Jaachai

Jaachai Online Store in Bangladesh

10/10/2024

We are alive

আপনার প্রয়োজনে সবসময়- Jaachai
28/12/2022

আপনার প্রয়োজনে সবসময়- Jaachai

29/12/2021

সাম্প্রতিক একটি গবেষণায় পোলট্রি মুরগির মাংসে সহনীয় মাত্রার চেয়ে বেশী ১০৪ গুণ আর্সেনিক, ৫ গুণ নিকেল, ৩ গুণ ক্রোমিয়াম, ৩ গুণ পারদ ও ৪ গুণ সিসা পাওয়া যায়। সাভার এলাকার ১২ টি বাণিজ্যিক খামার থেকে পোলট্রি মুরগী এবং তাদের খাবার ও পানি সংগ্রহ করে গবেষণাটি করা হয়েছে। অতিরিক্ত মুনাফা ও দ্রুত মুরগীর ওজন বৃদ্ধির জন্য মুরগীর খাবার ও পানিতে অতিমাত্রায় হরমোন ও অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে এইসব মুরগী খাবার হিসাবে গ্রহনের মাধ্যমে মানবদেহে লিভার ও কিডনির সমস্যা, ক্যান্সার ঝুঁকি এবং অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস পাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের হাইড্রো-বায়োজিয়োকেমিস্ট্রি এন্ড পলুশন কন্ট্রোল ল্যাবরেটরিতে করা গবেষণাটি এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড পলুশন রিসার্চ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং দেশীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

https://link.springer.com/article/10.1007/s11356-021-13534-0

https://bonikbarta.net/home/news_description/280210

https://fb.watch/a7KRTI36YS

By অভীক রায়
৪৬ তম আবর্তন
পরিবেশ বিজ্ঞান বিভাগ

16/12/2021

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।

প্রাকৃতিক চাকভাঙা মিশ্র ফুলের মধু চাই?আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য গাইবান্ধা এবং দিনাজপুর থেকে নিজস্ব ব্যাবস্থাপনায় প্রা...
10/12/2021

প্রাকৃতিক চাকভাঙা মিশ্র ফুলের মধু চাই?

আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য গাইবান্ধা এবং দিনাজপুর থেকে নিজস্ব ব্যাবস্থাপনায় প্রাকৃতিক চাকভাঙা মিশ্র ফুলের মধু।

এই মধু সম্পূর্ণ প্রাকৃতিক (Raw) এবং অপ্রক্রিজাত (unprocessed)। সাধারনত বাজারের খাঁটি মধু অধিক ঘন করার জন্য হিটিং বা অন্য কোন প্রক্রিয়ায় প্রসেস (রিপেয়ার) করা হয়। প্রসেস করা মধুর গুনাগুণ কমে যায় প্রায় ৮০%।

খাঁটি মধু চেনার উপায় কি? খাঁটি মধু 'চেনার' সাধারন কোন পদ্ধতি নেই। (এক্সটেনসিভ ল্যাব টেস্টের মাধ্যমে হয়তো চেনা সম্ভব।) উদাহরণ দিয়ে বলি - বলা হয়ে থাকে, খাঁটি মধু সহজে পানির সাথে মিশে যায় না। কথাটি সত্য নয়। প্রসেস করা ঘন মধু বা ঘন ভেজাল মধু (বা চিনির ঘন দ্রবন) পানির সাথে সহজে মিশে যাবে না। আবার শতভাগ খাঁটি প্রাকৃতিক মধুও পানির সাথেয় মিশে যেতে পারে যদি তার ঘনত্ব পানির তুলনায় খুব বেশি না হয়। প্রাকৃতিক মধু অতি ঘন নাও হতে পারে। মোদ্দ কথা- ধূর্ত বিক্রেতা নানা উপায়ে ভোক্তাকে ধোঁকা দিতে পারে।

খাঁটি মধু কি জমাট বাঁধে? মধু জমাট বাঁধবে কিনা তা নির্ভর করে আবহাওয়া (তাপ ও আর্দ্রতা) ও মধুর গ্লুকোজ ঘনত্বের ওপর। অর্থাৎ আপনার বোতলের খাঁটি মধু জমাট বাঁধতে পারে, আবার তরলও থাকতে পারে। সাধারণত শীতকালে অধিকাংশ মধুই জমাট বাঁধে।

বিনা দ্বিধায় আমাদের কাছ থেকে প্রাকৃতিক চাকভাঙা মিশ্র ফুলের মধু নিন।

মুল্য: ৪০০ টাকা (৫০০ গ্রাম)
৫০ টাকা ছাড়ে কিনুন - আজ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ ডিসেম্বর পর্যন্ত!

আমরা যা বেচি, তা খাঁটি।

Buy better; live better.

