12/06/2026
এটা স্কিন কে ফর্সা করে না, Not gonna lie 🤥.
Just skin কে ব্রাইট করবে, ট্যান দুর হয়ে যাবে, ফর্সা করবে এমন মার্কেটিং দিয়ে ভরা। আর মার্কেটিং করার পিছনে কারণ হলো: Glutathione 🥱। যেটা আছে মাত্র ১০০০ppm বা ১% এর মত। আর টপিক্যাল glutathione skin কে ব্রাইট করে না জাস্ট antioxidant হিসাবে কাজ করে। আর আছে ১% niacinamide. বাকি ১২.৩% কি আছে জানেন, Centella এশিয়াটিকে বা cica। যেটা সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলী।
আমি পুরো এক মাসের বেশি সময় ধরে এটা ব্যবহার করেছি। কিন্তু, সত্যি বলতে, আমার লোশন টা মারাত্বক পছন্দের। কিন্তু আমার কোন প্রকার ট্যান রিমুভ হয় নাই।
কারণ, এতে cica আছে। যা আমাদের স্কিনের healing এর জন্য খুবই প্রয়োজন। আমাদের স্কিনে oxidative stress এর জন্য pre maute aging sign ☢️ দ্রুত পড়ে যায়।কিন্তু, এই লোশন টা আমাদের সেই অক্সিডেটিভ স্ট্রেস এর বিরুদ্ধে লড়াই করে স্কিন কে aging এর হাত থেকে রক্ষা করে।
যাদের #একজিমা বা যে কোন কন্টাক্ট ডার্মাটাইটিস আছে, তাদের জন্য পপারফেক্ট একটা লোশন।
লোশন এর টেক্সচার খুবই লাইট ওয়েট। এবং non গ্রিসি। স্কিনে দেয়ার সাথে সাথে মিশে যায়। Dr dray এএটাকে লোশন থেকে বডি সিরাম বলতে বেশি পছন্দ করেন।
আমার স্কিনের জন্য এটা proper hydration দিলেও, আমার পায়ের জন্য enough moisturizing লাগে নাই। যাদের স্কিন dry তাদের স্কিনে এটা লোশন হিসাবে enough moisturizing হবে না। তবে, ওই যে বললাম। একটা এন্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট হিসাবে লোশন এর আগে ব্যবহার করতে পারেন। Its upto you, কারণ জিনিষ টা দাম বেশি, আপনার জন্য সেটা বাজেট এর উপরে কিছুটা প্রেসার দিবে।
আমার কেন পছন্দ আমি জানি না। কিন্তু এটার টেক্সচার আমার খুবই পছন্দ। বিশেষ করে, গরমকালে ইউজ করে অনেক আরাম লাগবে। স্কিন কে এত cooling effect দেয়, ভালো লাগে। যাদের বডি স্কিন অনেক সেনসিটিভ, আমি বলব, এটা try করেন। আর শীতে কিন্তু আমাদের স্কিনে ডিহাইড্রেশন এর কারণে একটা ডার্ক ভাব হয়। আমি শীতের শুরুতে দেখেছিলাম। আর প্রতিবার শীতের শুরুতে দেখি, বডি স্কিন dark dark লাগে। ওই যে বলে না, শীতে সবাই একটু ডার্ক হয়ে যায়। অমন টাইপ। এইবার এই লোশন শীতের আগে থেকেই ইউজ করে, সেই ডার্ক ভাবটা দেখিনি। জানি না কেন দেখলাম না। হয়তো, আমার স্কিন কে প্রোটেক্ট করেছে। আসলে, প্রোডাক্ট টা যে কারণে সবাই ইউজ করতে চান, সেটা খুব একটা হবে না। অনেক রিভিউ তে দেখেছি, ইনস্ট্যান্ট যে সব suntan পড়ে, সেটা নাকি রিমুভ হয়। আমি আসলে এমন কিছু দেখিনি। দেখলে অবশ্যই বলতাম। কিন্তু শেষ কথা, I love this lotion. Brand এর যত প্রোডাক্ট ইউজ করেছি, আমার খুবই পছন্দের। সেনসিটিভ স্কিন ফ্রেন্ডলী, বিগিনার ফ্রেন্ডলী।