Masabeeh - মাসাবীহ্

Call

Masabeeh - মাসাবীহ্ ইসলামিক বই

মুফতি আমির হামজা মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন।
07/12/2023

মুফতি আমির হামজা মুক্তি পেয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন।

যেকোনো বিপদ ও দুর্যোগের সময়, যখন মানুষের ভীষণ সাহায্যের প্রয়োজন হয়, এমন পরিস্থিতিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া...
03/11/2022

যেকোনো বিপদ ও দুর্যোগের সময়, যখন মানুষের ভীষণ সাহায্যের প্রয়োজন হয়, এমন পরিস্থিতিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিনদের সাহায্য-সহযোগিতার কথাই ভাবতেন না, বরং তার সিরাত পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিপদ বা কষ্টে আপতিত প্রত্যেকটি মানুষের জন্যই তার সাহায্য-সহযোগিতা ছিল অবারিত। এমনকি আমরা দেখি, এমন পরিস্থিতিতে তিনি তাঁর সবচেয়ে কঠিন শত্রুদের দিকেও তাকিয়েছেন দাওয়াতের দৃষ্টিতে-বিরোধিতা কিংবা রাজনৈতিক মনোভাব নিয়ে নয়। ছুমামা বিন উছালের সৃষ্ট ঘটনায় কুরাইশদের সাথে তিনি যে উদারতা দেখিয়েছেন, এটা ছিল প্রতিটি বিপদগ্রস্ত মানুষের প্রতি তার দয়া, সাহায্য ও সহমর্মিতার বাস্তব উদাহরণ। ঘটনাটি ছিল এমন-
ছুমামা বিন উছাল ছিলেন বনি হানিফা গোত্রের সর্দার এবং সেখানকার এক বড় গম ব্যবসায়ী। ইসলাম গ্রহণ করার পর তিনি শপথ করেছিলেন, মুশরিকরা যেহেতু আল্লাহর রাসুলকে কষ্ট দিয়েছে, সে কারণে তার থেকে গমের একটি দানাও আর মক্কায় মুশরিকদের নিকট পৌঁছতে দেবেন না, যদি না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনুমতি প্রদান করেন।
এতে কুরাইশদের গমের আমদানি বন্ধ হয়ে গেল। ফলে তারা ভীষণ খাদ্যকষ্টে আপতিত হলো। আমরা জানি, মক্কা ছিল পাহাড়ি ও মরু অঞ্চল। সেখানে চাষাবাদ করা সম্ভব ছিল না। তাই তাদের খাদ্যের জন্য সম্পূর্ণভাবে নির্ভর করতে হতো ছুমামা বিন উছাল রা.-এর আমদানির ওপর। এ ঘটনায় মক্কাবাসীও জিদ ধরে বসে থাকল। কিছুতেই তারা মুহাম্মদের কাছে অনুমতি নিতে যাবে না। কিন্তু তাদের মনোবল ভেঙে পড়তে বেশি দেরি হলো না। অতএব, তারা তাদের সকল অহংকার-অহমিকা দূরে রেখে দ্রুত মদিনায় হাজির হলো। মক্কার বড় বড় নেতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনি তো এমন একজন মানুষ, যিনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার নির্দেশ প্রদান করে থাকেন (সুতরাং আমাদের প্রতি রহম করুন)।
এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুমামা বিন উছালকে তাদের নিকট আমদানির রাস্তা খুলে দেওয়ার নির্দেশ লিখে পাঠালেন। (ফলে মক্কায় আবার খাদ্য পৌঁছানো শুরু হলো।)

বই: রুহামাউ বাইনাহুম
লেখক: ড. রাগিব সারজানি
অনুবাদক: শামীম আহমাদ
পৃষ্ঠা: ৪৩২
বাঁধাই ধরন: হার্ডকভার
মুদ্রিত মূল্য: ৭০০/

অর্ডার করতে ইনবক্স করুন...

