Mahbubur Rahman

Call Website

Mahbubur Rahman ব্যবসা সংক্রান্ত তথ্য,নতুন ব্যবসায়িক আইডিয়া ও বিনিয়োগের তথ্য এবং প্রোডাক্ট সোর্সিং সম্পর্কে জানতে সাথে থাকুন

09/10/2026

“নতুন page খুলেছেন? এখনই Post করা শুরু করবেন না। আগে এই ১২টা কাজ করে Page-টাকে Business-ready করুন।”

নতুন page খুলে প্রথম কাজ Post করা নয়।প্রথম কাজ হলো Page-টাকে Business হিসেবে দাঁড় করানো।

অনেক উদ্যোক্তা Page খুলেই Logo, একটা Cover Photo আর কয়েকটা Product Post দিয়ে শুরু করেন।

তারপর অপেক্ষা করেন,

Reach আসবে।
Follower আসবে।
Customer আসবে।

কিন্তু Page আসলে Business-এর জন্য প্রস্তুতই করা হয়নি।একটা page শুধু একটা Social Media Profile নয়।

এটা আপনার Digital Shopfront।তাই নতুন Page খুললে আমি সাধারণত কাজগুলো কয়েকটি ধাপে দেখি।

STEP 1: BUSINESS FOUNDATION

১. Brand Identity ঠিক করুন

নাম, Logo, Username, Profile Image, Brand Colour এবং Visual Style যেন একে অপরের সঙ্গে Consistent হয়।

Logo শুধু সুন্দর একটা ছবি নয়।দীর্ঘমেয়াদে Brand Recognition-এর একটি Asset।

২. Cover Photo/Video ঠিক করুন

এক নজরে মানুষ যেন বুঝতে পারে,

আপনি কী করেন,
কী বিক্রি করেন,
কাদের জন্য করেন।

Cover শুধু Decoration নয়।এটা আপনার প্রথম Communication Space।

৩. Page Information সম্পূর্ণ করুন

About, Category, Description, Contact Information, Location, Website, Business Hours, Service/Product Information যেগুলো আপনার Business-এর জন্য প্রযোজ্য, সেগুলো ঠিকভাবে দিন।

একজন Customer যেন আপনার Page দেখে প্রয়োজনীয় Basic Information পেতে পারে।

৪. Customer Contact System তৈরি করুন

Messenger ঠিকভাবে Configure করুন।প্রয়োজনে WhatsApp যুক্ত করুন।Instant/Automated Response সেট করুন।

Customer কীভাবে প্রশ্ন করবে এবং আপনি কীভাবে Reply করবেন, সেটাও Business System-এর অংশ।

৫. Service/Product Presentation তৈরি করুন

শুধু “আমরা ভালো Product দিই” লিখলে হবে না।

কী Product?
কার জন্য?
কী Problem Solve করে?
কেন আপনার কাছ থেকে কিনবে?
Price/Offer কী?
Delivery/Payment কীভাবে?

এসব পরিষ্কার করার মতো Content তৈরি করুন।

STEP 2: CONTENT FOUNDATION

৬. Page খালি রাখবেন না, আবার Random Post-ও দেবেন না

নতুন Page খুলেই দিনে ৫টা পোস্ট দিয়ে Content ভরিয়ে ফেলার দরকার নেই।

আগে Content Pillar ঠিক করুন।

যেমন:

Product
Education
Problem-Solution
Brand Story
Customer Experience
FAQ
Review
Behind the Scene

তারপর নিয়মিত Content Publish করুন।
Consistency দরকার, Content Dumping নয়।

৭. প্রথম Content দিয়েই Sales চাইবেন না

নতুন Page-এর প্রথম কাজ Customer-কে আপনার Brand চিনানো।আপনার Content দেখে মানুষ যেন বুঝতে পারে,

“এই Page কেন Follow করবো?”

