Rita's Shop

Rita's Shop ""সকল বিশুদ্ধ সালাফি বই পেয়ে যাবেন পেজে সাথে আরও অথেনটিক স্কিন কেয়ার প্রডাক্ট, স্বাস্থ্যকর খাবার এবং অন্যান্য প্রডাক্ট ❤️‍🔥

[বই লাইব্রেরি থেকে পাঠানো হয়]

"নারীর মূল উদ্দেশ্য হলো, সে এক মহান উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে এবং তার একটি সুমহান লক্ষ্য রয়েছে, যার নাম 'মাতৃত্ব' ও 'প্রজন্...
30/09/2026

"নারীর মূল উদ্দেশ্য হলো, সে এক মহান উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে এবং তার একটি সুমহান লক্ষ্য রয়েছে, যার নাম 'মাতৃত্ব' ও 'প্রজন্ম গড়ে তোলা'। কোনো নারী তার সারা জীবনে যেসব স্বীকৃতি বা সনদ অর্জন করতে পারে,

তার মধ্যে সেরা হলো যখন তার সম্পর্কে বলা হয়— 'সে সৎ ও নেক সন্তানদের মা'।"
ফাহমিদা

এই দেশে এর অনেক ভুল ব্যবহার হয় যা শির্কে পরিণতি হয় কিন্তু সঠিক ঝাড়ফুক এবং রুকইয়্যা করতে হলে অবশ্যই এই বই পড়তে হবে এই জরু...
29/09/2026

এই দেশে এর অনেক ভুল ব্যবহার হয় যা শির্কে পরিণতি হয় কিন্তু সঠিক ঝাড়ফুক এবং রুকইয়্যা করতে হলে অবশ্যই এই বই পড়তে হবে এই জরুরি অনেক।

আপনারা যখন জিজ্ঞেস করেন আপু, বইয়ের সাথে আর কী পাব? শুধু  বুকমার্কই দেবেন, আর কিছু না?​তখন আমার বলতে ইচ্ছে করে  জি আপু, শ...
29/09/2026

আপনারা যখন জিজ্ঞেস করেন আপু, বইয়ের সাথে আর কী পাব? শুধু বুকমার্কই দেবেন, আর কিছু না?
​
তখন আমার বলতে ইচ্ছে করে
জি আপু, শুধু বুকমার্ক কেন দেব? বইয়ের সাথে বোনাস হিসেবে থাকছে—

বসুন্ধরায় ৩ BHK-এর একটা ফ্ল্যাট
একখানা চকচকে BMW গাড়ি
সাত ভরি নিখাদ সোনার গয়না
ক্যাশ ১০ লাখ টাকা
আর কেয়া কসমোটিক্সের তরফ থেকে এক ঝুড়ি ধামাকা গিফট হ্যাম্পার!©

অর্ডার করেছেন তো!!
27/09/2026

অর্ডার করেছেন তো!!

কাস্টমার ক্লিক করা পিক ❤️‍🔥এমন পিক কাস্টমার নিজ থেকে দিলে এর থেকে কি বড় প্রাপ্তি আছে 🥹মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে 🥹
26/09/2026

কাস্টমার ক্লিক করা পিক ❤️‍🔥
এমন পিক কাস্টমার নিজ থেকে দিলে এর থেকে কি বড় প্রাপ্তি আছে 🥹
মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে 🥹

📘❝আর কত উদাসীন থাকবো?❞🔰 বই রিভিউ🔰সংকলন: নাজনীন আক্তার ঈশিতা। সম্পাদনা :প্রফেসর ডঃ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া। প্রকাশনায...
25/09/2026

📘❝আর কত উদাসীন থাকবো?❞
🔰 বই রিভিউ🔰

সংকলন: নাজনীন আক্তার ঈশিতা।
সম্পাদনা :প্রফেসর ডঃ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া।
প্রকাশনায়: ব্রাদার পাবলিকেশন বাংলাদেশ।
পৃষ্ঠা :২২৪.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

