16/09/2026
শৈশবের “ডিসেম্বর” ফুরোয় ঠিকই, কিন্তু সেই সময়ের উষ্ণতা, সেই প্রথম ভালোবাসা আমাদের ভেতরে সারাজীবন জেগে থাকে।
বই : বাচপান কা ডিসেম্বর
লেখক : হাশিম নাদিম
ভাষান্তর : সৈয়্যদা নাজিয়া
ধরণ : হার্ডকভার (প্রিমিয়াম)
পৃষ্ঠা সংখ্যা : ৩৭৬
মুদ্রিত মূল্য : ৮৪০ টাকা
প্রকাশনী : সেরা পাবলিকেশন
জনরা : উর্দু উপন্যাস (আত্মনুভূতির গল্প সংক্রান্ত)
#কাহিনি_সংক্ষেপ
আপনি কি জানেন? হাসিম নাদিমের “বাচপান কা ডিসেম্বর” এক নস্টালজিক উপন্যাস। যেখানে শৈশবের নিষ্প্রাপ্যতা, প্রথম ভালোবাসার কোমলতা এবং বড় হয়ে ওঠার বেদনাকে গভীর আবেগে ফুটিয়ে তোলা হয়েছে।
এখানে “ডিসেম্বর” শুধু একটি মাস নয়; এটি সময়ের প্রতীক, শৈশবের শেষ, সরলতার অবসান এবং নতুন, কঠিন জীবনের সূচনা।
গল্পের কেন্দ্রীয় চরিত্র 'আদী' এক সাধারণ পরিবারের ছেলে আর 'ওয়াজিহা' এক ধনী পরিবারের মেয়ে। শৈশবের সাদা-সিধে বন্ধুত্ব অজান্তেই রূপ নেয় গভীর ভালোবাসায়। কিন্তু জীবনের বাস্তবতা, সামাজিক ব্যবধান এবং সময়ের স্রোত তাদের দুজনকে দু'তীরে ছুড়ে ফেলে।
উপন্যাসটি আমাদের শেখায়—মানুষ বড় হয় কেবল বয়সে নয়,অনুভূতির গভীরতায়।
জীবনের প্রতিটি ডিসেম্বরই এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে মানুষ হারায়, আবার খুঁজে পায় নিজেকে।
শৈশবের “ডিসেম্বর” ফুরোয় ঠিকই, কিন্তু সেই সময়ের উষ্ণতা, সেই প্রথম ভালোবাসা আমাদের ভেতরে সারাজীবন জেগে থাকে।
ভালোবাসা কেবল পাওয়া নয়, ত্যাগ ও আত্মসংযমেরও বটে।
"বাচপান কা ডিসেম্বর" বইটি শুধু একটি বই নয়। এটি শৈশবের কর্মকান্ড,সত্য-মিথ্যা, কথার পরিবর্তন ও ভালোবাসা নিয়ে লেখা এক বিশেষ অনুভূতি।
বইটিতে উন্মোচিত হয়েছে।
শৈশবের এমন কিছু ভুল যা আমাদের জীবনে সাধারণভাবেই ঘটে থাকে। তবে তা শুধরায় কখনো, আবার কখনো ভুলটাকে গড়ে উঠে জীবন। যার প্রভাব যৌবনকে প্রভাবিত করে তোলে।
বইটিতে আপনি পাবেন কথা বলার,ইবাদাতের,প্রেম-ভালোবাসা নিয়ে আফসোস, অনুতাপ, বিষয়ক আলোচনা।
আরও পাবেন শৈশবের একরাশ অনুভূতি ও মুগ্ধতা,যার প্রভাব প্রতিফলিত হয় যৌবনে।
যদি আপনার মনে প্রশ্ন জাগেশৈশবের রেশ ধরে কারো জীবন ভালো বা খারাপ হতে পারে? শৈশবের কর্মকান্ড যৌবন জীবনে প্রভাব ফেলতে পারে? তাহলে এই বইটি আপনার জন্য।
তবে বাচপান কা ডিসেম্বর আপনাকে মনে করিয়ে দিবে আপনার সেই শৈশব,আনন্দ, কষ্ট আর সাধারণ কিছু ভুলের কথা। মনে করাবে যৌবনের এই সময়টার সাথে আপনার শৈশবের দিকটা।