01/03/2025
🌙 রামাদানের প্রথম সেহরি, আলহামদুলিল্লাহ্। সেহরি খাওয়া সুন্নাত, আর এটি শুধু খাবারের অংশ নয় – বরং বরকত ও রহমতের মাধ্যম। রাসূল ﷺ বলেছেন: "তোমরা সেহরী খাও, কারণ সেহরীতে বরকত রয়েছে।"
অনেক সময় সেহরি খেয়ে ক্লান্তি লাগে, কিন্তু ফজরের নামাজ মিস করা যাবে না! ফজর হলো দিনের প্রথম নামাজ, আর এটি বরকত ও সফলতার চাবিকাঠি।
রাসূল ﷺ বলেছেন: "যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর হিফাজতে থাকে।"
এই রমাদান হোক আত্মশুদ্ধির মাস! আসুন, আমরা সবাই প্রথম থেকেই ইবাদাতে মনোযোগী হই।
রামাদান মুবারাক! 🌙