03/09/2026
অনেকেই সিজার করে বাচ্চা হয়েছে শুনে এমন ভাব করেন যেন সিজার করা একটা মজার বিষয়। মায়েরা মজা পাবার জন্য সিজার করেন।
না, এটা কোন মজা না।সিজারিয়ান সেকশন মানে একটা অপারেশন, যা বিশেষ কারনে ডাক্তারের পরামর্শেই করা হয়।বেশীর ভাগ ক্ষেত্রেই যখন নরমাল ডেলিভারির থেকে সিজারিইয়ান সেকশন মা আর বাচ্চার পক্ষে সেইফ মনে করা হয় তখনই কেবল এই সিদ্ধান্ত নেয়া হয়।
সবচেয়ে বড় কথা একজন মা যদি নয়মাস একজন শিশুকে শরীরের ভেতর বড় করতে পারেন,তাকে জন্ম দেয়ার মুহূর্ত থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখতে পারেন তাহলে একদিনের প্রসব বেদনা সহ্য করার ক্ষমতা সেই মায়ের নেই এটা ভাবা ভুল।
তাই সিজার মানেই খেলা খেলা বিষয় নয়।
হয়ত, সন্তান জন্মদান এর বিষয়টা পুরনো হতে হতে একে আর কোন বিষয়ই মনে করা হয়না। আর সিজার করে বাচ্চা হবার বিষয়টা আরো ডাল ভাত।
আসলে বিষয়টা এত সহজও না।একটা জলজ্যান্ত মানুষের অর্ধেক শরীর ইনজেকশন দিয়ে অবশ করে ফেলা তারপর সম্পূর্ণ বোধবুদ্ধি থাকা অবস্থায় তার পেট কেটে ফেলা কোন রসিকতা না।এটা মোটামুটি ভয়ংকর একটা ঘটনা।
মায়েরা এই ভয়ংকর ঘটনার মধ্যে দিয়ে শুধু হাসি মুখে যায় তাইই না, বড়জোর তিন চার ঘন্টা পোষ্ট অপারেটিভ এ শুয়ে থাকার স্বাধীনতা। শুধু পা দুটোতে বল আসা পর্যন্ত।
আর এই চেতন অচেতন অবস্থাতেই মা এর টেনশন শুরু। আমার বাচ্চা ঠিক আছে ? ওকে খাওয়াতে হবে না ? মায়ের সেই অসার অবস্থাতেই বাচ্চার ব্রেস্ট ফিডিং শুরু।
পায়ে বল আসা মানেই কিন্তু শেষ না, শরীরে কাঁচা ক্ষতটার যন্ত্রনার তেখন কেবল শুরু। কি যে কষ্ট। তার সাথে অনবরত ভ্যাজাইনাল ব্লিডিং, ভারী ভারী অসুধের সাইড ইফেক্ট , ক্যাথেটার, স্যালাইনের পাইপ সব সহ উঠে দাঁড়ানোর যুদ্ধ।
অন্য অপারেশনের রোগীরা বিশ্রাম করে, ভালো ভালো খাবার খায়।
মায়েরা উঠে দাঁড়ায়।ক্লান্ত পরিশ্রান্ত মায়েরা তার বাচ্চাটার জন্য উঠে দাঁড়ায়। দুই ঘন্টা পর পর খাওয়ানোর জন্য তাকে রাতের ঘুমটুকুও বিসর্জন দিতে হয়।
সিজার হোক আর নরমাল
আমার মনে হয়, বাচ্চা জন্ম দেবার আগের রাতটাই মায়েরা শেষবারের মত শান্তিতে ঘুমায়।
বাচ্চার মায়েরা মরার আগে আর শান্তিতে ঘুমায় না......।
আমার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে তাই সেই সব স্মৃতি প্রায় ভুলেই গিয়েছিলাম।
অদিতি মানে আমার ভাই এর বউ এর বিধ্বস্ত চেহারাটা দেখে আবার নতুন করে মনে পড়ে গেলো অনেক কিছু।
সন্তান জন্ম দেয়ার পর একজন মায়ের অবস্থা দেখে মনে হয় সে কোন মানুষ না। সে অন্য কিছু।
সত্যিই তাই, কোন মানুষের আসলে এত কষ্ট সহ্য করার ক্ষমতা থাকার কথা না।
সত্যিই, মা মানে অন্য কিছু .........❤️