Online Nilkhet Islamic Books

Online Nilkhet Islamic Books Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Nilkhet Islamic Books, Book shop, Shop No. 75 Online Nilkhet Road, Nilkhet Rd, Dhaka.

ইযহারুল হক (১ম খণ্ড)ইংরেজদের শাসনামলে উপমহাদেশে খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্ম্য উনবিংশ শতাব্দীর শেষভাগে ব্যাপকভাবে বৃদ্ধি...
21/12/2021

ইযহারুল হক (১ম খণ্ড)

ইংরেজদের শাসনামলে উপমহাদেশে খ্রিষ্টান মিশনারিদের দৌরাত্ম্য উনবিংশ শতাব্দীর শেষভাগে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। খ্রিস্ট ধর্মীয় প্রচারক মি. কার্ল গােটালেব ফান্ডার প্রচুর মুসলমানকে খ্রিষ্টান ধর্মে দীক্ষিত করে। সে ‘মিযান আল হক’ নামে একটি প্রতারণামূলক বই লিখে কুযুক্তির আশ্রয় নিয়ে মুসলিমদেরকে বিভ্রান্ত করত এবং আলেমদের সাথে সর্বসম্মুখে বিতর্কের আসর বসাত। ১৮৫৪ সালের এমনই এক বিতর্কে উসমান (রা) এর সরাসরি বংশধর আল্লামা রহমাতুল্লাহ কিরনবি তার মোকাবেলা করে তাক লাগিয়ে দেন এবং মীযানুল হক এর জবাবে রচনা করেন ‘ইযহারুল হক’ গ্রন্থটি।
লেখকঃ আল্লামা রাহমাতুল্লাহ কীরানবি
মুদ্রিত মূল্যঃ ৪৩০ টাকা
#ইযহারুলহক১মখণ্ড #আল্লামারাহমাতুল্লাহকীরানবি #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

ভাবনার মোহনায়রাফান আহমেদ পেশায় একজন চিকিৎসক হলেও নিজস্ব ভাবনাগুলোকে পাঠিকের কাছে তুলে ধরার চেষ্টা করেন এবং এভাবেই প্রায় ...
21/12/2021

ভাবনার মোহনায়

রাফান আহমেদ পেশায় একজন চিকিৎসক হলেও নিজস্ব ভাবনাগুলোকে পাঠিকের কাছে তুলে ধরার চেষ্টা করেন এবং এভাবেই প্রায় পাঁচটি একক গ্রন্থের রচনা করেছেন। ব্যক্তিজীবনের নানা উপলব্ধি ও অভিজ্ঞতার প্রতিফলন পাওয়া যায় তার লেখায়। এমন কিছু আত্নকাহিনী, ছোটগল্প, প্রবন্ধ, বিশ্লেষণমূলক লেখনী, ইতিহাস পর্যালোচনা ও কবিতার সংকলন করেছেন তার এই বইটিতে।
লেখকঃ রাফান আহমেদ
মুদ্রিত মূল্যঃ ২২০ টাকা
#ভাবনারমোহনায় #রাফানআহমেদ #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

টাইম ম্যানেজমেন্টকৃত কর্মের কার্যকারিতা, দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপে ব্যয় করা সময়ের সচে...
21/12/2021

টাইম ম্যানেজমেন্ট

কৃত কর্মের কার্যকারিতা, দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ক্রিয়াকলাপে ব্যয় করা সময়ের সচেতন নিয়ন্ত্রণ পরিকল্পনা এবং অনুশীলন করার প্রক্রিয়াকে টাইম ম্যানেজমেন্ট বলা হয়। লেখক এই গ্রন্থে আমাদের নবী-রাসুল এবং তাঁদের সাহাবীদের দৈনন্দিন কার্যাবলি বিশ্লেষণের মাধ্যমে একজন মুসলিমের দিনের সকল কাজের সময় কিভাবে পরিপূর্ণভাবে কাজে লাগানো যায় তা সাবলীলভাবে পাঠককুলের কাছে উপস্থাপন করেছেন।
লেখকঃ আবু মুআবিয়া ইসমাইল কামদার
মুদ্রিত মূল্যঃ ২১৮ টাকা
#টাইমম্যানেজমেন্ট #আবুমুআবিয়াইসমাইলকামদার #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