আর কত উদাসীন থাকবো?
কিছু বই শুধু পড়ার জন্য নয়—নিজের ভেতরটা একটু থমকে দেখার জন্যও আসে। ‘আর কত উদাসীন থাকবো?’ আমার কাছে তেমনই একটি বই। নামটিই যেন পাঠকের হৃদয়ে নীরব অথচ গভীর একটি প্রশ্ন রেখে যায়—আর কত?
এটি কেবল তথ্যের সমাহার নয় বরং হৃদয় জাগ্রত করার একটি আন্তরিক প্রয়াস। বর্তমান সময় যখন মানুষের অধিকাংশ সময়ে, যখন মানুষের অধিকাংশ মনোযোগ দুনিয়াবি সফলতার অর্জনের দিকে নিবদ্ধ।
তখন এ ধরনের বই পাঠককে তার প্রকৃত গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং আখিরাত মুখে জীবন গঠনের সহায়তা করে। 🌱🌸
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
~আল্লাহ তা‘আলা বলেন—
“আর উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না।”
—সূরা আল-আ‘রাফ, ৭:২০৫
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

দুনিয়ার ব্যস্ততা, অসংখ্য ব্যস্ততার অজুহাত, সময়ের অপচয় আর আমলের ঘাটতির মাঝে আমরা কত সহজেই আখিরাতের কথা ভুলে যাই! অথচ আমাদের প্রত্যেককেই একদিন ফিরে যেতে হবে সেই রবের কাছে। সময় শেষ হয়ে যাওয়ার আগে কি আমাদের জেগে ওঠা উচিত নয়?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔰বইটির বৈশিষ্ট্য :~
বইটির শুরুতেই উদাসীনতা কী, উদাসীন মানুষের বৈশিষ্ট্য কী, কেন মানুষ গাফেল হয়ে পড়ে এবং কীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়—এসব বিষয় সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপর পাঠককে ধীরে ধীরে মৃত্যুর কথা স্মরণ করিয়ে আখিরাতের বিভিন্ন ধাপের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
🔰মৃত্যু, কবর, হাশর, কিয়ামত, জান্নাত ও জাহান্নাম—প্রতিটি বিষয়ই কুরআন ও সুন্নাহর আলোকে উপস্থাপন করা হয়েছে। লেখকের নিজস্ব আলোচনা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত; বরং বইটির বড় একটি অংশ জুড়ে রয়েছে সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সংকলন। ফলে পাঠকের জন্য বিষয়গুলো দলিলের সঙ্গে পড়ার সুযোগ তৈরি হয়েছে।
বইটির যে বিষয়টি আমার বিশেষভাবে ভালো লেগেছে, তা হলো—শুধু ভয় বা আফসোসের কথা বলেই আলোচনা শেষ করা হয়নি। বিভিন্ন অধ্যায়ে প্রয়োজনীয় দু‘আ ও আমলের কথাও উল্লেখ করা হয়েছে। যেমন, কবরের আযাব থেকে বাঁচার উপায় ও দু‘আ, জান্নাত লাভের দু‘আ, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়ার দু‘আ ইত্যাদি। এতে বইটি শুধু পড়ার বিষয় হয়ে থাকেনি; বরং আমলের জন্যও কিছু উপকারী নির্দেশনা পাওয়া যায়।
সবচেয়ে বেশি নাড়া দিয়েছে বইটির মূল বার্তাটি—উদাসীন থাকার সময় যেন ফুরিয়ে আসছে। আজ যে কাজটি কাল করব বলে পিছিয়ে দিচ্ছি, সেই ‘কাল’ হয়তো আর নাও আসতে পারে। তাই নিজেকে প্রশ্ন করতেই হয়—
❓আর কত দুনিয়ার পেছনে ছুটব?
❓আর কত সময় অবহেলায় কাটাব?
❓আর কতদিন আখিরাতের প্রস্তুতি পিছিয়ে রাখব?
কিছু বই পড়ে শেষ করা যায়, কিন্তু কিছু বই শেষ করার পরও তার কথাগুলো অন্তরে থেকে যায়। ‘আর কত উদাসীন থাকবো?’ তেমনই একটি বই—যা পাঠককে নিজের জীবন, সময়, আমল ও আখিরাতের প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে ইন শা আল্লাহ।
🌸🌱🌱🌱🌱🌱🌱🌸