কুখ্যাত জার্মান নাৎসি পার্টির প্রচারণা বিভাগের প্রধান ছিল জোসেফ গোয়েবলস (Joseph Goebbels)। তার একটি প্রসিদ্ধ উক্তি আছে, ...
03/11/2022

কুখ্যাত জার্মান নাৎসি পার্টির প্রচারণা বিভাগের প্রধান ছিল জোসেফ গোয়েবলস (Joseph Goebbels)। তার একটি প্রসিদ্ধ উক্তি আছে, “একটি মিথ্যা একবার বলা হলে তা মিথ্যাই থেকে যাবে। কিন্তু একটি মিথ্যা এক হাজার বার বলা হলে তা সত্যে পরিণত হবে”।
যদিও মিথ্যা কখনো সত্য হয় না। কিন্তু মানুষকে ধোঁকা দিয়ে মিথ্যাকে সত্য মনে করানো হয় এভাবেই। এই নীতিতেই চলে আগ্রাসী প্রচারমাধ্যমগুলো। মিডিয়া জগতে যার সাদাকে কালো এবং কালোকে সাদা হিসাবে দেখানোর যোগ্যতা যত বেশি সে তত দক্ষ মিডিয়াকর্মী।
নৈতিকতা, চারিত্রিক পবিত্রতা, ইসলামের অনুশাসন, স্থিতিশীল পরিবারব্যাবস্থা- আধুনিক মিডিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু। কারণ এগুলো তাদের পৃষ্ঠপোষকদের মতলব হাসিলের পথে বাঁধা সৃষ্টি করে। তাই মিডিয়া কাল্পনিক রঙিন জীবনের লোভ দেখিয়ে উস্কে দেয় অনৈতিক যৌনতাকে। এর মাধ্যমে আক্রমণ করতে থাকে তাদের সুনির্দিষ্ট লক্ষ্যে। লালসাকে চরিতার্থ করার নেশা, মোহাচ্ছন্ন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হ্যামেলিনের বাঁশিওয়ালার পিছনে অজানা গন্তব্যে ছুটতে থাকা এবং এর মাধ্যমে ব্যক্তিজীবন, পরিবার ও সমাজকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দেয়াকে “পবিত্র (!) ও স্বর্গীয় (!) ভালোবাসা” নাম দিয়ে প্রোমোট করতে থাকে। সেই একই পদ্ধতি- মিথ্যাকে হাজারবার বলে সত্য বানাও!
ভুক্তভোগী আমাদের পুরো সমাজব্যাবস্থা। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ তরুণীরা। যার বিভিন্ন চিত্র আমরা প্রতিনিয়ত দেখছি। রঙিন স্বপ্ন ধরতে গিয়ে আগুনে পুড়ছে জীবন, পরিবার ও সমাজ। ঠিক আল্লাহ তাআলার বাণীর বাস্তবচিত্র: “আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা কেবলই ছলনা”। (সুরা আন-নিসা ৪:১২০)
এই ব্যাপারে Lost Modesty-র ‘আকাশের ওপারে আকাশ’ বইটা অসাধারণ হয়েছে। রঙিন চশমা খুলে বাস্তবতা উপলব্ধি করতে এবং নিজেকে ও অন্যকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে বইটা অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। আমি মনে করি কিশোর থেকে তরুণ পর্যন্ত প্রত্যেকের অবশ্যই পড়া উচিৎ। অবশ্যই সংগ্রহ করুন। নিজেরাও পড়ুন। অন্যদেরকেও পড়ান। যতটা সম্ভব ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা সবার সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করুন।

- শরঈ সম্পাদক শায়খ Abu Khubaib Kazi Yusuf হাফিযাহুল্লাহ'র চোখে আকাশের ওপারে আকাশে

