Kanzul kutub

Kanzul kutub ❝কানযুল কুতুব❞ এটি একটি অনলাইন বুক শপ।

বই:সাইয়্যিদুনা আম্মার বিন ইয়াসির রাদিআল্লাহু তাআ'লা আনহুর শাহাদাত বরণ ও সাবাইয়া চক্রের ভূমিকা।মূল লিখক :মাওলানা হাফিজ মু...
11/06/2026

বই:সাইয়্যিদুনা আম্মার বিন ইয়াসির রাদিআল্লাহু তাআ'লা আনহুর শাহাদাত বরণ ও সাবাইয়া চক্রের ভূমিকা।
মূল লিখক :মাওলানা হাফিজ মুহার মুহাম্মদ
অনুবাদ :নাঈম আল-জাফরি

11/06/2026
আল্লামা বদর উদ্দিন ইবনে জামাআহ (রহমাতুল্লাহি আলাইহি) বলেছেন:শিক্ষার তৃতীয় স্তর হলো—১. যে ব্যক্তি প্রথম স্তরে প্রবেশ করে...
09/06/2026

আল্লামা বদর উদ্দিন ইবনে জামাআহ (রহমাতুল্লাহি আলাইহি) বলেছেন:
শিক্ষার তৃতীয় স্তর হলো—
১. যে ব্যক্তি প্রথম স্তরে প্রবেশ করেছে, সে অহংকারী (তাকাব্বুরকারী) হয়ে যায়।
২. যে ব্যক্তি দ্বিতীয় স্তরে প্রবেশ করেছে, সে বিনয়ী হয়।
৩. যে ব্যক্তি তৃতীয় স্তরে প্রবেশ করেছে, সে বুঝতে পারে যে সে প্রকৃতপক্ষে অনেক কিছুই জানে না।
(تذكرة السامع و المتكلم)
সংগৃহীত

ইনকাম। খুব ছোট্ট একটা শব্দ। অথচ এই শব্দটির সাথে মিশে আছে কত রং-ঢং, আলো-আঁধার। কেউ শুধু তাকদীরের ওপর ভরসা করে বসে বসে ভাব...
04/06/2026

ইনকাম। খুব ছোট্ট একটা শব্দ। অথচ এই শব্দটির সাথে মিশে আছে কত রং-ঢং, আলো-আঁধার। কেউ শুধু তাকদীরের ওপর ভরসা করে বসে বসে ভাবছে-এই তো, আসছে সুদিন! শেষে বেকারত্ব, ঋণের বোঝা, সিদ্ধান্তহীনতা-চোরাবালিতে আটকে পড়া-মরুচারীর মতো হয়ে যায় জীবনটা। আবার কেউ কেউ সেই চোরাবালি থেকে নিজেকে টেনে তুলতে গিয়ে ডুবে যায় নিকষ-কালো অন্ধকারে। হালাল-হারামের তোয়াক্কা না করে, হাতড়ে বেড়ায় সম্পদের পাহাড়।

কখনো হয়তো বেখেয়ালে ভেবে বসি-কাফিরদের এত টাকা কেন? মুসলিম হয়ে জন্মানোটা কি আমার অপরাধ? আবার কেউ হয়তো ফিক্সড করেই ফেলেছি-এই জীবনে এত অর্থকড়ির কোনো দরকারই নেই। এই দুনিয়ায় তো আর রাজ করতে আসিনি! মোদ্দাকথা-এই এক 'ইনকাম' নিয়ে মুসলিম সমাজের চিন্তাধারায় রয়েছে নানা প্রান্তিকতা। সেই প্রান্তিকতা থেকে বের হতে সাহায্য করবে এই বইটি-ইনকাম অ্যান্ড মাইন্ডসেট।

