02/10/2022
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,❝ আমি সাত অঙ্গে সিজদা করতে, সালাতের মধ্যে চুল একত্র না করতে এবং কাপড় টেনে না ধরতে নির্দেশিত হয়েছি।❞
→ [বুখারী : ৮১৬]
সুতরাং সাত অঙ্গে সিজদা করতে হবে :
→কপাল ও নাক.(অনেক নামাজী ভাই-বোন আছে সিজদার সময় মাটিতে নাক স্পর্শ করান না,এতে কিন্তু পরিপূর্ণ সেজদা হয় না, যায় কারনে নামাজও হবে না।)
→দুই হাতের তালু।
→ দুই হাঁটু।
→দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ।(রাসূলুল্লাহ(স:) পায়ের দুই পাতা একসাথে লাগিয়ে রাখতেন।
→(সহি ইবনে খুযায়মা:৬৫৪)
বিঃদ্রঃ : সিজদা করার সময় দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ নিচে [মাটিতে] লাগাতে হবে দুই পায়ের আঙ্গুল উত্তোলন করা যাবে না [এতে সালাত বাতিল হয়ে যাবে] এবং হাত-পায়ের প্রতিটি আঙ্গুল যথাসম্ভব কিবলামুখি করে রাখতে হবে।
মূল মাসালা হল, এই সাতটি অংশর উপর সিজদা দিতে হবে,এর অতিরিক্তও করা যাবে না কমানোও যাবে না। পরিপূর্ণ ভাবে সেজদাহ করা স্বলাতের রুকন।
(সংগৃহীত)