Ebook Bazar

Ebook Bazar � Pdf ফরম্যাটে ঘরে বসে বই পড়ো,খুব সহজে �

Hello evryone Apnader jonno notun kichu niye ashchi
29/07/2025

Hello evryone
Apnader jonno notun kichu niye ashchi

18/07/2025

সবার দৃষ্টি আকর্ষণ করছি,
দয়া করে আমাকে একটু জানাবেন
কেমন লাগলো সবার এই "রিচেস্ট টার্ন টু রিগ্রেট" ইবুকটি
আর যারা এখনো পড়েন নাই তারা পেইজে গেলেই পেয়ে যাবেন।

📚 Riches Turned to Regret – বাংলা সংস্করণ✍️ লেখক: মো. হামিদুর রহমান (এইচ আর রহমান)🖊️ একটি জীবনের সত্য কাহিনী যা শিক্ষা দ...
15/07/2025

📚 Riches Turned to Regret – বাংলা সংস্করণ

✍️ লেখক: মো. হামিদুর রহমান (এইচ আর রহমান)
🖊️ একটি জীবনের সত্য কাহিনী যা শিক্ষা দেয়—সম্পদ নয়, মানবতা-ই আসল।

---

আজ আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু সত্য ঘটনা ও তা থেকে শেখা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা শেয়ার করতে যাচ্ছি। কারণ আমি মনে করি, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু স্মৃতি নয়—একটি জীবনবোধ।

জীবনে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায়—কখনো আনন্দের, কখনো দুঃখের, আবার কখনো এমন কিছু, যা আমাদের ভিতরটা কাঁপিয়ে দেয়। কিন্তু আমরা সবসময় সেই ঘটনার গভীরতাকে অনুভব করতে পারি না। এই ইবুকটি সেইসব গভীর অভিজ্ঞতার প্রতিফলন।

১৯৮০ সাল। আমি জন্ম নিয়েছিলাম ঠাকুরগাঁওয়ের তোলপাড়া নামক গ্রামে, একটি সচ্ছল পরিবারে। আমরা হয়তো খুব বড়লোক ছিলাম না, কিন্তু আর্থিকভাবে অনেক ভালো অবস্থানে ছিলাম এবং গ্রামের মানুষ আমাদের শ্রদ্ধার চোখে দেখত।

আমার বাবা একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন, আর আমার দাদা জাহাজে কাজ করতেন। আমাদের সুখী পরিবারে কোনো অভাব ছিল না।

কিন্তু হঠাৎ করেই ১৯৯৭ সালে আমার দাদা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ঘরে কান্নার রোল, চারদিকে শোক। আমি তখন ছোট, কিছুই বুঝতাম না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম সবার কান্না, মুখের অভিব্যক্তি।

---


একদিন আমার বন্ধু ফাহিমের সাথে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ দেখি এক ভদ্রলোক ভয়ংকর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন,
“তোমার দাদার পরিবার এখনো আছে?”

আমি ঘাবড়ে গেলাম। কীভাবে একজন অপরিচিত লোক এমন প্রশ্ন করতে পারে! আমি শুধু বললাম, “আলহামদুলিল্লাহ, ভালো আছি।”

তারপর সেই লোককে আর পাত্তা না দিয়েই চলে গেলাম।

একদিন আমাদের এলাকায়, যেখানে রিপন মামার চায়ের দোকান ছিল, আমি আবার সেই লোকটিকে দেখলাম। তিনি আবারও ভয়ংকর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
“তোমার দাদার পরিবার কি এখনো আছে?”

আমি এবার কিছু না বলেই চলে গেলাম। কিন্তু মনে হাজারো প্রশ্ন। কেন তিনি এমন করছেন?

