مكياج মাকিয়াজ

مكياج মাকিয়াজ Where Simplicity Meets Luxury ✨

09/09/2026

৮০ দশকে যেহেতু চলেই গেছেন ,
আমার জন্য কিছু স্বর্ণ কিনে আনিয়েন।
তা নাহলে ২৬ সালে এসে মাকিয়াজ থেকে স্বর্ন নয় কিন্তু স্বর্নের মতো দেখতে জুয়েলারি কিনতে হবে।

সন্ধায় বের হয়ে আবিষ্কার করলাম সেপ্টেম্বর এর শুরু হলেও বাতাসে আজ কেমন শীতের গন্ধ, হাল্কা কুয়াশা পড়ছে, গরম লাগছে না। ভাদ্র...
07/09/2026

সন্ধায় বের হয়ে আবিষ্কার করলাম সেপ্টেম্বর এর শুরু হলেও বাতাসে আজ কেমন শীতের গন্ধ, হাল্কা কুয়াশা পড়ছে, গরম লাগছে না।

ভাদ্রের অর্ধেক শেষ,পুরো আশ্বিন বাকি শরতের। কাশফুল ফুটতে শুরু করেছে।কিছুদিন আগে একটা পরীক্ষায় কাশফুলের ইংরেজী পারি নি, এখনো পারি না, আগ্রহ হয় নি জানার। আমার কাছে শরৎ পছন্দ থেকে অপছন্দের হয়ে যাওয়া একটা ঋতু, অথচ আমার জীবনের সবগুলা শরৎ কাঁটছে আকাশ দেখে, মেঘ দেখে।

হেমন্ত শহরের জন্যে না, হেমন্ত শুধুই গ্রামের। শহরে কিছু জায়গায় ছাতিম, কামিনী, শিউলি দেখে অনেকে হেমন্তকে ধরতে পারলেও আমন ধান তো আর নাই। ঘাসের উপর শিশির নাই, নাই মাঝরাতে ফ্যান কে বিশ্রাম দিয়ে কাথার কাছে আশ্রয় নেয়া। এই দুই মাসের অদ্ভুত এক ঋতুর প্রিভিলেজ শুধু গ্রামের।

আমার খুব ইচ্ছা করে মাটি থেকে দূরে থাকা মানুষদের শরৎ আর হেমন্ত চেনাই, মুখে হাল্কা বাতাসের ঝাপটা লাগলে যে মন ভালো হয়ে যায় তা অনুভব করাই।নদীর নতুন ঘোলা পানিতে রঙিন নৌকা দেখি, বিদেশি গোলাপ, জারবেরা কিংবা ট্রেন্ডিং এ থাকা দোলনচাঁপা কাঠগোলাপের বাইরে মটর শাকের গাঢ় নীল বা বেগুনী ফুল যে কি সুন্দর তা দেখাই।

শুধু না দেখাই এই দুই ঋতু কি বিষণ্ণ, এই দুই ঋতু কি নিদারুণভাবে বিসর্জনের হাহাকার মনের মধ্যে আঁটসাঁট করে তুলে রাখে।

কি লিখলাম কেন লিখলাম আমি এখনো জানি না। শুধু মনে হচ্ছে কী যেন নাই।
-Anik

‘পৃথিবীতে পোশাকবিহীনই এসেছিলে হে গালিব।একটুকরো কাফনের জন্য এতো দীর্ঘ সফর করলে!’
12/07/2026

‘পৃথিবীতে পোশাকবিহীনই এসেছিলে হে গালিব।
একটুকরো কাফনের জন্য এতো দীর্ঘ সফর করলে!’

আপনাদের আশেপাশের কি অবস্থা??
09/07/2026

আপনাদের আশেপাশের কি অবস্থা??

08/07/2026

ধন্যবাদ 😒

কি সুন্দর না?🥹💙আনবো নাকি?
03/07/2026

কি সুন্দর না?🥹💙
আনবো নাকি?

সূরা মারইয়াম [১৯:২৩]-এর সবচেয়ে দুঃখজনক সত্যটি হলো:"কখনো কখনো পরীক্ষা এতটাই কঠিন হবে যে, তোমার মনে হবে জন্ম না হলেই ভাল...
05/06/2026

সূরা মারইয়াম [১৯:২৩]-এর সবচেয়ে দুঃখজনক সত্যটি হলো:

"কখনো কখনো পরীক্ষা এতটাই কঠিন হবে যে, তোমার মনে হবে জন্ম না হলেই ভালো হতো"।

আল্লাহ যদি তার কষ্ট দেখে থাকেন, তবে তিনি তোমার কষ্টও দেখেন।

25/05/2026

This is what you called FORCED LABOR 😴😂

“Jewellery কিনেন, কিন্তু কিছুদিন পরেই color fade? Skin এ irritation? এটাই হয় যখন material সম্পর্কে clear ধারণা ছাড়া acce...
19/05/2026

“Jewellery কিনেন, কিন্তু কিছুদিন পরেই color fade? Skin এ irritation?
এটাই হয় যখন material সম্পর্কে clear ধারণা ছাড়া accessories choose করা হয়।কারন আমি নিজেও যখন বাইরের অন্য জুয়েলারি ব্যবহার করতাম চেইন গলায় পরলেই চুলকানি হতো।
Brass jewellery দেখতে সুন্দর হলেও সময়ের সাথে tarnish হতে পারে
Silver elegant, কিন্তু নিয়মিত care না নিলে কালচে হয়ে যায়
✅ আর Stainless Steel? Durable, water-resistant, কম maintenance আর everyday use এর জন্য super reliable ✨
তাই শুধু design না,jewellery’র material-ও বুঝে কিনুন।

19/05/2026

রাগারাগী অনেক হইছে, কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার আগে দ্রুত অর্ডার দেন!! 🥱

Address

Bahaddarhat
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when مكياج মাকিয়াজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category