হাদিয়াঃ২৮০ ৳

অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।।

পুরো বিশ্ববাসীসহ স্বয়ং মুসলিম জাতিও আজ ইসলাম সম্পর্কে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। ইসলামের প্রকৃত ও সামগ্রিক মর্ম হারি...
03/11/2022

পুরো বিশ্ববাসীসহ স্বয়ং মুসলিম জাতিও আজ ইসলাম সম্পর্কে অজ্ঞতার সাগরে হাবুডুবু খাচ্ছে। ইসলামের প্রকৃত ও সামগ্রিক মর্ম হারিয়ে গেছে তাদের মন-মানস থেকে। তাই মুসলিম ও বিশ্ববাসীর সামনে ইসলামের মর্মবাণীকে ব্যাপকভাবে তুলে ধরা সময়ের অপরিহার্য দাবি। বাংলাভাষী মুসলিম ভাইবোনদের সামনে ইসলামের মর্মবাণীকে সহজ ভাষায় পেশ করার লক্ষ্যে আপনাদের প্রিয় প্রকাশনী রুহামা নিয়ে এসেছে এক অসাধারণ রচনা : ইসলামের মর্মকথা।

আপনি যদি আপনার সময়ে বরকত না পান, মনে হয় কাজ করে কুলোতে পারছেন না, আরও সময়ের দরকার; তবে বইটি আপনার জন্য। সময়ের প্রতি আপনা...
01/11/2022

আপনি যদি আপনার সময়ে বরকত না পান, মনে হয় কাজ করে কুলোতে পারছেন না, আরও সময়ের দরকার; তবে বইটি আপনার জন্য। সময়ের প্রতি আপনাকে গুরুত্বারোপ করতে শেখাবে মূল্যবান এই গ্রন্থটি।
বইটি আকারে ছোট হলেও বইটির মাঝে রয়েছে এমন কিছু রসদ, যা আপনার জীবনের জন্য জরুরি এবং সহযোগীর ভূমিকা রাখবে। আপনার সময়ের বরকতের জন্য বইটি অর্ডার করতে পারেন যেকোনো অনলাইন শপে। চার তারিখ পর্যন্ত থাকবে বিশেষ মূল্যছাড়।
বই : আর্লি টু বেড আর্লি টু রাইজ
প্রকাশক : হসন্ত প্রকাশন
লেখক : ড. তালাআত আফিফি
অনুবাদ : মাসউদ আহমেদ
ভাষা ও বানান : সাহিত্যসারথি টিম
প্রচ্ছদ ও অঙ্গসজ্জা : ইলিয়াস বিন মাজহার
পৃষ্ঠা সংখ্যা : 64
প্রচ্ছদ মূল্য : 100 টাকা
ছাড় মূল্য : 70 টাকা।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই উম্মাহর সব থেকে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাহাবায়ে কেরাম। তাঁরা ছিলেন প্রিয় র...
01/11/2022

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এই উম্মাহর সব থেকে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সাহাবায়ে কেরাম। তাঁরা ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু,সঙ্গী,সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ সাহচর্য লাভের কারণে আমল, ইবাদত, তাকওয়া, নীতি নৈতিকতা, ন্যায়বিচার, সাহসিকতা, সামাজিকতা, মানবিকতায় তাঁরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত প্রতিচ্ছবি। ইসলাম নামক পরশ পাথরের স্পর্শে তাঁরা পরিণত হয়েছিলেন একেক জন সোনার মানুষে।সর্বোত্তম মানবিক গুণাবলীর বিকাশ সাধিত হয়েছিল তাঁদের মধ্যে।

