Islamic Tarbiyah Institute - ITI

Islamic Tarbiyah Institute - ITI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Tarbiyah Institute - ITI, Savar, Dhaka.

আপনি কি কখনো সাহাবি জাবির (রা.) এর নাম শুনেছেন? খুব অল্প বয়সেই জাবির (রা.) এর কাঁধে হঠাৎ করেই বেশ ভারী, কঠিন কতগুলো বোঝা...
14/09/2026

আপনি কি কখনো সাহাবি জাবির (রা.) এর নাম শুনেছেন?

খুব অল্প বয়সেই জাবির (রা.) এর কাঁধে হঠাৎ করেই বেশ ভারী, কঠিন কতগুলো বোঝা চলে এসেছিলো! কেবলই উহুদের যুদ্ধে তাঁর বাবা শহীদ হয়েছেন। রেখে গেছেন বিরাট অংকের ঋণ! সেই সাথে সাত অথবা নয়জন মেয়ের দায়িত্ব। তাঁর এই ছোট ছোট বোনগুলোর কথা ভেবেই জাবির (রা.) এমন একজন নারীকে বিয়ে করেছিলেন, যিনি তাদের দেখাশোনা করতে পারবেন। এমনি এক সময় জাবির (রা) অন্য একটি সামরিক অভিযান থেকে তাঁর ঘর মদিনায় ফেরার পথে দারুণ এক ঘটনা ঘটে। এই অভিযানে তাঁর সাথে প্রিয় রাসূল ﷺ ও ছিলেন।

সফর থেকে ফেরার পথে জাবিরের (রা) উটটি ভীষণ ক্লান্ত হয়ে একেবারে পিছিয়ে পড়ল। স্বাভাবিকভাবেই ওনার চলতে কষ্ট হচ্ছিল! আর ঠিক তখনই প্রিয় রাসূলুল্লাহ ﷺ তাঁর কাছে এলেন। তাঁর উটের খবর নিলেন, সেটিকে তাড়া দিলেন, এবং উটের জন্য দুআ করলেন। তারপর পাশাপাশি চলতে চলতে জাবিরের সাথে অনেক অনেক গল্প করলেন প্রিয় রসুলুল্লাহ ﷺ । এমনকি জাবিরের বিয়ের গল্পটাও শুনলেন। দাম্পত্য জীবন নিয়ে দারুণ কিছু উপদেশ দিলেন আড্ডার ছলে। এটা সেটা অনেক কিছু বলে তারা হাসতে হাসতে উটে চড়ে বাড়ি ফিরছিলেন! প্রিয় রসূল ﷺ আসলে এই তরুণ সাহাবির ভারী মনটাকে একটু হালকা করে দিচ্ছিলেন।

কল্পনা করতে পারেন? পৃথিবীর সেরা মানব! একটু সুযোগ খুঁজতেন কিভাবে তাঁর সাথীদের চিয়ার আপ করা যায়! এরপর কথায় কথায় রাসূল ﷺ জাবির (রা.)-এর কাছ থেকে সেই উটটি কিনে নিলেন। যদিও জাবির (রা) শুরুতে দ্বিধা করছিলেন কারণ তাঁর এই একটাই উট! তিনি চলবেন কীভাবে? তবে প্রিয় রসূল(সা) যেহেতু কিনতে চেয়েছেন, তিনি মানা করেন কীভাবে? তিনি রাজি হলেন

তবে শর্ত নিলেন যে, মদিনা পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত ঐ উটে চড়েই যাবেন। মদিনায় পৌঁছে জাবির (রা.) উট নিয়ে হাজির হলে রাসূল ﷺ তাঁকে সেই উটের পুরো দাম দিলেন। জাবির (রা) রসূল (সা) কে তাঁর উট বুঝিয়ে দিলেন! এরপর ঘটলো সেই চমৎকার ঘটনা! পেছন থেকে ডেকে রাসূল ﷺ বললেন, “জাবির! এদিকে আসো তোমার উট নিয়ে যাও। আর তোমার টাকাও তোমার কাছেই রাখো!"

