Rahma Book

Rahma Book সবার জন্য বই

গালিবপ্রেমীদের জন্য ধামাকা অফার: পুরো প্যাকেজ মাত্র ৬৯৯ টাকা! 📚​মির্জা গালিবের ভক্তদের জন্য দারুণ সুখবর! গালিবের শায়রি, ...
11/06/2026

গালিবপ্রেমীদের জন্য ধামাকা অফার: পুরো প্যাকেজ মাত্র ৬৯৯ টাকা! 📚

​মির্জা গালিবের ভক্তদের জন্য দারুণ সুখবর! গালিবের শায়রি, জীবনী ও তার সময়কে জানার জন্য সেরা সব বই এখন পাচ্ছেন একটি দুর্দান্ত কম্বো প্যাকেজে।

​📦 এই স্পেশাল প্যাকেজে যা যা থাকছে:
​শের-শায়রী (মির্জা গালিব)
​রুবাইয়াত-ই-মির্জা গালিব
​মির্জা গালিব (চিত্রনাট্য) - সাদত হাসান মান্টো
​গালিবের কবিতা
​মির্জা গালিব ও তার সময়ের কবিরা
​ইশকে গালিব
​দিওয়ান-ই-গালিব

​✨ বই পড়ার আনন্দ বাড়িয়ে দিতে সুন্দর কিছু বুকমার্ক!

​এতগুলো দরকারি ও দারুণ বই একসাথে পাচ্ছেন মাত্র ৬৯৯ টাকায়!

​🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery) সুবিধা রয়েছে।

👉 অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখে এখনই আমাদের ইনবক্স করুন।

মাত্র ৯৯ টাকায় সেরা সব ইসলামিক বই! 📖​মনের খোরাক আর জ্ঞানের আলো ছড়াতে আপনার বুকশেলফ সাজিয়ে নিন চমৎকার সব ইসলামিক বই দিয়ে।...
10/06/2026

মাত্র ৯৯ টাকায় সেরা সব ইসলামিক বই! 📖

​মনের খোরাক আর জ্ঞানের আলো ছড়াতে আপনার বুকশেলফ সাজিয়ে নিন চমৎকার সব ইসলামিক বই দিয়ে। আপনার পছন্দের একঝাঁক দরকারি ও পাঠকপ্রিয় ইসলামিক বইয়ের ওপর চলছে "৯৯ টাকা ধামাকা অফার!" 🌟

​বই পড়ার অভ্যাস গড়তে কিংবা প্রিয়জনকে উপহার দিতে এর চেয়ে দারুণ সুযোগ আর হয় না। স্টক সীমিত, তাই দেরি না করে আপনার পছন্দের বইটি আজই অর্ডার করুন।

​🛒 অর্ডার করতে:
🌸​ সরাসরি আমাদের ইনবক্সে (DM) মেসেজ করুন।
🌸 ​অথবা কমেন্টে আপনার পছন্দের বইটির নাম লিখুন।

​🚚 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে।

যদি সুযোগ পেতেন, অতীতে ফিরে গিয়ে কার সাথে শেষ একবার দেখা করতেন? 🌟​তবে শর্ত একটাই—হাতের কফিটা ঠান্ডা হওয়ার আগেই ফিরে আসতে...
10/06/2026

যদি সুযোগ পেতেন, অতীতে ফিরে গিয়ে কার সাথে শেষ একবার দেখা করতেন? 🌟

​তবে শর্ত একটাই—হাতের কফিটা ঠান্ডা হওয়ার আগেই ফিরে আসতে হবে!

​টোকিও’র এক কোণে লুকিয়ে থাকা ছোট্ট একটা ক্যাফে, আর সেখানে আসা চারজন মানুষের ফেলে আসা আফসোস, না বলা ভালোবাসা আর নতুন করে বাঁচার গল্প নিয়ে এক অদ্ভুত মায়াবী বই—‘কফি সিরিজ’ (Before the Coffee Gets Cold)। ☕✨

​অতীত বদলানো যাবে না জেনেও মানুষ কেন ফিরে যেতে চায়? হৃদয়স্পর্শী এই গল্পটি পড়তে পড়তে আপনারও মনে হবে—ইস, আমারও যদি এমন একটা সুযোগ থাকত!

