Probashi TV

Probashi TV সত্যের পথে অবিচল....

10/08/2026

বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন কর্তৃক আয়েজিত, - প্রবাসী টিভি....

শতভাগ বিশ্বাস রাখি
10/08/2026

শতভাগ বিশ্বাস রাখি

09/08/2026

প্রবাস জীবন শেষে বন্ধু ফিরছে দেশে, এয়ারপোর্টে সব বন্ধুদের ব্যাকুল অপেক্ষা!

😢

09/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি

প্রবাসী টিভিতে সাইবার হামলার প্রতিবাদে ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

ঢাকা, ৯ আগস্ট ২০২৬:
প্রবাসীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাকারী প্রবাসী টিভি (Probashi TV)-এর ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট অনলাইন কার্যক্রমে সাইবার হামলা ও ক্ষতিসাধনের অভিযোগের প্রতিবাদে আগামী ১০ আগস্ট ২০২৬, সোমবার, জাতীয় প্রেসক্লাব, ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন (BUIF)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, Awareness Program ও Legal Aid Team-এর সদস্য, প্রবাসী টিভির সাংবাদিক এবং সংশ্লিষ্ট গণমাধ্যম ও কারিগরি টিমের সদস্যরা অংশ নেবেন।

মানববন্ধন থেকে সাইবার হামলার অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসীদের নিয়ে কাজ করা গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হবে।

BUIF-এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের অধিকার, বিদেশগমনসংক্রান্ত সচেতনতা, প্রতারণা ও ম্যানপাওয়ার খাতের অনিয়ম নিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনে ভুক্তভোগীদের আইনগত সহায়তা দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচি: মানববন্ধন ও প্রতিবাদ
স্থান: জাতীয় প্রেসক্লাব, ঢাকা
তারিখ: ১০ আগস্ট ২০২৬, সোমবার
আয়োজক: বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন (BUIF)
স্লোগান: “প্রবাসীর কণ্ঠরোধ নয়—ন্যায়বিচার চাই”

প্রেস ও গণমাধ্যম যোগাযোগ:
বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন (BUIF)
Bangladesh United Immigrants Foundation
প্রবাসী টিভি (Probashi TV)
ফোন নাম্বার : 01405307377 / 01622996770

09/08/2026
বেলা ২ টায়। সচেতন হোন জানতে চেষ্টা করুন এবং অধিকার আদায়ে প্রতিবাদী হোন। Probashi TV সরা বিশ্বে বাংলাদেশ ❤️🇧🇩
09/08/2026

বেলা ২ টায়। সচেতন হোন জানতে চেষ্টা করুন এবং অধিকার আদায়ে প্রতিবাদী হোন। Probashi TV সরা বিশ্বে বাংলাদেশ ❤️🇧🇩

ভিয়েতনামে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা🇧🇩🇻🇳 ভিয়েতনামে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নির্ধ...
07/08/2026

ভিয়েতনামে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

🇧🇩🇻🇳 ভিয়েতনামে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত জরিমানা পরিশোধ করে নিজ উদ্যোগে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশ দূতাবাসের বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা বর্তমানে ভিয়েতনামে অবৈধ অবস্থায় রয়েছেন এবং বাংলাদেশে ফিরতে চান, তাদের নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে সরাসরি রিপোর্ট করতে হবে।

🔹 দেশে ফেরার প্রক্রিয়া:

✅ নিকটস্থ পুলিশ স্টেশন বা ইমিগ্রেশন অফিসে রিপোর্ট করতে হবে।
✅ ভিয়েতনাম ইমিগ্রেশন নির্ধারিত জরিমানার পরিমাণ উল্লেখ করে একটি সরকারি পত্র প্রদান করবে।
✅ ওই পত্রে উল্লেখিত ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।
✅ এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে এক্সিট পাস (Exit Pass) সংগ্রহ করতে হবে।
✅ এক্সিট পাস পাওয়ার পর নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে আসা যাবে।

⚠️ সংশ্লিষ্ট বাংলাদেশিদের কোনো দালাল বা অননুমোদিত মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে সরাসরি সংশ্লিষ্ট পুলিশ/ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

📅 বাংলাদেশ দূতাবাস, হ্যানয় এ বিষয়ে ৩১ জুলাই ২০২৬ তারিখে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সূত্র: দেশ রূপান্তর / বাংলাদেশ দূতাবাস, হ্যানয়

Probashi TV
সারা বিশ্বে বাংলাদেশ ❤️🇧🇩

#ভিয়েতনাম #বাংলাদেশি_প্রবাসী #প্রবাসী

07/08/2026

প্রবাসী এই ভাই ৩৫ বৎসর যাবৎ সৌদিআরব আছেন, বর্তমানে আত্নিয় সজন সৌদিআরব না থাকলে নতুনদের টিকে থাকা খুবই কঠিন
#প্রবাসি

07/08/2026

✈️ এয়ার টিকিট ক্রয়ে বিশ্বস্ত ও নির্ভরতার নাম

প্রবাসী এয়ার ট্রাভেলস

বিদেশে যেতে বা দেশে ফিরতে এখনই বুক করুন আপনার এয়ার টিকিট।

✅ ন্যায্য মূল্যে এয়ার টিকিট
✅ দ্রুত ও নির্ভুল বুকিং সেবা
✅ দেশ-বিদেশের সকল জনপ্রিয় রুটের টিকিট
✅ বিশ্বস্ত ও আন্তরিক সেবা

আজই যোগাযোগ করুন:
📞 01314-997723
📞 01622-996771

প্রবাসী এয়ার ট্রাভেলস
আপনার বিশ্বস্ত ভ্রমণসঙ্গী।

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Probashi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share