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! জাবির (রা) তো ভীষণ অবাক! মানে বুঝেছেন প্রিয় পাঠক? রাসূল ﷺ উটটিও তাঁকে ফিরিয়ে দিলেন! টাকাটিও তাঁকে দিয়ে দিলেন।

আসলে হয়তো সরাসরি কিছু টাকা দিতে চাইলে জাবির (রা.) হায়ায়, লজ্জায় নিতে সংকোচ করতেন। সেজন্য এই অভিনব পদ্ধতিতে তরুণ সাহাবীর সাথে অতি আনন্দের মজা করে প্রিয় রাসূল ﷺ তাঁর হাতে কিছু টাকা গুঁজে দিলেন, যা তাঁর ভীষণ প্রয়োজন! সাহায্যটাও তাঁর হাতে পৌঁছে গেল, আবার তাঁর আত্মসম্মানটুকুও অক্ষত রইল। আহা প্রিয় রাসূল ﷺ! কীভাবে পারতেন আপনি? আপনার কথাগুলো পড়ে কীভাবে চোখে পানি না এসে থাকবে! কত যে মিস করি আমি আপনাকে... কি আর বলবো! জান্নাতে যেন দেখা হয় আপনার সাথে, এই তো হৃদয়ের আকুতি! এখন সে অনুযায়ী আমলও যেন করতে পারি ইয়া রব!

_____________________________

হাদিসের সূত্র: সহিহ মুসলিম, ৭১৫; সহিহ বুখারি, ৫৩৬৭।

“আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা।” [সহীহ মুসলিম]– হযরত মুহাম্মদ (সাঃ)
14/09/2026

“আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা।” [সহীহ মুসলিম]
– হযরত মুহাম্মদ (সাঃ)

আমরা যদি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন না হতাম, বিপদ-আপদের কষ্ট যদি সহ্য করা না লাগত, তাহলে কিয়ামতের দিন আমাদের দেউলিয়া হয়ে...
13/09/2026

আমরা যদি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন না হতাম, বিপদ-আপদের কষ্ট যদি সহ্য করা না লাগত, তাহলে কিয়ামতের দিন আমাদের দেউলিয়া হয়ে উপস্থিত হতে হতো।

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : যাদুল মাআদ, ৪/১৭৬]

12/09/2026

আসসালামু আলাইকুম। আমরা আম্মাজান আয়েশা (রা.) সীরাত রিডিং ক্লাস শুরু করছি ইংশা আল্লাহ। সম্পুর্ন ফ্রী ক্লাস।আপনারা যুক্ত হতে চাইলে আমাদের হুয়াট্স এপে নক দিন 0 1988-156296

যদি তোমরা শুকরিয়া আদায় করতবে আমি অবশ্যই তা বাড়িয়ে দিবো💫সূরা ইবরাহীম,,, আয়াত -৭
12/09/2026

যদি তোমরা শুকরিয়া আদায় কর
তবে আমি অবশ্যই তা বাড়িয়ে দিবো💫
সূরা ইবরাহীম,,, আয়াত -৭

10/09/2026

আল্লাহ আপনাকে এমন অনেক উত্তম কিছু দান করবেন, যা আপনি নিজের জন্য কখনো কল্পনাও করতে পারেননি!

​যদি আপনি শুধু তাঁর ওপর ভরসা রাখেন। একমাত্র আল্লাহই সেই ক্ষমতার অধিকারী, যিনি আপনাকে আপনার স্বপ্নেরও অতীত কিছু দান করতে পারেন!