কফি ঠান্ডা হওয়ার এই সামান্য সময়ে আপনি কার কাছে ফিরে যেতে চাইতেন? কমেন্টে জানান। 👇

#বইপোকা #বইয়েরদুনিয়া

সুন্দরবন কুরিয়ার ফ্রিমাত্র ৯৯৳ পিস। একসাথে ১০ টি অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার ফ্রি
10/06/2026

সুন্দরবন কুরিয়ার ফ্রি

মাত্র ৯৯৳ পিস। একসাথে ১০ টি অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার ফ্রি

📚 বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় ইসলামিক বইয়ের প্যাকেজ 🌿✨ আত্মশুদ্ধি, ঈমান বৃদ্ধি ও সুন্দর জীবন গড়ার এক অসাধা...
06/06/2026

📚 বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় ইসলামিক বইয়ের প্যাকেজ 🌿

✨ আত্মশুদ্ধি, ঈমান বৃদ্ধি ও সুন্দর জীবন গড়ার এক অসাধারণ সংকলন।

📖 প্যাকেজ মূল্য মাত্র — ৭৯৯ টাকা! 😍

📚 প্যাকেজে থাকছে:
🌸 তাসাউফ ও আত্মশুদ্ধি
🌸 আর রাহিকুল মাখতুম
🌸 লা তাহযান — হতাশ হবেন না
🌸 জীবনকে উপভোগ করুন
🌸 আত তিব্বুন নববী
💚 জ্ঞান অর্জনের এই সুযোগ হাতছাড়া করবেন না।
📦 অর্ডার করতে এখনই ইনবক্স করুন। ✨

05/06/2026

সৈয়দ মুজতবা আলী ✘ গন্তব্য কাবুল

কে কে পড়েছেন?

পাইকারি ছাড়ে বই,,, বর্তমানে ১০ টি বইয়ের কম্বো যা ৯৯৯৳ সেল হয় পাইকারি ছাড়ে সেটা পাবেন ৬৯৯ টাকায় 🔥এছাড়াও:১–১৫০ টাকার...
04/06/2026

পাইকারি ছাড়ে বই,,, বর্তমানে ১০ টি বইয়ের কম্বো যা ৯৯৯৳ সেল হয় পাইকারি ছাড়ে সেটা পাবেন ৬৯৯ টাকায় 🔥

এছাড়াও:

১–১৫০ টাকার মধ্যে জনপ্রিয় বই নিয়ে চলছে “ভ্রাম্যমান হাম্বা অফার”।

বিস্তারিত জানতে ইনবক্স করুন।

আরও যা যা অফার চলছে—

• ৫৫টি দুর্লভ বই — মাত্র ৫৫৳ করে
• ৭৫০৳ মূল্যের ২টি জনপ্রিয় উর্দু বই — এখন ৫৯৫৳
• জনপ্রিয় ৫টি উর্দু উপন্যাস — ৫০০৳
• “মুসহাফ” ও “খুশবু” কম্বো — ৫৯০৳
• ৩টি উর্দু পকেট সিরিজ — ২৫০৳
• ২০টি প্রয়োজনীয় বই — মাত্র ৪৯৯৳

বিশেষ সুবিধা—

• সকল উর্দু বইয়ে আকর্ষণীয় ছাড়
• হসন্ত প্রকাশনীর বইয়ে সর্বোচ্চ ৩৫% ডিসকাউন্ট
• “রাহীকুল মাখতুম” — ১৯৯৳
• তাসাউফ ও আত্মশুদ্ধিমূলক বই — ৯৯৳
• ৬টি জনপ্রিয় বইয়ের কম্বো — ৪৯৯৳

এক পেইজেই বইপ্রেমীদের জন্য অসংখ্য অফার। সীমিত সময়ের এই সুযোগ হাতছাড়া না করে পছন্দের বই বা প্যাকেজ সংগ্রহ করতে ইনবক্স করুন।

