18/08/2024
সূরাঃ ১/ আল-ফাতিহা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
যিনি পরম করুণাময় অতি দয়ালু।
যিনি বিচার দিনের মালিক।
আমরা আপনারই ইবাদাত করছি এবং আপনারই নিকট সাহায্য চাচ্ছি।
আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন।
তাদের পথ, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তাদের পথে নয়, যাদের প্রতি আপনার গযব বর্ষিত হয়েছে, তাদের পথও নয় যারা পথভ্রষ্ট হয়েছে।