15/07/2026
যে এসি ঘর ঠান্ডা করে সেটিই পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে। এটিকে দ্য কুলিং প্যারাডক্স বলা হয়।
এসি ও ফ্রিজ থেকে নির্গত কার্বন এবং এর ভেতর থাকা ক্ষতিকর রেফ্রিজারেন্ট গ্যাস বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার বাড়ায়। একইসাথে বিশ্বজুড়ে ব্যবহৃত বিদ্যুতের ৭% খরচ হয় শুধু এয়ার কন্ডিশনারে।
জলবায়ু বিজ্ঞানীদের মতে ২০৫০ সালের মধ্যে যদি গ্রিড বিদ্যুৎকে জীবাশ্ম জ্বালানি (কয়লা বা গ্যাস) মুক্ত করা না যায়, তবে শুধু এসির কারণেই পৃথিবীর তাপমাত্রা আরও ০.০৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
তবে কি এসির ব্যবহার বন্ধ করতে হবে?
না। এসি বন্ধ করা সমাধান নয়। তবে নবায়নযোগ্য শক্তি দিয়ে এসি চালানো যেতে পারে। আরও কম বিদ্যুৎ খরচ করে এমন পরিবেশবান্ধব আধুনিক ইনভার্টার এসি ও ফ্রিজ ব্যবহার করতে হবে। প্রতিবেদন: বিজ্ঞানপ্রিয়।