Lovemate

Lovemate This page is good for me. It is to express itself to open the purpose.

Say something!
02/04/2026

Say something!

18/07/2025

পারিবারিক ভাবে বিয়ে করলে
নাকি বুড়া বেডা পায় 😆😆
👉👉লে আমার বুড়া বেডা 🥰🥰👈👈

12/06/2025

একটা ভালো জীবন সঙ্গী মানে জীবনের অধেক যুদ্ধ জয়ের সমান

যদি  বলো...। পৃথিবীর   সবচেয়ে  মূলবান জিনিস  কি.? তাহলে আমি  উঁচু করে  বলবো আমার  মা বাবা... 🥰💝
12/06/2025

যদি বলো...।
পৃথিবীর সবচেয়ে মূলবান জিনিস কি.?
তাহলে আমি উঁচু করে
বলবো আমার মা বাবা... 🥰💝

10/06/2025

বাড়িতে থাকতে যে মাকে সারাদিন
রাগ দেখাতাম আজ সে মাকে এক
নজর দেখার জন্য মন ছটপট করে 😭😭

19/05/2025

বিয়ের পরে নাকি মেয়েদের চেহারা সুন্দর হয় কই আমার তো হলো না🤔🤔

04/05/2025

😔😔😔এক দিন হুট কইরা বড় হইয়া গেলাম

যে গামছা দিয়ে চুল বানতাম সেটাই ছিড়ে গেলো আমার মাথায় গজালো লম্বা লম্বা চুল এর পর টের পেলাম লম্বা চুলে আর ছোটবেলার মতো মজা লাগছে না কাপড়ের পুতুলের একটা শাড়ি হারালে আমি কান্না করে বাড়ি মাথায় তুলতাম তার পর হঠাৎ আমার চোখের সামনে আমার প্রিন্সেস জামাটা মা কাকে জানি দিয়ে দিলো🙂 কিন্তু আমার একটু ও দুঃখ হলো না 🥲💔তার পর মাসের পর মাস চলে গেলো মা আর আমার পুতুলের জন্য জামা কাপড় বানায় না🥲🥲তার পর হাতে টাকা দিয়ে বলে না যা খুশি কিনে নও

যে আমি বাবার হাত না ধরে বাড়ি থেকে বের হতাম না ছেলে ধরার ভয়ে সেই আমি কেমনে কেমনে জানি এখন পুরো শহর চিনে গেলাম 🥲🥲

এর পর এক দিন ঘরে বড় আয়োজন হলো অনেক অতিথি ঘরে আমার পুতুল কে না সাজিয়ে সবাই আমাকে সাজালো ধুলো দিয়ে ভাত আর ইটের টুকরোর গোস্তের বদলে টেবিলে নানান পদ সাজানো হলো 🥲🥲💔💔

বউ সাজ দেখে মা কাদো কাদো গলায় বললো আমার মেয়েটা কতো বড় হয়ে গেলো 🥰🥰

সেদিন বুঝলাম ছোট আমি এর বড় হওয়ার সপ্ন পুরন হইলো🥲💔

মনে চাইলো চিৎকার দিয়ে বলি বড়ো হয়ে ঠকে গেলাম 🙂💔💔এই বড় বেলা আমার ভালো লাগে না ছোট বেলায় ভালো ছিলাম 🙃🙃

03/05/2025

খুব অদ্ভুত ব্যাপার হল জীবনের ১৮ থেকে ২০ বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সে বাড়িতে এখন যেতে হলে জিগ্যেস করতে হয় যাব কিনা

সেই বাড়িতেই আমি বেড়াতে আসি সে বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েক বার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা বিছানা আলমারি ডেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোন আমার আল্লাদে আটখানা হয়ে আছে আগে আমি ঘরটা একটু গুছাইয়া রাখতাম না আর এখন এসে দেখি মা ঘর টা গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে না হলে কেউ এসে ঢুকে এলোমেলো করে দিতে পারে এজন্য 😊😊

কত রাত জেগে কাটিয়েছি ঘরে৷ বান্ধবীদের সাথে কতো গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না অভিমান কত রাগ দেখছে এই ঘর মন ভাঙ্গা রাতে ঘরের জানালায় বসে আকাশ দেখেছি সারারাত 🥺🥺কতো ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে স্কুল থেকে ফিরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি মেজেতে নিশ্চিত ভাবে ঘুমিয়েছি সারাদিন ঘুরে এসে অন্ধ কার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কনারে তোষকের নিচে ঐ আলনা অগোছালো করেছি শতবার শুধু মাএ একটা জামা পাচ্ছিলাম না বলে কতোই না বকাবকি করেছি মায়ের সাথে আর এখন বাড়ি গিয়ে দেখি মা আলমারিতে কতো সুন্দর করে এক দিকে সালোয়ার আর এক দিকে জামা সাজিয়ে রেখেছে 🥺🥺

অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কনারে পড়ে থাকে যে ভাবে নিয়ে আসি সেই ভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিনেই তো থাকবো আর আলমারিতে রেখে কি হবে ব্যাস এই ভেবেই আর খোলা হয় না সাধের আলমারি টা কতো জিনিস কানের দুলের রঙিন বাক্স পরে থাকে ওই ঘরটাতে। ঘরে নতুন কিছু দেখলে মাকে জিজ্ঞেস করি এইটা কবে কিনলে চাদর টা কি নতুন এই জিনিস গুলো কবে আনলে

যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞেস করে আবার কবে আসবে বাবা আমাকে মেয়েকে নিয়ে 😭😭

আমি তখন মায়ের দিকে তাকাতে পারি না চুপ চাপ ব্যাগ নিয়ে বেরিয়ে আসি মাকে তখন কিছু বলার থাকে না কারণ আমি তো জানি ওই বাড়িতে আমার ও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে কখন বাড়িতে বউ আসবে যতোই মেয়েরা ওই বাড়িতে আদর পায় না কেনো বাবার বাড়ির মায়া কেউ কাটাতে পারে না

প্রতি বার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না কেন এমন টা হয় 😭😭

আমার নায়ক তো 🤗🤗😊😊আমার  শাশুড়ির একমাএ ছেলে🥰🥰
22/04/2025

আমার নায়ক তো 🤗🤗
😊😊আমার শাশুড়ির
একমাএ ছেলে🥰🥰

09/04/2025

হাজারো মন খারাপের মাঝে লুকিয়ে থাকা
এক অদ্ভুত খুশি তুমি

10/03/2025

কিছু মানুষ ভাগ্য করে পাওয়া যায়
যেমন আমি তোমাকে পেয়েছি প্রিয়🥰🥰

Address

Daudkandi

Alerts

Be the first to know and let us send you an email when Lovemate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lovemate:

Share