ঈদের ছুটি শেষ! আজ সকাল থেকেই আবার চেনা জ্যাম আর চেনা ব্যস্ততা।​জ্যামে বসে ফেসবুক স্ক্রল না করে ব্যাগে থাকা বইটার অন্তত ২...
03/06/2026

ঈদের ছুটি শেষ! আজ সকাল থেকেই আবার চেনা জ্যাম আর চেনা ব্যস্ততা।

​জ্যামে বসে ফেসবুক স্ক্রল না করে ব্যাগে থাকা বইটার অন্তত ২ টো পৃষ্ঠা পড়ে ফেলা যাক? ছুটি শেষের অলসতা কাটানোর এর চেয়ে ভালো উপায় আর নেই।

​আজ জ্যামে আটকে কার সঙ্গী কোন বইটা? কমেন্টে একটা ছবি দিন তো, দেখি কে কী পড়ছেন!

অসুস্থ এক মায়ের জন্য হেলিকপ্টার আনার আবদার শুনে মন্ত্রী মহোদয় অবাক হলেন। বললেন, “একটা মামুলি বিষয়কে আপনি এত বড় কেন করছেন...
02/06/2026

অসুস্থ এক মায়ের জন্য হেলিকপ্টার আনার আবদার শুনে মন্ত্রী মহোদয় অবাক হলেন। বললেন, “একটা মামুলি বিষয়কে আপনি এত বড় কেন করছেন?”
গণিতের প্রফেসর রশিদ উদ্দিন উত্তর দিলেন, “মন্ত্রী সাহেব, মামুলি বিষয়কে বড় করে তোলাই তো মানুষের কাজ!”

বনলতা এক্সপ্রেস মুভিতেও আসলে একই কাজ করা হয়েছে। ছোট ছোট গল্প দিয়ে তুলে ধরা হয়েছে অনেকগুলো মানুষের জীবনকে, তাদের দুঃখকে। সিনেমাটা দেখার পর বনলতা এক্সপ্রেসকে আপনার আর ট্রেন মনে হবে না; মনে হবে জীবন্ত দুঃখের এক বাহন, যার একেকটা বগি একেকটা দুঃখ দিয়ে ভর্তি।

যেমন ডাক্তার আশাবের কথাই ধরুন। ম্যাজিক দেখানো, মায়ের সঙ্গে মজা করা হাসিখুশি ছেলেটাও একটা পর্যায়ে দুই হাঁটু গেড়ে বসে পড়ে বলল, “না পারলাম ভালো মানুষ হইতে, না পারলাম ভালো ডাক্তার হইতে...”

সঙ্গে সঙ্গে আশাব হয়ে গেল বাংলাদেশের সমস্ত বড় ছেলে; যাদের পেছনে থাকে শৈশবের ট্রমা, বর্তমানজুড়ে থাকে আফসোস, আর হাতে থাকে কিছু অনর্থক ম্যাজিকের কার্ড।

দেখতে দেখতে মনে হয়, আমরাও কি অনর্থক কিছু কার্ড আর মুখে ফেইক হাসি ঝুলিয়ে বেড়ানো ডাক্তার আশাব নই?

নিঃসন্তান কিন্তু ক্ষমতাবান মন্ত্রী আবুল খায়ের, নাকি মাত্র ২৪ বছর বয়সী একমাত্র ছেলের কফিন নিয়ে যাত্রা করা রশিদ উদ্দিন- কার দুঃখ আসলে বেশি?

