; ক্ষুধা লেগেছে, খাবো। কয়েদখানার বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না।
সবাই মিলে টেবিলে খেতে বসেছেন।
অল্পদূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়ষ্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন-
একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং
ওনাকে বলো- আমার টেবিলে বসে খেতে।
ভদ্রলোক আসলেন। এসে আমার পাশের চেয়ারটায় বসলেন।
খেতে খেতে আমরা গল্প করছি। কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে।
ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন-
আপনি মনে হয় অসুস্থ।
লোকটি চুপচাপ রইলো। কিছুই বললো না।
ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন-
ওনার খাবার বিলটাও আমরা পরিশোধ করবো।
খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখলো-
লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান!
ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন।
সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন- এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো!
এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন-
উনি অসুস্থ না।
আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড।
প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্না পেতো।
পিপাসায় কাতর আমি যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন।
আজ আমি দেশের প্রেসিডেন্ট।
সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি!
তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন।
কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী।
এটা আমার জীবনের এথিকসের অংশ নয়।
তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন।
আমার মুখে/শরীরে উনি প্রসাব করেছেন।
ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি।
আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট।
প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব।
তোমরা মনে রেখো-
শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাস্ট্রকে ধ্বংস করে দিতে পারে।
আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস রাস্ট্রকে তৈরী করতে পারে।
(সংগৃহীত)

24/07/2020

একটি মিছে সফলতা..
যেহেতু আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি সেহেতু আমাদের ইচ্ছা, আকাঙ্খা, স্বপ্নগুলো এই পৃথিবীকেই কেন্দ্র করে। ছোটবেলা থেকেই আমাদের বাবা মা আমাদের শিখায় কিভাবে বড় হতে হবে, কিভাবে সফলতা অর্জন করতে হবে। আর আমরাও তাই শিখে আসছি। আমরাও এই অন্ধকার সফলতার পিছনে ছুটেই চলেছি। কিন্তু কই কোথাওতো সফলতা খুজে পেলাম না।
— যখন জন্মালাম তখন বাবা মা ভাবলেন এটা তাদের সফলতা।
— যখন কথা বলতে শিখলাম মনে হলো এটা সফলতা।
— যখন দাড়াতে পারলাম মনে হলো এটা সফলতা।
— যখন হাটতে শিখলাম মনে হলো এটাই সফলতা।
তারপর বাবা মা আদর করে নিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসলেন। শিখিয়ে দিলেন ক্লাসে প্রথম হওয়াটাই হচ্ছে সফলতা। এরপর ভাবলাম না, মাধ্যমিকে এপ্লাস পাওয়াটাই সফলতা। তারপর ভাবলাম উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করাটাই সফলতা।
ভুল ভাঙলো, বুঝতে পারলাম — একটা ভালো ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারাটাই সফলতা। না, মনে হলো ভার্সিটি শেষে ভালো একটা চাকরি পাওয়াই সফলতা। তারপর বুঝলাম নিজের টাকায় বাড়ি-গাড়ি করতে পারাটাই সফলতা।
আবার ভুল ভাঙলো,
এরপর বুঝলাম বিয়ে কর সংসার করটাই হচ্ছে সফলতা। না না, বিয়ে করে সন্তান জন্ম দিয়ে তাদেরকে মানুষ করাটাই সফলতা। ছেলে হলে প্রতিষ্ঠিত, আর মেয়ে হলে ভলো বাড়িতে বিয়ে দেয়াটাই হলো সফলতা।
বছর ঘুরলো — চাকরি থেকে রিটায়ারমেন্ট, সারা বছরের জমানো টাকাগুলো বসে বসে খাওয়াটাই সফলতা।
হঠাৎ একদিন হাসপাতালে শুয়ে আছি। চোখ দুটি বন্ধ হয়ে আসছে। ভাবতে লাগলাম জীবনের সকল অর্জন আর সফলতাগুলো। ভাবতে লাগলাম কোথায় সেই সফলতাগুলো, কোথায় সেই অর্জনগুলো। আমারতো সময় ফুরিয়ে আসছে।
কি হবে এখন আমার, আমাকে যে এখন সবাই কবরে নিয়ে শুইয়ে দিয়ে আসবে। কি হবে সেই অন্ধকার কবরে। চোখ দুটো ভিজে আসছে। বেড থেকে উঠে জানালার পাশে গিয়ে দাড়ালাম। বুঝতে পারলাম, এই পৃথিবীতে কোনো কিছুই সফলতা নয়, যা করেছি তা প্রতিযোগীতা ছাড়া আর কিছুই না। যার মূলে আকাশ ছোয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষা।
মোবাইলটা হাতে নিয়ে কোরআন অ্যাপে প্রবেশ করলাম, আর ভাবতে লাগলাম এই কোরআন ছাড়া আর কিছুই সফলতা শিখাতে পারেনা।
হঠাৎ চোখে পরলো একটি আয়াত,
تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَ مَنۡ یُّطِعِ اللّٰہَ وَ رَسُوۡلَہٗ یُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۳﴾
"এগুলো আল্লাহর সীমারেখা। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা।" [সূরাহ আন নিসা, আয়াত : ১৩]
শেষের লাইনটি পড়ে নিজের মধ্যে একটা বড় ধরনের ধাক্কা খাই। এতদিন কিসের পিছনে ছুটলাম, কোথায় সফলতা খুজেছি, তা যেন এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। তাহলে কি আমি সফলতার বদলে ব্যার্থদের খাতায় নাম লিখিয়েছি। এখনও সেই আকাশের দিকে তাকিয়ে নিজেকে নিয়ে খুব অনুতপ্ত হচ্ছে আর ভাবছি এই বুঝি জীবনটা ফুরিয়ে এলো।
COPIED

২য় পর্বক্যাম্প ভ্যনু ৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯, চট্টগ্রাম😍😍😍 @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রাম
12/03/2019

২য় পর্ব

ক্যাম্প ভ্যনু
৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯, চট্টগ্রাম
😍😍😍 @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রাম

২য় পর্ব..ক্যাম্প ভ্যনু...৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ চট্টগ্রাম।...😍😍😍😍😍😍 @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চ...
12/03/2019

২য় পর্ব..

ক্যাম্প ভ্যনু...৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ চট্টগ্রাম।...

😍😍😍😍😍😍 @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রাম

কিছু ভালোবাসার মুহূর্তের..... ১ম পর্ব ৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রা...
11/03/2019

কিছু ভালোবাসার মুহূর্তের..... ১ম পর্ব
৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রাম

কিছু ভালোবাসার মুহূর্তের..... ১ম পর্ব ৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রা...
11/03/2019

কিছু ভালোবাসার মুহূর্তের..... ১ম পর্ব

৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ @ সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্রগ্রাম
#গুরাফোয়া..👶👶

.....puranoo obbash... #গুরাফোয়া...👶👶
27/02/2019

.....puranoo obbash...

#গুরাফোয়া...👶👶

brothers..😍😍
23/12/2018

brothers..😍😍

I am volunteer..😍😍
21/12/2018

I am volunteer..😍😍

😍
08/11/2018

😍

😀
02/09/2018

😀

Address

উত্তর হালিশহর
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Fashion Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share