আল্লাহকে পেতে চাইলেআল্লাহকে পাওয়া খুব কঠিন কিছু নয় আবার সহজও নয় বরং কঠিন এবং সহজের সমান্তরালে। আল্লাহকে যারা একান্তভাবে ...
21/12/2021

আল্লাহকে পেতে চাইলে

আল্লাহকে পাওয়া খুব কঠিন কিছু নয় আবার সহজও নয় বরং কঠিন এবং সহজের সমান্তরালে। আল্লাহকে যারা একান্তভাবে মন থেকে পেতে চেয়েছেন, তারা আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা বের করতে সক্ষম হয়েছেন। সুদূর অতীত থেকে প্রতি শতাব্দীতেই মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয়ভিত্তিক সমস্যা সমাধানের জন্য পুনরুজ্জীবনকারী ব্যক্তিত্বের আর্বিভাব ঘটেছে এবং তাঁরা মুসলিমদের সমকালীন সংকট থেকে উত্তরণে সহায়তা প্রদান করেছিলেন। একাদশ শতাব্দীর এমন একজন কালজয়ী ব্যক্তিত্ব আবু হামিদ আল-গাযালী যিনি মুকাশাফাতুল কুলুব গ্রন্থের মাধ্যমে তিনি পাঠকদেরকে সহজ-সরল পন্থায় আল্লাহকে কাছে পাওয়ার পন্থা তুলে ধরেছেন।
লেখকঃ হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযালী রহ.
মুদ্রিত মূল্যঃ ৭০০ টাকা
#আল্লাহকেপেতেচাইলে #হুজ্জাতুলইসলামইমামগাযযালীরহ #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

মু‘মিনের নিত্যদিনের ‘আমলআমরা আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে থাকি। কিন্তু ফরয বা অবশ্য পালনীয়...
20/12/2021

মু‘মিনের নিত্যদিনের ‘আমল

আমরা আল্লাহ তা’আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করে থাকি। কিন্তু ফরয বা অবশ্য পালনীয় ইবাদতসুমূহের পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর আরো নৈকট্য লাভের জন্য কিছু নফল কার্যাবলি রয়েছে। এছাড়াও নবী করীম (সাঃ) এর শেখানো অনেক দু’আ রয়েছে যেগুলোর ফযীলত অনেক। এই গ্রন্থের রচয়িতা ড. মোহাম্মদ হারুন অর রশিদ প্রতিদিনের সকল দু’আ-যিকর সমুহের বিশদ আলোচনা করেছেন এখানে।
লেখকঃ ড. মোহাম্মদ হারুন অর রশিদ
মুদ্রিত মূল্যঃ ৩৪০ টাকা
#মুমিনেরনিত্যদিনেরআমল #ডমোহাম্মদহারুনঅররশিদ #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

সালাফদের সিয়ামএই যুগের মুসলিমরা অধিকাংশই সালাত, সিয়াম ও যাকাত সবই শুধু লোকদেখানোর জন্য করে থাকে। ‘করতে হয় জন্য করা’ এই ধ...
20/12/2021

সালাফদের সিয়াম

এই যুগের মুসলিমরা অধিকাংশই সালাত, সিয়াম ও যাকাত সবই শুধু লোকদেখানোর জন্য করে থাকে। ‘করতে হয় জন্য করা’ এই ধরনের মন মানসিকতায় আজকের মুসলিমদের মন কলুষিত হয়ে গেছে। আমাদের নবী-রাসূলেরা এসকল ইবাদত কিভাবে পালন করতেন প্রকৃত মুসলিম হিসেবে আমাদের উচিৎ তাঁদের দেখানো পথ অনুসরণ করে প্রকৃতভাবে সকল ইবাদত সম্পন্ন করা। উম্মে আবদে মুনিব এবং সাইদ বিন ওয়াহাফ আল কাহতানী এই গ্রন্থে সালাফদের সিয়াম পালন ও সিয়ামের অন্যান্য আনুষঙ্গিক পালনীয় দায়িত্বগুলো কিভাবে পালন করতেন সেগুলোর বর্ণনা চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন।
লেখকঃ উম্মে আবদে মুনিব , সাইদ বিন ওয়াহাফ আল কাহতানী
মুদ্রিত মূল্যঃ ১৬৪ টাকা
#সালাফদেরসিয়াম #উম্মেআবদেমুনিব #সাইদবিনওয়াহাফআলকাহতানী #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

