12/06/2020
খুব ক্ষুদ্র একটি প্রাণী, যার জন্ম থেকেই পরিশ্রমের শুরু।
* ১-২ দুই দিন বয়সেই চাকুরী জীবন শুরু।প্রথম কাজ সে যে খোপটাতে ছিলো তা একেবারে মুছে পরিস্কার করা আর ছোট ভাইবোন যারা এখনও জন্ম নেয়নি তাদেরকে পাখা দিয়ে গরম বাতাসের মাধ্যমে তা দেয়া।
* ৩-৫ দিন বয়সে তার দায়িত্ব বুড়ো রিটায়ার্ড মৌমাছিদের খাবার খাওয়ানো সেবাযত্ন করা।
* ৬-১১ দিন বয়সে মৌমাছির ছোট ছোট লার্ভাকে খাবার খাওয়ানোই তার কাজ।
* ১২-১৭ দিন বয়সে তারুণ্যে ভরপুর মৌমাছির ইন্টার্ন শুরু হয় অগ্রজ মৌমাছিদের আন্ডারে, তারা মোম তৈরী করে চাক গঠন করে।
* ১৮-২১ দিন বয়সে ডিফেন্স দিয়ে তাদের পারফরমেন্স শুরু, বহিঃশত্রুর আক্রমণ থেকে চাক রক্ষা করা তখন তাদের দায়িত্বে থাকে।
* ২২ দিন বয়স থেকে তাদের মৃত্যু পর্যন্ত গড়ে ৪০-৪৫ দিন তাদের কনফিডেন্স লেভেল যখন বেড়ে যায় তখন তাদের ভেতর নজরুলের কবিতার স্পিরিট কাজ করে -"থাকবোনাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে "
তারা ফুলে ফুলে উড়ে মধু,পানি,ফুলের রেণু সংগ্রহ করে। প্রত্যেকটি ফুলে তারা বিচরণ করার কারণে ফুলের পরাগায়ন ঘটে যার জন্য আমরা বিভিন্ন ফলমূল, ফসল,শাকসবজি ঘরে তুলতে পারি। আর সাথে পাই প্রাকৃতিক মহৌষধ মধু।