এটাকে কেবল গতানুগতিক কোনো বই বলাটা অন্যায় হবে। ভীষণ অন্যায়। এটা একটা ইশতেহার, একটা মুভমেন্ট, আয়-রোজগারের ব্যাপারে প্রথাগত চিন্তা বদলে দেবার এক অনবদ্য দলীল। নিশ্চিত করেই বলা যায়, ইনকামের ব্যাপারে পাঠকের যে-কোনোরকম চিন্তা-জটের সুরাহা মিলবে এ বইতে।

 #সিরাজুল হিন্দ শাহ আব্দুল আযীয  রহমাতুল্লাহি আলায়হি বলেন;বুজুর্গগণের কাছে সাহায্য কামনার পদ্ধতি হচ্ছে, ঐ বুজুর্গের কবরে...
03/06/2026

#সিরাজুল হিন্দ শাহ আব্দুল আযীয রহমাতুল্লাহি আলায়হি বলেন;

বুজুর্গগণের কাছে সাহায্য কামনার পদ্ধতি হচ্ছে, ঐ বুজুর্গের কবরের মাথার দিকে কবরের উপর আঙ্গুল রাখবে এবং সূরা ফাতেহার শুরু থেকে সূরা বাকারার "مفلحون" পর্যন্ত তেলাওয়াত করবে। তারপর কবরের পায়ের দিকে যাবে এবং "امن الرسول" পর্যন্ত পড়বে এবং বলবে, হে আমার হযরত! অমুক কাজের জন্য আল্লাহ পাকের দরবারে আশাবাদী হয়ে দোয়া করছি; আপনিও দোয়া করুন। ১

শাহ ওয়ালীউল্লাহর অসিয়ত তো আপনি ইতোমধ্যে জানলেন। এতেই আমাদের সৌভাগ্য; হারামাইন শরীফাইনের আস্তানাসমূহে গিয়ে স্বীয় কপাল ঠেকাও।

আসল কথা হচ্ছে- মাজারসমূহে হাজিরা দেওয়া, তাঁদের কাছে সাহায্য কামনা করা, ফয়েজ হাসিল করা এবং কাশফে কুবুর (কবরের অবস্থাসমূহ জানা) ইত্যাদির উপর শাহ আব্দুর রহীম থেকে শুরু করে শাহ আব্দুল আযীয পর্যন্ত সকল বুজুর্গগণ আমলকারী ছিলেন এবং এই প্রকারের ঘটনাবলী দ্বারা তাঁদের কিতাবসমূহে ভরপুর। বাকী রইল, মাজারসমূহকে স্বতন্ত্রভাবে “হাজত রাওয়া” (হাজত পুরণকারী) মনে করা। এ ব্যাপারে কোন মুসলমান এমন নেই; যারা এটাকে শিরক মনে করে না।

এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে, উপমহাদেশের সনামধন্য ঐসব ব্যক্তিবর্গকে আমরা আমাদের মতপার্থক্যের মধ্যে রায় প্রদানকারী এবং রাহবার বানানোর পরিবর্তে নিজেদের নির্দিষ্ট দলে আনার প্রচেষ্টায় লিপ্ত আছি। সন্দেহাতীতভাবে শাহ সাহেবের চিন্তাধারা এবং তাঁর শিক্ষা-দিক্ষার এর উপর হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে।

রেফারেন্স - কামালাতে আযীযী, কৃত: শাহ আব্দুল আযীয, পৃ: ৪৭-৪৮

সংগ্রহে আমাদের সাথে যোগাযোগ করুন।
29/05/2026

সংগ্রহে আমাদের সাথে যোগাযোগ করুন।

ইমাম জালালুদ্দিন সুয়্যুতি রহ রচিত 'তারিখুল খুলাফা' সবার সংগ্রহে থাকা উচিত। হাদিয়া: ৪৭০ টাকা
23/05/2026

ইমাম জালালুদ্দিন সুয়্যুতি রহ রচিত 'তারিখুল খুলাফা' সবার সংগ্রহে থাকা উচিত।

হাদিয়া: ৪৭০ টাকা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kanzul kutub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category