11/08/2026
ফিশিং - ডেমরা সটাফ কোয়ার্টার
পর্ব # ০২
ফজরের নামায শেষে স্নিগ্ধ আলোয় বাইকে করে আমি আর বড়ো তারেক ছুটলাম ডেমরা সটাফ কোয়ার্টারের পাশেই একটা এলাকায়। আশেপাশে বালু দিয়ে ভরাট করা আর মাঝে মোটামুটি বিঘত খানেক পুকুর। ২ দিকে বাড়ীঘর আছে। ডেমরা নেমেই আমরা নাস্তার সন্ধানে মোটামুটি একটা হোটেলে নাস্তা খেয়ে নিলাম। ডাল আর ভাজি। আর কিছুই তখনো হয় নি। এরপর কিছুক্ষণ পর "সাগর" নামে একজন দক্ষ মাছ শিকারীকে নিয়ে ছুটলাম স্পটের দিকে। পৌছে দেখি - ছোট তারেক - বাবু - মুরুব্বি আববাস ভাই- আমিরচান ( নামটা মনে হয়ে দুষ্টুমি করে দেয়া) - সবাই রেডি হচ্ছে বড়শি নিয়ে। আমি যদিও হুইল ছিপে আনাড়ি - কিন্তু দৃঢ বিশ্বাস - একদিন বাইতে বাইতে পাকা শিকারী হয়ে যাবো!
পরশু রাতে অনেকদিন পর হুইল-ছিপ বের করলাম! মেশিন-শুতা-শীশা-টুম মেলা যাগায় সমস্যা। পরদিন বাদ জুম'আ পলটন - এরপর কাপতান বাজার - এরপর চক ঘুরে বাজপ সুতো আর বড়শি পেলাম রাস্তার ধারে। যাইহোক এর সব সমস্যাই আমার কৈশোরের পরিচিত এবং বন্ধু ছোট তারেক ( দুষ্টুমি নসম হচ্ছে 'ডিসকু তারেক') আর 'সজল' ঠিক করে দিল।
ছিপ ফেলেই পর পর হিটে সজল ভাই চ্যাম্পিয়ন। পুরো পুকুরে এতোগুলা বড়শির মধ্যে শুধু তার ছিপেই মাছ ধরেই চলেছে। মাঝারি আকৃতির রুই - পাঙাস - মিরকা তিন প্রকার। সব মিলিয়ে ৮/৯টা তো হবেই। যদিও পাঙাসের সংখ্যাই বেশি!
এরপর শুরু হলো - মুরুব্বি আববাস ভাইয়ের জাদু। প্রথমে মোটামুটি ১.৫ কেজির রুই - তার কিছুক্ষন পরেই ২.৫ থেকে ৩ কেজির রুই। এরপর কিছু সময়ের ব্যবধানে টাপটুপ তার মাছ ধরা চললোই। যদিও সবই পাঙাস। সব মিলিয়ে তিনি ১১/১২ টা মাছ ধরেছেন।
সারাদিনের মাঝে দুপুরের গরমে আমি মূর্ছাপ্রায়। যদিও মাঝে ওযু আর স্যালাইন পানি খাওয়ায় কিছুটা সস্তি। কিন্তু ভাদ্র মাসের প্রচন্ড গরমে একেবারে কুত্তাকালা হয়ে গেছি। আর ওরে ক্লান্তি! উফ! অভ্যস্ত না হওয়ায় - বড়ো বেশি কষ্ট হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ - এতো গরমেও আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ!
খুবই কষ্টের বিষয় - সারাদিন এই গাধার খাটুনি আর গরৃে পুড়ে ধরেছি মাত্র একটি পাঙাস! আলহামদুলিল্লাহ।
বড়ো তারেক সারাদিন কসরত করে একটা বাজিয়েছিলো - তাও লাফালাফি করে ভেগেছে!
আর বাবু - আমিরচাঁনেরও একই অবস্থা! একটা মাছও পায় নাই!
তবে ৪৫০০ টাকা - সময় আর পরিশ্রম চিন্তা করলে - সোহেল আর মুরুব্বি বাদে - পুরোটাই মাসতি!
শেষমেষ পারিবারিক প্রয়োজনের আমি আর বিপ্লব দা আগেই ৫:৩০ নাগাদ প্রস্থান করলাম।
ধন্যবাদ সকলকে!