উৎকৃষ্ট মানের  প্রসাধনী সামগ্রীর জন্য দক্ষিন কোরিয়ার ব্রান্ডগুলোর সুনাম দুনিয়াজুড়ে। এদের মধ্যে Dr. Haru এবং HB Factory ব...
08/12/2021

উৎকৃষ্ট মানের প্রসাধনী সামগ্রীর জন্য দক্ষিন কোরিয়ার ব্রান্ডগুলোর সুনাম দুনিয়াজুড়ে। এদের মধ্যে Dr. Haru এবং HB Factory বাংলাদেশের সৌন্দর্য সচেতন নারীদের কাছে পরিচিত নাম।

Jaachai.store আপনাদের জন্য নিয়ে এসেছে বিদেশি অনেক নামীদামী ব্রান্ডের প্রসাধনী পন্য সমূহ - যার মধ্যে আছে এ দুটি ব্রান্ডের সকল পন্য।

চলুন দেখে নেয়া যাক Dr. Haru'র পন্যগুলো।

08/12/2021

Buy authentic Skin Care products from Jaachai.store at fair prices. We import ourselves all kinds of cosmetic and other Health & Beauty products from United Kingdom. Products from the most reputed brands of the world are available.

"মাছে ভাতে বাঙালি।"আহ! শুনতে কি যে মজা! আচ্ছা, বাঙালির মোটের ওপর স্বাস্থ্য কেমন? পড়াশোনায়, ভ্রমণে, ও অভিজ্ঞতায় যা বোঝা য...
03/12/2021

"মাছে ভাতে বাঙালি।"
আহ! শুনতে কি যে মজা!

আচ্ছা, বাঙালির মোটের ওপর স্বাস্থ্য কেমন? পড়াশোনায়, ভ্রমণে, ও অভিজ্ঞতায় যা বোঝা যায় তা হোলো - সকল জাতিগোষ্ঠীর মধ্যে আমরা বাঙালিরা সবচে' ভঙ্গুর স্বাস্থ্যের অধিকারী! আমাদের রোগবালাই লেগেই থাকে - ১২ মাস!

আর্দ্র জলবায়ু , খাদ্যাভ্যাস, স্বাস্থ্য-উদাসীনতা এবং অধঃপতিত নৈতিক চরিত্র সমসাময়িক বাঙালির ভগ্ন স্বাস্থ্যের জন্য দায়ী। (আমাদের পূর্বপুরুষেরা মোটেই ভগ্ন স্বাস্থ্যের অধিকারী ছিলেন না!)

"মাছ-ভাত" কি এতই অস্বাস্থ্যকর?
মোটেই না! এই খেয়েইতো আমাদের দাদা-দাদী, নানা-নানীরা শতায়ু হয়েছিলেন; ক্লান্তিহীন, পরিশ্রমী জীবন কাটিয়েছেন! তবে?

মূল পার্থক্যটা ছিলো খদ্যের মান এবং জীবনাচরণে। যান্ত্রিক সভ্যতার নাগরিক সমাজে বাস আমাদের গত ১০০ বছর ধরে। গ্রামীন ও কৃষিনির্ভর সমাজ থেকে আমাদের যে বিচ্যুতি, ইচ্ছায়-অনিছ্যায়, ঘটেছে, তার সাথে সামঞ্জজস্যপূর্ণ জীবনাচরণ ও খাদ্যাভ্যাস আমরা গড়ে তুলতে পারিনি (বা দেরি করে ফেলেছি)। তাই, শুধু বাংলাদেশেই নয় পুরো পৃথিবীজুড়ে জীবন এবং স্বাস্থ্যের মান কমেছে। উন্নত বিশ্বের স্বাস্থ্যসচেতন মানুষ বিষয়টি উপলব্ধি করে খাদ্যাভ্যাস এবং জীবনাচরণে পরিবর্তন আনছে।

আমাদের কি অবস্থা? আমরা এ নিয়ে কতোটা ভাবছি?

দুটো প্রশ্ন করি:
১. আজ আপনি কোন চালের ভাত খাবেন?
২. আপনার সন্তানের প্রিয় খাবার কি?
দ্বিতীয় প্রশ্নের উত্তরে আপনি বলবেন, "পোলট্রি" , আর প্রথম প্রশ্নের উত্তরে বলবেন, "মিনিকেট" (আদতে মিনি কাট)", বা যেকোনো সরু চাল।
এবার আপনি বলুন, আপনার পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে কি করে!?

গড় বাঙালির খাদ্যের ৭৫% আসে ভাত থেকে! ভাত এমনিতেই উচ্চ শ্বেতস্বার খাদ্য। আর, নাগরিক মানুষদের জন্য (যারা কায়িক পরিশ্রম করেন না) ভাতের শ্বেতস্বারকে বলা হচ্ছে "white poison"!