আবদুল্লাহ ইবনে জুবায়ের রাযি. সেসব সাহাবায়ে কেরামের অন্যতম। স্বয়ং সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ত্বের ব্যাপারে প্রত্যায়ন করেছেন। তিনি বলেছেন, "আমার উম্মতের মধ্যে সর্বোত্তম লোকেরা হচ্ছে আমার যুগের লোকেরা অর্থাৎ সাহাবায়ে কেরাম। তোমরা সর্বক্ষেত্রে তাদেরকে অনুসরণ করবা। সুতরাং কারো অনুসরণ করতে হলে তার জীবনী পড়া অত্যাবশ্যক। আর আবদুল্লাহ ইবনে জুবায়ের রা. এর জীবনী যেমন উপকারী তদ্রুপ তার জীবনীতে রয়েছে ইসলামের সোনালী যুগের সোনালী ইতিহাস। বিস্তারিত জানতে পড়ুন, আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে যুবায়ের রা. বইটি।

বই: আবদুল্লাহ ইবনে জুবায়ের রা.
লেখক: ড. আলি মুহাম্মাদ সাল্লাবী
অনুবাদ: আশরাফ মাহদী
প্রকাশক: ফাতিহ প্রকাশন
পৃষ্ঠা: ২২৪
মুদ্রিত মূল্য: ৩৫০৳

লিবারেলিজমে যে মানুষের ফিতরত ও বিবেককে উপেক্ষা করা হয়, তার সবচেয়ে বড়ো উদাহরণ, নারী-পুরুষের মধ্যকার পার্থক্য গ্রাহ্য না ক...
01/11/2022

লিবারেলিজমে যে মানুষের ফিতরত ও বিবেককে উপেক্ষা করা হয়, তার সবচেয়ে বড়ো উদাহরণ, নারী-পুরুষের মধ্যকার পার্থক্য গ্রাহ্য না করা। এজন্য ব্যভিচার সংঘটিত হওয়ার মতো ঘটনা সমাজে ঘটলেও তারা তা স্বাভাবিকভাবেই নেয়। তাদের মতে—এই সমাজবিধ্বংসী কর্মকাণ্ড থেকে মানুষকে বাঁচাতে কোনো পদক্ষেপ গ্রহণ করার দরকার নেই। কারণ তারা নারী-পুরুষের ব্যভিচারকে পরস্পরের দুই হাতের করমর্দনের মতো সাধারণ মনে করে। অথচ অনেক মুসলিম আলিমের মতে, অপরিচিত[১] নারী-পুরুষের মাঝে দুই হাতের করমর্দনও অনেক বড়ো গুনাহ। যেখানে লিবারেল চিন্তাধারায় ব্যভিচারকেও তত বড়ো করে দেখা হয় না! এভাবে মানুষের সহজাত স্বভাব ধ্বংস হয়েছে! সাথে উচ্ছন্নে গেছে মানুষের পরকালীন লক্ষ্য-উদ্দেশ্য এবং পবিত্রতা রক্ষার সকল উপকরণ।

এই চেতনা থেকেই নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণকে তারা স্বাভাবিক চোখে দেখে এবং প্রাকৃতিক বলে তা প্রচার করে। যাতে স্বল্পজ্ঞানী মুসলমানরা বিশ্বাস করে যে, ইসলামে নারী-পুরুষের মাঝে পর্দাপালনের মতো যে প্রাচীর রয়েছে তা ভাঙতে পারলেই পুরুষের সঙ্গে পুরুষের ভ্রাতৃত্ব ও নারীর সাথে নারীর সৌহার্দ্য যেমন রয়েছে, তেমনই নারী ও পুুরুষের মধ্যে তা দেখা যাবে। অথচ দেখুন, স্বামী-স্ত্রীর মাঝেই পর্দার এই দেওয়াল-প্রাচীর ভাঙা হয়। ফলে তাদের মধ্যে সহজাত জৈবিক চাহিদা বিদ্যমান থাকায় পরস্পরের প্রতি আকর্ষণ তৈরি হয়; হৃদ্যতা বাড়ে। আসলে নারী ও পুরুষের মাঝে যে সম্পর্ক হয়, তা মূলত তাদেরকে জৈবিক চাহিদা পূরণে ধাবিত করে। অবশ্য যার কাছে আল্লাহর নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই, সে মাকড়সার জালের মতো দুর্বল দলিলাদি ও যুক্তিতর্ক দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবে—এটাই স্বাভাবিক।

