06/08/2024
সম্মানিত ধানের শীষের মানুষদেরকে বলছি,
আশাকরি ছাত্রদের আগুনরুপ আপনারা দেখেছেন। যে আগুনে পুড়ে শেখ হাসিনার মত স্বৈরাচারীও দেশ ছাড়তে বাধ্য হয়েছে। নৌকা গেছে বলে ধানের শীষের রাস্তা পরিষ্কার - এমন ভাবার কোনো কারণ নেই।
আমাদের রক্ত আর চেতনার গ্রুপটাই অন্যরকম। বিজয়ের দিন থেকেই আপনাদের কার্যক্রম ছাত্রজনতার চোখে লাগতেছে। আপনারা যদি ধৈর্যশীল না হয়ে প্রতিহিংসার কারণে দেশে হানাহানি মারামারি করেন, যদি গ্রামের ছোট্ট একটা বাজারে চিৎকার করে ভাবেন এটাই বাংলাদেশ, তাহলে আপনাদেরকে বোল্ড আউট করতে ছাত্রদের/আমাদের এক ঘণ্টাও লাগবেনা।
ভাল ব্যবহার এবং ন্যায়ের কাজ দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেন। যাতে মানুষ আপনাদের ভোট দেয়।
আপনার এলাকায় যদি কোনো মারামারি কাটাকাটি অন্যায়ভাবে চলে দেশকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে আপনি ও আপনার দল নিশ্চিত ধরা খাবেন।
মনে রাখবেন , এবার নেতৃত্বে আমাদের মতো বহু তরুণ রাজনীতিবিদ আসবে। আপনারা ভোট পেতে চাইলে ভাল কাজ করুন।
আপনার এলাকায় হিন্দুদের ঘরে, মন্দিরে , বাড়িতে যদি হামলা হয় , আর আপনি ঠেকাতে না পারেন তাহলে সেটা আপনার এতটাই অযোগ্যতা যে, আপনি বোল্ড আউট হবেনই।
এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই।
এখন ৩০০ আসনে প্রার্থী দেয়া ২০ মিনিটেরও কাজ না। সুতরাং, এখনই এলাকার পরিবেশ শান্ত করুন।