ভাতে শ্বেতস্বার ছাড়াও কিছু জরুরী খাদ্য উপদান থাকে, যেমন, প্রোটিন, মিনারেলস (সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ), ভিটামিন ( এ এবং সি) এবং ফাইবার। এই উপাদানগুলোর উপস্থিতির কারনে স্বল্পমাত্রায় ভাত খাওয়া তেমন অস্বাস্থ্যকর হবার কথা না।

প্রশ্ন হলো, আমি, আপনি পুষ্টিকর ভাত খাচ্ছি কি? উত্তর হলো, "না"।
মিনিকেট বা এই জাতীয় মেশিনে কাটা ও পলিশ করা চালের ভাতে শ্বেতস্বার ছাড়া আর কিছুই থাকছে না!

আমাদের খদ্যাভ্যাস এবং জীবনাচরণে পরিবর্তন আনা জরুরী।

Black Rice এর গুনাগুণ নিয়ে পরবর্তীতে লিখবো। আপাতত, নিচের সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি ভিডিয়োটি দেখুন। Live an inspired life!

আর হ্যাঁ, আমাদের নিজস্ব তত্বাবধানে উৎপাদিত কালো চাল, লাল চাল ও অন্যান্য পুষ্টিকর চাল আসছে Jaachai.store এ সামনের সপ্তাহ থেকে। যোগাযোগ রাখুন।

যা খুশি বেচে মুনাফা করার জন্য আমরা আসিনি।
আমরা যা বেচি, তা খাঁটি।

Buy better; live better!

https://www.youtube.com/watch?v=Mh95YxGEbYo

This is Gennaro's special Black Rice Salad recipe made with tasty vegetables, herbs, black rice, capers, grapes, walnuts and feta cheese. Simple, fresh and f...

Jaachai.store এর Exclusive অফারে, ১৫৭৫ টাকার Le Blanc premium sunflower oil পাচ্ছেন মাত্র ১২৯৯ টাকায় সাথে ডেলিভারি চার্জ...
30/11/2021

Jaachai.store এর Exclusive অফারে, ১৫৭৫ টাকার Le Blanc premium sunflower oil পাচ্ছেন মাত্র ১২৯৯ টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি।

** অফারটি চলবে ১০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।

This elegant bottle of sunflower oil takes you on a journey to the world’s most exquisite cuisines. Made in Ukraine. Imported by ACI

30/11/2021

শুধু কৃত্রিম ডিম বা মুনাফালোভী খামারীর ক্ষতিকর ক্যামিকেল দিয়ে উৎপাদিত ডিম নয় - ভেজাল আছে "বাজার" থেকে কেনা প্রায় প্রতিটি পন্যে। তা সে খাদ্যদ্রব্য হোক বা অন্য কিছু।

একটি বিশ্বস্ত Online Store এ সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে। তবে আবারো বলছি, সেই Online Store টি হতে হবে বিশ্বস্ত।

সাধারণত আমরা "বাজার" থেকে 'দশটি পন্য কিনি দশটি ভিন্ন দোকান' থেকে। এক্ষেত্রে বিক্রেতার authenticity যাচাই করা প্রায় অসম্ভব। "বাজারের" বিক্রেতারা মুনাফামুখী। যা বিক্রিতে অধিক মুনাফা - বিক্রেতা সেটাই বিক্রি করে। বাজারের মুনাফামুখী এই প্রবনতার কারনেই আমরা পন্যে ভেজাল পাই।

Jaachai.store ও একটি মুনাফামুখী ব্যাবসা প্রতিষ্ঠান। পার্থক্য হলো এই প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে। স্বল্প মুনাফায় ভোক্তার ঘরে authentic ও ভেজালমুক্ত পন্য পৌঁছে দেবার কঠিন স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা।

বাজারের দশটি ভিন্ন বিক্রেতাকে আস্থায় না এনে, আপনি আস্থা রাখুন একটি বিস্বস্ত প্রতিষ্ঠানে। আপনার জন্য তাতেই সুবিধা।

Jaachai.store যা বেচে তা খাঁটি। প্রকৃত যাচাই-বাছাই করে আমরা পন্য কিনি আপনার জন্য বিশ্বস্ত সরবরাহকারীর কাছ থেকে। আস্থা রাখুন Jaachai.store এ।

Buy better; live better! 😊

30/11/2021

বনি সেনগুপ্ত সত্যিকার চাঁদপুরের ইলিশ খেতে পেলেন কিনা জানা নেই! তবে, আপনি ১০০% চাঁদপুরের ইলিশ এখনো পেতে পারেন Jaachai.store থেকে!

যা বেচি তা খাঁটি!
Buy better; live better!

Address

340/A, South Jatrabari
Dhaka
DHAKA-1204

Alerts

Be the first to know and let us send you an email when Jaachai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaachai:

Share