📌📌প্রকাশনীর প্রথম কাজ হিসেবে বইটির ছাপা ও সামগ্রিক মানও বেশ সুন্দর লেগেছে তবে ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে আমার মনে হয় হোয়াইট না হয়ে অফহোয়াইট একটা কাগজ হয় ওইটা হলে আরো বেশি ভালো লাগতো কারণ সাদার উপরে কালো একেবারে বেশি চোখে লাগতেছিল। সর্বোপরি, কুরআন-সুন্নাহভিত্তিক আখিরাতমুখী একটি সংকলন হিসেবে বইটি পাঠকের আত্মসমালোচনা ও উদাসীনতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে উপকারী হতে পারে ইন শা আল্লাহ।🌸🌸

আল্লাহ তা‘আলা আমাদের গাফেল অন্তরকে জাগিয়ে দিন, দুনিয়ার মোহে হারিয়ে না গিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তাওফীক দিন এবং কুরআন ও সহিহ সুন্নাহর ওপর অটল রাখুন।
আল্লাহুম্মা আমীন। 🌸🌸🌸

Binte Masud ,,,,
📷 (Binte Masud)
📘বই: হাদিয়া।🌸

📖বই রিভিউ :- কখনো কি মনে তীব্র আকাঙ্ক্ষা জেগেছে—প্রিয় নবীজী ﷺ-কে যদি একটিবারের জন্য হলেও চোখের সামনে দেখতে পেতাম! কেমন ছ...
24/09/2026

📖বই রিভিউ :-

কখনো কি মনে তীব্র আকাঙ্ক্ষা জেগেছে—প্রিয় নবীজী ﷺ-কে যদি একটিবারের জন্য হলেও চোখের সামনে দেখতে পেতাম! কেমন ছিল তাঁর পবিত্র অবয়ব? কেমন ছিল তাঁর হাঁটাচলা কিংবা মিষ্টি হাসির ধরণ?

আমি বইটি থেকে যা জানতে পেরেছি: তাঁর গায়ের রঙ, অবিন্যস্ত চুলের সৌন্দর্য, চোখের গভীরতা এবং তাঁর চিরপরিচিত মনকাড়া হাসির নিখুঁত বর্ণনা। তিনি কেমন জামা পরতেন, তাঁর পাগড়ি, আংটি এমনকি তাঁর ব্যবহৃত জুতো জোড়া কেমন ছিল। তিনি কীভাবে কথা বলতেন, কীভাবে সাহাবিদের সাথে রসিকতা করতেন, তাঁর খাবার-দাবার এবং ঘুমানোর ধরণ।

নিজের জীবনকে সুন্নাহর আলোয় রাঙাতে এবং প্রিয় নবীজীর প্রতি ভালোবাসা বাড়াতে এই বইটি পড়ার কোনো বিকল্প নেই। একবার পড়লে আবার ও পড়তে ইচ্ছে করবে।
জান্নাতুল

প্রি অর্ডারের সংগ্রহ করেছেন তো!!
24/09/2026

প্রি অর্ডারের সংগ্রহ করেছেন তো!!

শায়েখ আব্দুল হামীদ ফাইযীর লিখা সকল বই সমূহ ❤️‍🔥🍁তাঁর লিখা অসাধারণ ❤️‍🔥
24/09/2026

শায়েখ আব্দুল হামীদ ফাইযীর লিখা সকল বই সমূহ ❤️‍🔥🍁
তাঁর লিখা অসাধারণ ❤️‍🔥

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rita's Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share