[১] অপরিচিত নারী-পুরুষ : যাকে পরিভাষায় বলা হয়, গায়রে মাহরাম। নারীর মাহরাম হলো : দাদা-নানা, বাবা, চাচা, মামা, ভাই, দুধভাই, ছেলে, দুধ-ছেলে, সৎ-ছেলে, ভাই-বোনের ছেলে, নাতি, শ্বশুর, মেয়ের স্বামী—এদের সঙ্গে নারী দেখা করতে পারবে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এরা ছাড়া বাকি সবাই গায়রে মাহরাম। পুরুষের মাহরাম : দাদি-নানি, খালা, ফুফু, মা, দুধ-মা, সৎ-মা, মেয়ে, দুধ-মেয়ে, সৎ-মেয়ে, বোন, দুধ-বোন, ভাই-বোনের মেয়ে, শাশুড়ি, পুত্রবধু—এদের সঙ্গে পুরুষ দেখা করতে পারবে, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এরা ছাড়া বাকি সবাই গায়রে মাহরাম। -অনুবাদক।.

বই : হিজাব আসমানি সৌন্দর্য
মূল : শাইখ আব্দুল আজিজ আত-তারিফি
অনুবাদ : ইরফানউদ্দীন

আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক বেদুইন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল—আপনি কি আপনার শিশুদেরকে চুম্বন...
01/11/2022

আয়িশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক বেদুইন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল—আপনি কি আপনার শিশুদেরকে চুম্বন করেন? আমরা তো শিশুদের চুম্বন করি না। তখন নবি কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন—আল্লাহ যদি তোমার মন থেকে দয়া-মায়া তুলে নেন, তবে তোমার জন্য আমার কী করার আছে? [সহিহুল বুখারি: ৫৯৯৭; সহিহ মুসলিম: ২৩১৮।].

বই: আল-আদাবুল মুফরাদ (দুই খণ্ড) (প্রিমিয়াম কোয়ালিটি)
ইমাম বুখারি রহ.
মুদ্রিত মূল্য: ১০০০ টাকা
বিক্রয়মূল্য: ৫০০ টাকা

বেষ্ট দাওয়াতী প্যাকেজ। 🎁১৬ টি বই ৩৬০ টাকা।কালিমা,তাওহিদ-আকিদাহ, মানহাজ- দাওয়াহ , সুন্নাহ-বিদআত, শিরক, হালাল-হারাম, কাবির...
01/11/2022

বেষ্ট দাওয়াতী প্যাকেজ। 🎁

১৬ টি বই ৩৬০ টাকা।

কালিমা,তাওহিদ-আকিদাহ, মানহাজ- দাওয়াহ , সুন্নাহ-বিদআত, শিরক, হালাল-হারাম, কাবিরা ছগিরাহ গুনাহ, ফিতনাহ, যাকাত, দান-খয়রাত, বন্ধুত্ব ও শত্রুতা, উসুলে হাদিস, আরবি তারিখ ও মাস এবং নাজাত পাপ্ত দলের পরিচিতি ইত্যাদির বিষয়ের উপর বেষ্ট একটি প্যাকেজ। মুসলিম জীবনের জন্য সংক্ষিপ্ত আকারে পূর্ণ গাইডলাইন। ছোট ছোট বইগুলো জ্ঞানীর জ্ঞানের সমুদ্র যা থকে পেতে পারে অমুল্য হিরে মনিক ও মুক্ত, তবে এগুলো বস্তু নয় মুসলিম জীবনের চাওয়া জান্নাতের পথে চলার সরল রাস্তা। বইগুলো বিশ্ববরেণ্য আলেমদের রেখে যাওয়া কিছু নুর।