আমি সব ঘটনা আমার বাবাকে বললাম। তিনি বললেন, “এইসব কথা নিয়ে মাথা ঘামাস না, কেউ হয়তো শুধু শুধু বিরক্ত করছে।”

কিন্তু কিছুদিন পর সেই লোকের মৃত্যুর খবর এল—সড়ক দুর্ঘটনায়। মানুষজন বলাবলি করছিল, “দৌলত সদাগরের ছেলেই তাকে হত্যা করেছে।”

তখন থেকেই আমার বন্ধু ফাহিমও আমাকে এড়িয়ে চলতে শুরু করল। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, কেন?

অনেক কষ্টে ফাহিমকে রাজি করালাম সব কিছু বলার জন্য। সে বলল,
“তুই জানিস না, সেই লোকটা কে ছিল। সে তোর দাদার মৃত্যুর পেছনের এক অন্ধকার সত্য লুকিয়ে রেখেছিল। সবাই ভাবে তোর দাদা অ্যাকসিডেন্টে মারা গিয়েছিল… কিন্তু সত্যিটা অনেক গভীর।”

“তোর দাদা এক গরীব পরিবারের জমি কৌশলে কেড়ে নিয়েছিল। সেই পরিবারের একজন ছেলে আত্মহত্যা করে। তার ছোট ভাই ছিল সেই লোকটা… যে তোকে বারবার জিজ্ঞেস করত, ‘তোর দাদার পরিবার কি এখনো আছে?’”

আমি অবাক হয়ে গেলাম।

ফাহিম বলল,
“সেই ভাই শপথ করেছিল, ‘আমি কিছু করব না, কিন্তু একদিন প্রতিশোধ আপনাআপনি হবে।’

তোর দাদার অপরাধের জন্য সে শুধু এটা দেখতে চাইত—তোমরা কি আসলেই শাস্তি পেলে? তার চোখে ছিল ঘৃণা, কিন্তু সে তোকে কিছু বলত না, কারণ তুই তখনও শিশু।”

“আর জানাজার দিন যে ভাইটা তোকে দেখে কাঁদছিল—সে ছিল সেই আত্মহত্যাকারী ছেলের ছেলে। আমার পরিবার সব জানে, কিন্তু কেউ মুখ খোলে না।”

আমার চোখের সামনে আমার দাদার হাসিমাখা মুখ ভেসে উঠছিল। কিন্তু এখন সেই মুখের সঙ্গে জড়িয়ে গেছে অপরাধ, অন্যায়, এবং অনুশোচনার দীর্ঘ ছায়া।

একসময় যেই বাড়ি সবাই শ্রদ্ধার চোখে দেখত, আজ সেখানে তালা ঝুলে। আমার বাবা এখন এক নিঃশব্দ মানুষ। বন্ধুদের চোখে আমি অপরাধীর সন্তান।

আজ আমি বুঝি, আমরা গরীব হয়ে গিয়েছিলাম শুধু অর্থে নয়—মানুষ হিসেবেও আমরা নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আমরা শুধু টাকা হারাইনি, হারিয়েছি বিশ্বাস, সম্পর্ক, আত্মার শান্তি।

---

🔚 শেষ কথা:

পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয় — সত্যিকারের শান্তি, সৎ থাকা, আর কারও চোখে মুখ তুলে কথা বলার সাহস।
যে মানুষ অন্যকে কাঁদায়, সে কখনও শান্তিতে ঘুমাতে পারে না। আর যার উপর অন্যায় হয়, তার কান্না কখনো বৃথা যায় না।

---

📖 এই গল্পটি পড়ে যদি আপনার মনে কিছু স্পর্শ করে, তাহলে জানবেন—এই লেখাটাই সার্থক।

---







#ভালোবাসারগল্প
#বাস্তবতা
#অনুশোচনা
#অনুপ্রেরণারগল্প

#বাংলাএবুক




#বাংলাগল্প
#গল্পপোকা






14/07/2025

Hello friends
Notun kichu niye shigroi ashchi
In sha allah

হ্যালো বন্ধুগণ,  আপনাদের জন্য বিগ অফার নিয়ে এসেছি,"Richea Turned To Regret" ইবুক টি এবং তার বাংলা সংস্করণ এ দুটিই পেয়ে য...
08/07/2025

