21/07/2025
দীর্ঘ ৯ টা মাস কত কষ্ট করে একটা মা সন্তান জন্ম দেয়।তারপর এক একটা মূহুর্ত কতটা ভালোবাসা দিয়ে তাকে কলিজা দিয়ে আগলে রাখে।বড় করে।সন্তানের সামান্য আঘাত লাগলেও যেন মায়ের প্রান ওষ্ঠাগত হয়।আর বাবা তো সন্তান কে তার মস্তিষ্কে ধারন করে।তার চিন্তায় চেতনায় সন্তান সবসময় বিরাজ করে।সন্তান কে বড় করতে বাবা মা এমন কোন ত্যাগ নেই যা করেনা।
সেই সন্তানের ছাই হয়ে যাওয়া ছোট্ট শরীরটা দেখে সেই মা বাবা বাঁচবে কেমন করে!
যতবার মনে পরছে,কান্না ধরে রাখতে পারছিনা।সমস্ত দুনিয়া বিষাদ লাগছে।আমার ছোট্ট জানটাকে ছাড়া দুনিয়ার আর কিচ্ছু চাইনা।
আল্লাহ আমাদের এই বিভৎস বিপদের সম্মুখীন আর কখনো কোরোনা।আমাদের সন্তানদের হেফাজত করো।