হাতে মাত্র এক বছরের জীবন নিয়ে আজিজ যখন স্ত্রী, ছেলে আর মেয়ের ওপর থেকে মায়া কাটাতে ব্যস্ত,ঠিক সেই সময়ে জীবনে নতুন যাত্রা শুরু করতে হাত বাড়িয়ে দিচ্ছে সদ্য এডমিশন ক্যান্ডিডেট রুবি।

যেই ট্রেনে একজন তরুন কফিনে চড়ে যাচ্ছে ঠিক একই ট্রেনে একজন তরুনী জীবন নতুনভাবে শুরু করছে। একটি বিদায়ের দিকে, অন্যটি আগমনের দিকে। শেষ আর শুরুকে একই রেখায় বেঁধে।

সেই একই রেললাইনে বসে গণিতের প্রফেসর কান্নায় ভেঙে পড়ে বললেন, “হোল ওয়ার্ল্ডে আমি ম্যাথে জায়ান্ট নাম্বার এইট, কিন্তু ম্যাথ আমার হাতে নাই, ম্যাথ আমার হাতে নাই...”

ম্যাথ কি আসলে আমাদের কারও হাতেই থাকে?

নাকি আমাদের সকল ম্যাথের সমাধান নিয়ে ওপরে একজন বসে থাকেন, আর আমাদের হিসাব মেলানোর ছুটোছুটি দেখেন?

জানাজার নামাজের কোনো আজান হয় না। কারণ জন্মের সময়ই আমাদের কানে আজান দিয়ে দেওয়া হয়। জন্মের সময় আযান আর মৃত্যুর সময় তার নামাজ। এর মাঝখানের সময়টুকুই আমাদের জীবন।

এছাড়াও, বনলতা এক্সপ্রেস হচ্ছে একটা পৃথিবী। যে পৃথিবীর এক পাশে সন্তানের কফিন, আরেক পাশে নতুন এক শিশুর জন্ম। যে পৃথিবীর এক পাশে ক্ষমতার দম্ভ, আরেক পাশে মানুষের প্রতি ভালোবাসা। এক পাশে নীলাকে হারিয়ে ফেলার কষ্ট, আরেক পাশে চিত্রার বাড়িয়ে দেওয়া হাত।

দিনশেষে বনলতা এক্সপ্রেস আমার গল্প, আমাদের গল্পই। জন্মের আজান, মৃত্যুর জানাজা, হারানোর দুঃখ কিংবা পাওয়ার আনন্দ-সব নিয়েই আমাদের জীবন। বারবার হাঁটু গেড়ে পড়ে যাওয়ার পরও আবার উঠে দাঁড়িয়ে ছুটে চলাই মানবজাতির নিয়তি।

নিয়তি বলেই একটা থেঁতলে যাওয়া ব্যাঙও মাটির সঙ্গে অর্ধেক লেপ্টে থাকা দেহটা নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লাফায়, চলে, চলতে থাকে। তাকে থামানো যায় না। এই চলতেই থাকাই জীবনের ধর্ম। থেমে গেলেও,কষ্ট পেলেও জীবন কষ্ট পেতে পেতে সূর্যের মতো স্পষ্ট হয়ে সুস্মিত শিশিরের মতো সবার মাঝে বারবার ছড়িয়ে পড়ে। ঠিক বনলতা এক্সপ্রেসের মতো।

এই বনলতা এক্সপ্রেসকে কেউ থামাতে পারে না। কারণ এই ট্রেন মানবজীবনেরই মতো যেখানে স্থবিরতা নয়, কেবল রূপান্তরই চূড়ান্ত সত্য। সেই রূপান্তরের ভেতর দিয়েই মানুষ অশ্রুকে অভিজ্ঞতায়, সংগ্রামকে সাফল্যে, দুঃখকে মহাকাব্যে, সম্ভাবনাকে ইতিহাসে পরিণত করে।

যে রূপান্তর শিশুকে প্রৌঢ়ে, বীজকে বৃক্ষে, স্বপ্নকে বাস্তবে পরিণত করে, সেই রূপান্তরকে বন্ধ করে দেওয়ার সাধ্য কার আছে?

(হাসনাত আব্দুল্লাহ)

সমরেশ মজুমদার এর তিনটি বই মাত্র ২৯৯৳। অর্ডার করতে ইনবক্স করুন।
01/06/2026

সমরেশ মজুমদার এর তিনটি বই মাত্র ২৯৯৳। অর্ডার করতে ইনবক্স করুন।

Address

Banglabazar/Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rahma Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share