21/03/2025
Reminder for Qadr 💕
🥰
আমরা সবাই জানি কদরের রাতের আমল ১০০০ মাস বা ৮৩ বছর ৩ মাস আমল করার চেয়ে উত্তম (সূরা কদর-০৩)।
এই পোস্টে আমরা কিছু শর্টকাট দেখবো যা লাইলাতুল কদরের রাতের ফজিলত পাওয়ার জন্য খুব কাজে দিবে।
প্রথম কথা হচ্ছে কদর রমজানের শেষ দশ রাতের যে কোন রাত হতেই পারে।(যদিও বেজোর রাতের সম্ভাবনার কথাই উল্লেখিত)তাই আমরা কোন রিস্ক নেব না।শেষ ১০ রাতের প্রতি রাতেই এই শর্টকাট আমলগুলো করে ফেলবো।তাতে কদর মিস হওয়ার চান্সই থাকবে না ইন শা আল্লাহ।
• এই ১০ রাতের প্রতি রাতে ৫ টাকা দান করলে ৮৩ বছর একটানা ৫ টাকা দান করা হবে।
• নিজ জান্নাতে ৮৩ বছর একটানা স্বর্ণের গাছ লাগাতে এই দশ রাতে একবার হলেও "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী" এবং "সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহী" পড়বো। (তারিগীব ১৫৩৯,তিরমিজি ২৫২৫,৩৪৬৪)
• ৮৩ বছর টানা নফল নামায পড়তে চাইলে এই দশ রাতে মাত্র ২ রাকাত করে নফল নামায পড়বো।
• একটানা ৮৩ বছর আল্লাহ'র সবচেয়ে প্রিয় বাক্য বলতে চাইলে এই দশরাতে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম" একবার বলবো। (বুখারী ৬১৮৮)
• ৮৩ বছর একটানা জান্নাতে স্বর্ণের প্রাসাদ বানাতে চাইলে দশরাতে দশবার করে সূরা ইখলাস পড়বো (দারিমী ৩৪৯২)
• ৮৩ বছর একটানা আল্লাহ'র পছন্দের শ্রেষ্ঠ জিকির পড়তে চাইলে একবার করে "লা-ইলাহা ইল্লাল্লাহ" পড়বো। (তিরমিজি ৩৩৮৩)
• ৮৩ বছর একটানা ১০০০ সোয়াব লাভ ও সমুদ্রের ফেনা পরিমান গোনাহ মাফ করাতে চাইলে এই দশরাতে ১০০ বার করে "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" পড়বো (মুসলিম ৭০২৭)
• জাহান্নাম থেকে মুক্তি ও ৮৩ বছর একটানা নিজ জান্নাতে স্বর্ণের গাছ লাগাতে চাইলে "সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" বলবো।(হাকীম ৭৮৬,তাগরীব ১৫৪৯)
• ৮৩ বছর একটানা নিজের জন্য তউবা ও মা বাবার জন্য দোয়া করতে চাইলে এই দশ রাত ১ মিনিট করে দোয়া করবো।
• এই পোস্টটি অন্যকে জানানোর কারনে যদি অন্য একজন আমল করে তাহলে তার ক্বদরের এই আমলের এক কপিও আপনি পেয়ে যাবেন!
দেখলেন ,এই দশ রাত মাত্র ১০-১৫ মিনিট করে সময় দিয়েই কদর পেয়ে যাবেন,সাথে উল্লেখিত ফজিলতগুলোও পেয়ে যাবেন।নিশ্চয়ই আমাদের আল্লাহ দয়াবান এবং ক্ষমাশীল !
©