হ্যালো বন্ধুগণ, আপনাদের জন্য বিগ অফার নিয়ে এসেছি,
"Richea Turned To Regret" ইবুক টি এবং তার বাংলা সংস্করণ এ দুটিই পেয়ে যাবেন মাত্র ৭০ টাকায়।
তো দেরি কেন আজই এই ইবুক পেতে আমাদের পেইজে মেসেজ করুন বা ০১৮৭০৮২৩০২৯ এই নাম্বারে কল করুন। ধন্যবাদ।




















আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি কিছু কথা শেয়ার করব...।আমি মো.হামিদুর রহমান (এইচ আর রহমান)...
07/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে
আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের আমি কিছু কথা শেয়ার করব...।
আমি মো.হামিদুর রহমান (এইচ আর রহমান) যে (Riches turned to regret)ইবুক টির লেখক। প্রত্যেকেরই জীবনে অনেক অনেক বাস্তব অভিজ্ঞতা
এবং তা থেকে কিছু শিক্ষা আছে যা প্রত্যেকের মনে মনে গেঁথে আছে। আমি কোনো বড় রাইটার নই তবে আমি মূলত আমার জীবনের কিছু অভিজ্ঞতা বা অন্যের কাছ থেকে শোনা অভিজ্ঞতা এবং তা থেকে শিক্ষাগুলো আপনাদের মাঝে ইবুক আকারে উপস্থাপন করি এবং করব।
এখন বলি "Riches Turned To Regret" বুকটির কথা। এই ইবুকটির মধ্যে আমি আমার এক পরিচিত লোক থেকে শোনা অভিজ্ঞতা এবং তা থেকে কিছু শিক্ষা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসলে আমরা জীবনে অর্থ উপার্জনের জন্য অনেক কিছুই করি তার মধ্যে অন্যতম মানুষকে কষ্ট দিয়ে। আমরা কোন ফাঁকে মানুষকে কষ্ট দিয়ে ফেলি তা আমরা কখনো বুঝতে পারি না যতক্ষণ না আমাদের গায়ে এসে সেই ক্রিতকর্মের ফল পরে। মূলত এসব কিছু নিয়ে আমার মনে যে জাগরন দাঁড়িয়েছে তাই আপনাদের মাঝে তুলে ধরেছি এই "Riches Turnd To Regret"এ।
প্রত্যেকের জীবনে যেমন কিছু জানা অভিজ্ঞতা বা গল্প থাকে তেমন আমারও আছে। এই গল্প বা অভিজ্ঞতা আমার মনে যা গেঁথেছে এবং তা আমাকে যতটুকু বোঝাতে সক্ষম হয়েছে এবং তা থেকে যা শিখেছি তা আমি চাই আপনাদের মাঝে উপস্থাপন করতে কারণ আমি চাই আমি যেসব জেনেছি শুনেছি শিখেছি তা যেন আপনারাও জানেন। আমরা মানুষ জাতি হিসেবে জীবনে অনেক ভুল করে থাকি তাই জীবনে বুঝার কোন জোঁ নেই। আমাদের জীবন যত রড় হয়
