Salmi's lifestyle

Salmi's lifestyle ব্যস্ত জীবনের কিছু অংশ সবার সাথে শেয়ার করি।
পেশায়-ডাক্তার, শখ-রান্নাবান্না, ভালোবাসি-ঘুরতে 😊😊😊
(4)

"জানিনা এই চিঠিখানা তোমার হাত অব্দি পৌঁছাবে কিনা। বড্ড দেরী করে ফেললাম সিদ্ধান্ত নিতে। কি থেকে কি হয়ে গেল! এপারে আর আমাদ...
15/03/2026

"জানিনা এই চিঠিখানা তোমার হাত অব্দি পৌঁছাবে কিনা। বড্ড দেরী করে ফেললাম সিদ্ধান্ত নিতে। কি থেকে কি হয়ে গেল! এপারে আর আমাদের সংসার হবার নয় স্নেহাশিষ । চলো কাশি যাই। কাল সূর্য উঠার আগে নদীর ঘাটে থাকবো।
-ইতি তোমার চন্দ্রা।"

সাল ২০০০....

-এই বইটা কোত্থেকে এসেছে বিপ্লব ভাই?

-কেন রে? বইগুলো কি একেবারেই রাখার অযোগ্য লাইব্রেরিতে? তবে সেই ভালো ভালো কালেকশন কিন্তু। বইগুলো একেকটা এন্টিক পিস। এরমধ্যে কোনো কোনোটার বয়স প্রায় সত্তর বছর হবে।

-আরে সে তো বুঝলাম, কিন্তু আগে বলো এগুলো কার থেকে সংগ্রহ করেছো?

- আরে ওই যে লালপুরের প্রতাপ রায় বাবুর সংগ্রহের বই এগুলো। উনি নাকি একেবারে দেশ ছেড়ে ছেলের কাছে বিদেশে চলে যাচ্ছেন। তাই তার সব কিছু দান করে দিয়েছেন। শুনেছি তার পূর্বপুরুষ জমিদার ছিল। খুব সৌখিন মানুষ তারা। শখের জিনিসের মধ্যে এই এক্সক্লুসিভ কালেকশনের বইয়ের সংখ্যা ও কম না।

-এই চিঠিটা দেখো, বইয়ের মধ্যে পেয়েছি। চিঠির কাগজ, লেখার কালি আর ধরন দেখে অনুমান করো তো চিঠিটার বয়স কত হতে পারে?

-এ তো আরেক এন্টিক পিস রে!

রায় বাড়িতে...
-প্রতাপ বাবু কি বাড়িতে আছেন?

-বাবু তো আজ সকাল সকালই ঘুমোতে গেছেন। কাল সকালে উনার ফ্লাইট, অনেক ভোরে এয়ারপোর্টে রওনা দিতে হবে।

-প্লিজ একটু ডেকে দিন উনাকে। খুব জরুরি না হলে বিরক্ত করতাম না।

-চন্দ্রা! না তো,এই নামে কাউকে তো চিনি না।

-তাহলে স্যার বইটা কি এর আগে কাউকে দিয়েছিলেন?

-প্রশ্নই আসে না। এগুলো আমার ব্যক্তিগত সংগ্রহের বই। আসলে সংগ্রহ করলেও এরমধ্যে এমন ও বই আছে যা আমি খুলেও দেখিনি। আমার ছেলে মেয়েদের কারো বই পড়ার শখ ছিল না। আর জমিদার বংশের এই আমি কখনো সেকেন্ড হ্যান্ড বই কিনিনি।

-চিঠিটা তাহলে! যাই হোক স্যার, আপনার আমানত ভেবে দিতে এসেছিলাম, রেখে যাচ্ছি।

-এক মিনিট, কি বললেন যেন? ওই যে চিঠির মাঝখানে... স্নেহাশিস! বয়স হয়েছে তো তাই খেয়াল করতে পারিনি। আর চন্দ্রা কি তবে, আমাদের চন্দ্রমল্লিকা পিসি!

- স্যার মানে?

-দেখো এগুলো আমাদের বাড়ির ব্যক্তিগত বিষয়, র‍্যান্ডম যে কারো সাথে তো বলতে পারিনা। জমিদারি এখন না থাকলেও বংশের মর্যাদা তো আছে।

-ঠিক আছে স্যার, আসলে কৌতূহল থেকে আসা।

-এই এক মিনিট দাঁড়াও। আসলে আমি নিজেও এই চিঠির এবং চিঠির মানুষ দুটির রহস্য জানতে চাই। আজ এত বছর পর তাদের নাম সামনে আসলো তোমাদের কারণে।

-স্যার কৌতূহল কিন্তু বেড়েই যাচ্ছে।

- চন্দ্রমল্লিকা আমার পিসি। জমিদার বাড়ির ছোট কন্যা...

চলবে...

#যদি_আবার_দেখা_হয়
#প্রথম_পর্ব

#সালমিনা_মৌসুমি

কাঁচা আমের জুস... এই বছর প্রথম খেলাম 😊
08/03/2026

কাঁচা আমের জুস...
এই বছর প্রথম খেলাম 😊

06/03/2026

এই ফল কে কে চেনেন?
আপনাদের এলাকায় কি নামে পরিচিত?

゚viralシfypシ゚viralシalシ

এটা কিন্তু Air fryer এ তৈরি 😁
05/03/2026

এটা কিন্তু Air fryer এ তৈরি 😁



05/03/2026

Air Fryer এ রান্নাবান্না শুরু 😁😁😁



゚viralシfypシ゚viralシalシ

04/03/2026

এই বয়সের শখ গুলো একটু অন্যরকম হয় 😊

ফাইনালি একটা শখ পূরণ করেই ফেললাম 😁😁


#পাম্পেরেদছেফ

03/03/2026

মাছের পেটি/পেটা রান্না কার কার পছন্দ?
কে কিভাবে রান্না করেন?


আমার ছেলে আমাকে এঁকেছে 🙂
02/03/2026

আমার ছেলে আমাকে এঁকেছে 🙂

02/03/2026

বছরের প্রথম বৃষ্টি, রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ।
কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে?

゚viralシfypシ゚viralシalシ

নতুন পরিচয়ে নতুন অধ্যায়ের সূচনা 😊MS, phase A Resident     FCPS part 2 Trainee
01/03/2026

নতুন পরিচয়ে নতুন অধ্যায়ের সূচনা 😊

MS, phase A Resident

FCPS part 2 Trainee

08/02/2026

ভাইরাল চিপ্স মাখা 🤤

তাড়াহুড়ায় এই একটাই ছবি তুলছি, তাও ভালো না    😐
06/02/2026

তাড়াহুড়ায় এই একটাই ছবি তুলছি, তাও ভালো না 😐

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salmi's lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share