সালাফদের চাওয়া পাওয়াবর্তমানে মানুষ জন্মের পর থেকেই জীবনযুদ্ধে বেঁচে থাকার প্রতিযোগীতায় নেমে পরে। মানুষের এই ক্ষুদ্র জীবন...
20/12/2021

সালাফদের চাওয়া পাওয়া

বর্তমানে মানুষ জন্মের পর থেকেই জীবনযুদ্ধে বেঁচে থাকার প্রতিযোগীতায় নেমে পরে। মানুষের এই ক্ষুদ্র জীবনের তার বস্তুগত আকাঙ্খার শেষ নেই। জীবনের প্রতিটি স্তরে তার সামনে নতুন নতুন চাহিদার সৃষ্টি হয় আর সেই চাহিদা পূরণের দৌড়ে সে অবিরাম দৌড়াতেই থাকে। এই দৌড় যেন শেষ হবার নয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই দৌড় চলতেই থাকে। কিন্তু একজন প্রকৃত মুমিনের জীবন তো এমন হওয়ার কথা নয়। প্রখ্যাত ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ. এই গ্রন্থে তুলে ধরেছেন প্রকৃত মুমিনদের জীবনধারা।
লেখকঃ ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহ.
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
#সালাফদেরচাওয়াপাওয়া #ইমামইবনুআবিদদুনিয়ারাহ #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

দুই জান্নাতশুদ্ধ ইমান আমাদের জীবনকে করে তোলে সুখময়। সৎকর্ম মানুষকে উত্তম জীবন লাভে সহায়তা করে সর্বোপরি প্রকৃত ইমান আনয়নে...
20/12/2021

দুই জান্নাত

শুদ্ধ ইমান আমাদের জীবনকে করে তোলে সুখময়। সৎকর্ম মানুষকে উত্তম জীবন লাভে সহায়তা করে সর্বোপরি প্রকৃত ইমান আনয়নের দ্বারা মানুষ আখিরাতের জান্নাতের আগেই এই দুনিয়ায় লাভ করতে পারে জান্নাতে সুখ ও শান্তি সহকারে বসবাসের সুযোগ। ‘দুই জান্নাত : পরকালের জান্নাতের আগে দুনিয়ার জান্নাতে বাস করুন’ গ্রন্থটি প্রকৃত ইমানদার ব্যক্তিদের কাছে এই দুই জান্নাতের সুখী জীবন হাসিলের দিশারী হয়ে থাকবে।
লেখকঃ ড. খালিদ আবু শাদি
মুদ্রিত মূল্যঃ ২৪৫ টাকা
#দুইজান্নাত #ডখালিদআবুশাদি #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

অলসতা জীবনের শত্রুকথায় আছে ‘অলস মস্তিষ্ক শয়তানের কারখানা’। অলসতা এক তীব্র মানসিক রোগ। যারা এই অলসতায় জীবনাতিপাত করে তাদে...
19/12/2021

অলসতা জীবনের শত্রু

কথায় আছে ‘অলস মস্তিষ্ক শয়তানের কারখানা’। অলসতা এক তীব্র মানসিক রোগ। যারা এই অলসতায় জীবনাতিপাত করে তাদের মধ্যকার সকল ভালো গুণাবলি ধীরে ধীরে লোপ পেতে থাকে। অলস ব্যক্তি কখনো উন্নতির স্বাদ নিতে পারে না, সে যতই মেধাবী হোক না কেন অলসতা তার জীবনের সকল আমল বিনিষ্ট করে দেয়। লেখক ড. খালিদ আবু শাদির এই গ্রন্থে কিভাবে আমল করলে অলসতাকে কাটিয়ে উঠে জীবনকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করেছেন।
লেখকঃ ড. খালিদ আবু শাদি
মুদ্রিত মূল্যঃ ১৯২ টাকা
#অলসতাজীবনেরশত্রু #ডখালিদআবুশাদি #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