ততই আমদেরকে জানতে, বুঝতে এবং শিখতে হয় কারন ভুলের কোন ঠিক নেই যেকোনো সময় হতে পারে। ভুল হওয়া সাভাবিক বেপার তবে কিছু ভুল অন্যের মাঝে বেদনা নিয়ে আসে যার একদিন ফল ঠিকই আপনার গায়ে এসে পড়বেই। তাই আমার মনে যেসব শিক্ষার জোঁ এসেছে তাই আমি ভাবলাম আপনাদের মাঝে উপস্থাপন করি কারণ আজ আমার করণে যদি আপনার সামনের ভুলকে ধরিয়ে দি বা আমার করণে যদি আপনার সামনে হতে পারে এমন ভুল নাহয় তাহলে আমি ধন্য।
আজ আর কথা বারাবো না তবে আমি এমন আরো অনেক বই সামনে তৈরি করব ইনশাআল্লাহ। আশা করি আমার প্রত্যেকটা বই আপনাদের নিরাশ করবে না। এখন কথা হচ্ছে আমি কেন বই আকারে বাজারে প্রকাশ করছি না তাই না?
আসলে আমাদের জীবন খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্রতর জীবনে বাচতে আমরাও আমাদের চলাচল থেকে শুরু করে সবকিছুই ক্ষুদ্র করে ফেলেছি... বর্তমানে
বলেন বা ভবিষ্যতে বই পড়ার প্রবনতা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আমি মনে করি কারণ পৃথিবী আধুনিকতার দিকে যাচ্ছে যার ফলে অনেক কিছুর প্রচলন (যেমন : চিঠিপত্র আদান প্রদান) আজ বিলুপ্ত এরও কারণ অলসতা। এই নেট দুনিয়ায় আধুনিকতা আমাদের অলসতা তৈরি করছে যার ফলে আমি বই প্রকাশ না করেই ইবুক আকারে প্রকাশ করলাম। আর আমি কোনো বড় রাইটার নই আমি মাত্র লেখক হিসেবে যোগদান করলাম কিছু শোনা অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে। যাইহোক আমার ইবুক গুলোও খুবই ক্ষুদ্র প্রায় ১৫ /২০ পেইজের তাই বুক আকারে প্রকাশ না করার পথই বেছে নিলাম। আবারও বলি, আমি কোনো বড় রাইটার নই... আমি এখনো খুবই ক্ষুদ্র একজন লেখক হিসেবে যোগদান করেছি তবে আশা করি আপনারা আমার বই গুলো পড়ে হতশাপ্রবন হবেন না। যাইহোক বেশি কথা বলে ফেললাম আমি তার জন্য ক্ষমা প্রাপ্তি, সামনে আমাদের আরও কিছু ইবুক আসছে... আপনাদের সকলকে এই ইবুক গুলো পরার আমন্ত্রণ রইল.. খুবই ক্ষুদ্র এমাউন্টে দিয়ে দিব পিডিএফটুকু।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই লেখা পড়ার জন্য।
আসসালামু আলাইকুম।
ইতি,
আপনাদের ক্ষুদ্র লেখক
(এইচ আর রহমান)




