১. কালিমাতুত তাওহীদ ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ শর্ত ও তা ভঙ্গকারী বিষয়সমূহ -
আব্দুল আযীয ইবনে আব্দুল্লাহ ইবনে বায
[নির্ধারিত মূল্য : ১০ টাকা]
২. আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের আক্বীদার সংক্ষিপ্ত মূলনীতি -
ড. নাছের ইবনে আব্দুল করীম আল-আক্বল
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
৩. আক্বীদাহ আত-তাওহীদ বিষয়ে ১০০ প্রশ্নোত্তর -
আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আশ-শাআলান
[নির্ধারিত মূল্য: ৩০ টাকা]
৪. আহলুল হাদীছদের আক্বীদা-
আবূ বকর আহমাদ ইবনে ইসমাঈল আল ইসমাঈলী
[নির্ধারিত মূল্য: ৩০ টাকা]
৫. উসূলুস সুন্নাহ-
ইমাম আহমাদ ইবনে হাম্বল
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
৬. লুম‘আতুল ই‘তিক্বদ-
ইবনে ক্বুদামা আল-মাকদাসী
[নির্ধারিত মূল্য : ৫০ টাকা]
৭. মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা -
আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
৮. আল আক্বীদাহ আত-ত্বহাবীয়া -
ইমাম আবূ জা‘ফর আহমাদ আত-ত্বহাবী
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
০৮. ‘আল ওয়ালা’ ওয়াল ‘বারা’ [বন্ধুত্ব ও শত্রুতা] -
ড. ছ্বলিহ ইবনে ফাওযান আল ফাওযান
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
১০. হাদীছের মূলনীতি -
মাওলানা মুহাম্মদ আমীন আছারী
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
১১. এক নজরে ছ্বলাত-
হাফেয যুবায়ের আলী যাঈ
[নির্ধারিত মূল্য : ৩০ টাকা]
১২. যাকাতুল ফিতর
শাইখ মুহাম্মাদ ইবনে ছ্বলিহ আল উছাইমীন
[নির্ধারিত মূল্য : ১০ টাকা]
১৩. আওয়ায়িলুশ শুহূর আল আরাবয়্যিাহ-আরবী মাসের তারিখ নির্ধারণ -
আহমাদ ইবনে মুহাম্মাদ শাকির
[নির্ধারিত মূল্য : ২০ টাকা]
১৪. আমাদের আক্বীদা, আমাদের দাওয়াত ও ফিতনাহ হতে মুক্তির উপায় -
শাইখ মুক্ববিল ইবনে হাদী আল ওয়াদি‘য়ী
[নির্ধারিত মূল্য: ২০ টাকা
১৫. কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরা
ডা. মোশাররফ হোসেন
নির্ধারিত মুল্য ৩০৳
১৬. একশত কাবীরা গুনাহ
আব্দুল্লাহেল হাদী আল মাদানী
নির্ধারিত মূল্য ৩০ টাকা
১৬ টি বই--- ৩৬০টাকা।
প্রকাশনায়: মাকতাবাতুস সুন্নাহ।

নারী ও পুরুষের জন্য আমাদের প্রকাশিত দুটি মোটিভেশনাল বই।১। আপনিও হবেন পৃথিবীর সবচেয়ে সুখী নারীমুদ্রিত মূল্য : ৩৮০ টাকা ২।...
29/10/2022

নারী ও পুরুষের জন্য আমাদের প্রকাশিত দুটি মোটিভেশনাল বই।

১। আপনিও হবেন পৃথিবীর সবচেয়ে সুখী নারী
মুদ্রিত মূল্য : ৩৮০ টাকা

২। তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ
মুদ্রিত মূল্য : ৩০০ টাকা

অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।।

Address

34 Northbrook Hall Road, Banglabazar
Dhaka
1100

Telephone

+8801773400563

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masabeeh - মাসাবীহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share