সারাবছর, প্রতিদিন নবীজীর ﷺ গল্পআমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী বা জীবনাদর্শ মুসলমান হিসেবে আমাদের প...
19/12/2021

সারাবছর, প্রতিদিন নবীজীর ﷺ গল্প

আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী বা জীবনাদর্শ মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানা অতিব জরুরী। যুগ যুগ ধরে তাঁর জীবনাদর্শ নিয়ে রচিত হয়েছে অসংখ্য গ্রন্থ। লেখক নূরদান দামলা প্রিয় নবীজীর জীবনী নিয়ে লেখা এই গ্রন্থে বছরের প্রতিটি দিনের জন্য একটি করে গল্প সংকলন করেছেন যা সামগ্রিকভাবে নবী (সাঃ) জীবনীকে শিশু-কিশোরদের কাছে তুলে ধরতে সহায়ক হবে।
লেখকঃ নূরদান দামলা
মুদ্রিত মূল্যঃ ৬০০ টাকা
#সারাবছরপ্রতিদিননবীজীরﷺগল্প #নূরদানদামলা #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

আমাদের নবীজির ১০০ মুজেযাপ্রাক-ইসলামী যুগের উচ্ছৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা, লুন্ঠন, মদ্যপান, জুয়...
19/12/2021

আমাদের নবীজির ১০০ মুজেযা

প্রাক-ইসলামী যুগের উচ্ছৃঙ্খলতা, পাপাচার, দুরাচার, ব্যাভিচার, মিথ্যা, হত্যা, লুন্ঠন, মদ্যপান, জুয়াচার, অন্যায়-অপরাধ, দ্বন্ধ-সংঘাত, সন্ত্রাস-নৈরাজ্য, নৈরাশ্য আর হাহাকার যখন চরমে ঠিক সেই সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) পুরো বিশ্বমানবতার হেদায়েতের জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরুপ আবির্ভূত হলেন। লেখক মুহাম্মদ যাইনুল আবিদীন মহানবী (সাঃ) এর জীবনের অসংখ্য মুজেযা থেকে বিশিষ্ট একশত মুজেযার সংকলন করেছেন এই পুস্তকখানায়।
লেখকঃ মুহাম্মদ যাইনুল আবিদীন
মুদ্রিত মূল্যঃ ১৬০ টাকা
#আমাদেরনবীজির১০০মুজেযা #মুহাম্মদযাইনুলআবিদীন #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

মহামানবআমরা যদি নিজদের প্রকৃত মুসলিম হিসেবে নিজদের জীবনকে সাজাতে চাই তাহলে নবী রাসূলদের জীবন থেকে শিক্ষা নেয়ার গুরুত্ব অ...
19/12/2021

মহামানব

আমরা যদি নিজদের প্রকৃত মুসলিম হিসেবে নিজদের জীবনকে সাজাতে চাই তাহলে নবী রাসূলদের জীবন থেকে শিক্ষা নেয়ার গুরুত্ব অসীম। মহানবী (সাঃ) ও তার সাহাবীদের জীবনী নিয়ে এখন পর্যন্ত অনেক গ্রন্থ রচিত হয়েছে। বাংলা ভাষায় ও এমন গ্রন্থের সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু খুব কম গ্রন্থেই মহানবী (সাঃ) জীবনের মৌলিক দিকগুলো নিয়ে সুগভীর আলোচনা করা হয় নি। বিশিষ্ট অনুবাদক নাজমুল হক সাকিব, আলি ইবনে জাবের আল ফাইফি এর লেখা ‘মহামানব’ গ্রন্থে মহানবী (সাঃ) এর জীবনী ও তাঁর পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব ও এর মৌলিক দিক গুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
লেখকঃ আলি ইবনে জাবের আল ফাইফি
মুদ্রিত মূল্যঃ ২৮০ টাকা
#মহামানব #আলিইবনেজাবেরআলফাইফি #অনলাইন #নীলক্ষেত #অনলাইননীলক্ষেত #অনলাইননীলক্ষেতOnlineNilkhet

Address

Shop No. 75 Online Nilkhet Road, Nilkhet Rd
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Nilkhet Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category