রিচেস্ট টার্ন টু রিগ্রেট : আজ আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তা থেকে কিছু শিখা এসব কিছু বর্ণনা করতে যাচ...
05/07/2025

রিচেস্ট টার্ন টু রিগ্রেট :

আজ আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং তা থেকে কিছু শিখা এসব কিছু বর্ণনা করতে যাচ্ছি যা প্রত্যেক মানুষের শোনা প্রয়োজন বলে আমি মনে করি। কেন প্রয়োজন তা এই বইটা পড়লেই আপনি বুঝে যাবেন। সর্বদাই আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যায়
যা কখনো আকস্মিক, কখনো ভয়ংকর আবার কখনো আনন্দময় বা উৎসবমুখর। তবে এর প্রতিটি ঘটনার পেছনে লুকিয়ে থাকে কিছু না কিছু শিক্ষা এবং উপলব্ধি।
কিন্তু আমরা অনেক সময় এসব কিছু বুঝতে পারিনা।
আজ আমি আপনাদের এমনই কিছু বাস্তব অভিজ্ঞতা - আমার জীবনের গভীর স্মৃতি, আপনাদের সামনে বই আকারে তুলে ধরছি।

সালটি ছিল ১৯৮০।
আমি জন্মগ্রহণ করেছিলাম ঠাকুরগাঁওয়ের তোলপাড়া গ্রামে, এক সচ্ছল ও সম্মানিত পরিবারে। আমরা উচ্চবৃত্ত ছিলাম না ঠিকই তবে কোনো কিছুর অভাব ছিল না।
মানুষ আমাদের সম্মান করত এবং ভালোবাসতো। আমাদের আর্থিক অবস্থাও ছিল যথেষ্ট ভালো,এবং সমাজে একটা পরিচিত অবস্থান ছিল। কিন্তু তখন বুঝিনি ভাগ্য যে কোন সময় সবকিছু বদলে দিতে পারে। সুখ যেন চোখের সামনে থেকে ফসকে যেতে লাগলো। আজ আমি যেগুলো বলছি তা কোন কল্প কাহিনী নয়। এগুলো আমার জীবনের
বাস্তবতা যেগুলো আমি দেখেছি এবং অনুভব করেছি।
আর সেইসব কারণগুলোই আজ আপনাদের বলব, যেগুলোর কারণে আমাদের পরিবার একসময় নিচে নেমে গেলো।এই গল্প শুধু আমার জন্য নয় -এটি একটি সতর্কবার্তা ও হতে পারে আপনাদের পরিবারের জন্য।

আমার বয়স তখন ১২ বা ১৩। আমার বাবা একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন। আর আমার দাদা কাজ করতেন জাহাজে -অনেক টাকা উপার্জন করতেন।
আমাদের সংসারটাও ছিল সুখের,হাসিখুশি এক পৃথিবী।
কিন্তু ১৯৯৭ সালের একদিন, আমার দাদা....... এই গল্পে এক গভীর বাস্তবতা উল্লেখিত আছে যা পুরো বুকটা পড়লেই বুঝতে পারবেন। বুকটা বেশি বড়ও না তবে এর ভিতর যা বর্ণীত আছে তা অবশ্যই সবার জন্য প্রয়োজন কারণ এটি একটি বই আকারে গল্প হলেও একটি সতর্কবার্তা ও। আশা করি আপনারা সবাই এই বুকটা পড়ে
বোরিং হবেন না।

পুরো ইবুকটা পড়তে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। আমরা খুবই সুলভ মূল্যে তার পিডিএফ টি দিয়ে দিব। আর এই ই বুকটা পেতে হয় আমাদের মেসেজ করুন না হয় Whats app e মেসেজ করতে পারেন । ধন্যবাদ।

What’s app number : 01870823029




















04/07/2025

হ্যালো বন্ধুগণ
আগামীকাল আসছে
এইচ আর রহমান এর "রিচেস্ট টার্ন টু রিগ্রেড" ইবুকটির বাংলা সংস্করণের কিছু অংশ।

Riches turned to regret :Today, I want to share with you some events frommy life and the lessons. I learned from them—th...
03/07/2025

Riches turned to regret :

Today, I want to share with you some events from
my life and the lessons. I learned from them—
things I believe everyone should hear. Why it’s
important will become clear as you read this book.
In life, many things happen suddenly—some joyful,
some terrifying. But we often fail to grasp the
hidden truths behind them. This is a collection of
my real experiences, compiled in the form of a
book.
The year was 1980.I was born into a well-off family in the village of tolpara in thakurgaon. we weren’t excessively rich but we were financially comfortable in respectad in the community. yet, over time, all of disappeared. Today I want to share
the reason behind our downfall - lessons that could apply to any family.
When i was about 12/13........

পুরো ইবুকটা পড়তে আগ্রহী হলে আমাদদের পেইজে মেসেজ করুন বা কল নাও বাটনে ক্লিক করুন।
ইবুক বাজার আপনাদেরকে খুবই কম টাকায় দিচ্ছে......
'H R Rahman' এর "Riches Turned to Regret" ই-বুকটি।

কিছু দিন পরই আমরা এই ইবুক টার (বাংলা সংস্করণের কিছু অংশ)রিলিজ করছি এই পেইজে। দয়া করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
















#পাঠকের_প্রিয়
#ইবুক_বাজার
#গল্প_হাতে_ডিজিটাল
#বাস্তব_কাহিনী
#অনুপ্রেরণামূলক

Address

Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ebook Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category