​ *তিনি আল-ওয়াহাব; পরম দানশীল, অফুরন্ত দানকারী।* তাই দুশ্চিন্তা কম করুন এবং আপনার রবের প্রতি ঈমান ও বিশ্বাস আরও বাড়িয়ে দিন।

*মৃত্যু কোনো শেষ নয়,**এটা শুধু দুনিয়া থেকে আখিরাতে যাত্রা।*_*আল্লাহ বলেন:🌸*_*“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করত...
09/09/2026

*মৃত্যু কোনো শেষ নয়,*
*এটা শুধু দুনিয়া থেকে আখিরাতে যাত্রা।*
_*আল্লাহ বলেন:🌸*_
*“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।”*
`আল-কুরআন (সূরা আলে ইমরান ৩:১৮৫)`

*মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত,*
*কিন্তু কবর অপেক্ষা করছে নীরবে।*
রাসূল ﷺ বলেছেনঃ
*“তোমরা বেশি বেশি মৃত্যু স্মরণ করো।”*
`(সুনান আত-তিরমিযী)`

08/09/2026

একদিন বাজারে এক সাহাবিকে ইচ্ছামতো কিছু কিনতে দেখে থেমে গেলেন উমর ইবনুল খাত্তাব (রা.)।

অবাক হয়ে তিনি শুধু একটি প্রশ্ন করলেন-
*"তোমার কি যখনই কিছু ইচ্ছা করে, তখনই তা কিনে ফেলো?"*

খেয়াল করুন,
প্রশ্নটি শুধু সেই সাহাবির জন্য ছিল না।
হয়তো আজ আমাদের জন্যও।

কারণ আজ...

যখন-তখন ইচ্ছা হলেই ফেইসবুকে ডুব দেই,
ট্রিগারিং কিছু দেখলেই ক্লিক করে বসি।
মন চাইলেই যা-তা শেয়ার করি,

অন্তরে সামান্য একটি তাড়না উঠলেই সেদিকে ছুটে চলি।

আমরা ভাবি, "মন যা চায়, তাই করতে পারাই স্বাধীনতা।"

কিন্তু সত্যিকারের স্বাধীনতা হলো-
মন যা চায়, সবসময় তা না করার ক্ষমতা অর্জন করা।

আধুনিক মনোবিজ্ঞানে একে বলা হয় Impulse Control।

আর উমর (রা.) ১৪০০ বছর আগেই একটি প্রশ্নের মাধ্যমে আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছেন।

তাহলে প্রশ্ন, কীভাবে নিজের আত্মনিয়ন্ত্রণ বাড়াবেন?

১. ২ মিনিট অপেক্ষা করুন।
মনের তাড়না উঠলেই সঙ্গে সঙ্গে সাড়া দেবেন না। নিজেকে সময় দিন।

২. ছোট ছোট বিষয়ে "না" বলতে শিখুন।
প্রতিদিনের ছোট আত্মনিয়ন্ত্রণই বড় গুনাহ থেকে বাঁচার শক্তি তৈরি করে।

৩. পরিবেশ বদলে ফেলুন।
ফোনটা রেখে উঠে যান, ওযু করুন, অন্য রুমে যান বা হাঁটুন। অনেক সময় জায়গা বদলালেই চিন্তার গতিপথ বদলে যায়।

শেষে শুধু একটি কথা মনে রাখবেন,
আপনি মনের দাস নন। মন আপনার দাস হওয়ার কথা। তাই, মনের ওপর লাগাম দিন...

আল্লাহ আমাদের সবাইকে নিজের নফসের ওপর নিয়ন্ত্রণ অর্জনের তাওফিক দান করুন। আমীন।

05/09/2026

"*যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।*"
> সূরা আত-তালাক: ২–৩

*গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়*  *আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ ﷺ বলেছেন,*  *বান্দা যখন এক...
02/09/2026

*গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে যায়*

*আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ ﷺ বলেছেন,*

*বান্দা যখন একটি গুনাহ করে, তখন তার অন্তরে একটি কালো চিহ্ন পড়ে।অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগ মুক্ত হয়।সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা, আল্লাহ তা'আলা যার বর্ণনা করেছেন, কখনো নয়,বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং (মরিচা) ধরিয়েছে।*

জামিউত তিরমিযী, হাদিস :৩৩৩৪

Address

Savar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Tarbiyah Institute - ITI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share