শুধু Product, Price আর “Inbox করুন” দিয়ে Page চালালে Brand তৈরি হয় না।

STEP 3: AUDIENCE & TRUST

৮. Friend Invite করতে পারেন, কিন্তু Random Audience জমাবেন না।

পরিচিত Relevant মানুষকে ধীরে ধীরে Invite করুন।
কিন্তু শুধু Page-এর সংখ্যা বাড়ানোর জন্য সবাইকে এনে ফেলবেন না।আপনার দরকার Relevant Audience, শুধু বড় Follower Count নয়।

৯. Review ও Social Proof তৈরি করুন

প্রথম Customer থেকে Feedback নিন।Real Review সংগ্রহ করুন।Customer Experience নিয়ে Content তৈরি করুন।

কারণ নতুন Customer আপনার কথা যতটা বিশ্বাস করবে, অন্য Customer-এর সত্যিকারের অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি বিশ্বাসযোগ্য হয়।

১০. Brand Community থাকলে সেটার উদ্দেশ্য পরিষ্কার রাখুন

Group খুলবেন শুধু Like, Comment বা Link Exchange করার জন্য নয়।

Group হলে সেখানে Customer Education, Support, Discussion, Feedback এবং Community Building-এর উদ্দেশ্য থাকতে হবে।

STEP 4: DISTRIBUTION

১১. আগে Content বুঝুন, তারপর Ads/Boost

নতুন Page খুলেই টাকা দিয়ে Boost শুরু করার কোনো বাধ্যবাধকতা নেই।

- আগে Page Foundation ঠিক করুন।
- Content তৈরি করুন।
- Audience-এর Response দেখুন।
- কোন Content কাজ করছে সেটা বুঝুন।
- তারপর Business Objective অনুযায়ী
- Paid Distribution ব্যবহার করুন।

Boost কোনো Magic Button নয়।

ভালো Content + সঠিক Audience + সঠিক Objective + সঠিক Distribution = ভালো Marketing।

১২. Live, Video, Educational Content এবং Product Content-এর Mix রাখুন

শুধু Static Product Image দিয়ে Page চালানোর দিন অনেক আগেই বদলে গেছে।

আপনার Business অনুযায়ী Video, Live, Demonstration, FAQ, Review, Educational Content এবং Product Storytelling-এর Mix তৈরি করুন।

আর একটা গুরুত্বপূর্ণ কথা।

page আপনার পুরো Business নয়।
Page আপনার Digital Presence-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।

আপনার Brand Name, Logo, Domain, Website, Customer Database, Content Asset, Customer Relationship এবং নিজের Business System, সবকিছুর ওপর কাজ করুন।

কারণ Platform আপনার নয়।আপনার Brand আপনার।

আজ Facebook আছে, কাল Platform-এর নিয়ম বদলাতে পারে।তাই এমন Business Asset তৈরি করুন, যেগুলো Platform বদলালেও আপনার সঙ্গে থাকবে।

নতুন Page খুলে তাই প্রথম প্রশ্ন করবেন না,

“কী Post করবো?”

প্রথম প্রশ্ন করুন,

“এই Page-টা কি আমার Business-এর জন্য যথেষ্ট প্রস্তুত?”

কারণ,

Page খুলে Post করা সহজ।
একটা Business-ready Page তৈরি করাই আসল কাজ।
Souvikur rahman ভাইয়ের ওয়াল থেকে।

আলহামদুলিল্লাহ। আজ আমাদের ইউটিউব চ্যানেলে ১২০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অনিয়মিত ভিডিও দেয়ার পরেও আপনাদের এই ভালোবাসা ...
28/09/2026

আলহামদুলিল্লাহ। আজ আমাদের ইউটিউব চ্যানেলে ১২০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। অনিয়মিত ভিডিও দেয়ার পরেও আপনাদের এই ভালোবাসা আমাকে, আমার টিমকে অনুপ্রেরনা যোগাবে। ধন্যবাদ সবাইকে।

28/09/2026

ওরা চায় ওদের হিংসার আগুনে আপনি জ্বলে পুড়ে শেষ হয়ে যান। #ব্যবসা

19/09/2026
17/09/2026

জীবনে কখনোই এভাবে ব্যবসা শুরু করবেন না। #ব্যবসা #উদ্যোক্তা

13/09/2026

যে ভাই এবং বোনেরা বিজনেস করতে চান কিন্তু সঠিক গাইড লাইন পাচ্ছেন না, যারা এখনো বুঝতে পারছেন না কোন পণ্যটি নিয়ে ব্যবসা শুরু করবেন, যারা সঠিকভাবে প্রোডাক্ট সোরসিং না করতে পারার কারণে বছরে লস দিচ্ছেন বিশাল পরিমাণে টাকা, তাদের জন্য আমাদের এই চকবাজার বিজনেস ট্যুর। #চকবাজার #বিজনেস_ট্যুর

07/09/2026

I got over 9,500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

06/09/2026

যারা নতুন গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটির পোশাক বানাতে চান কিন্তু নির্ভরযোগ্য হাউস বা ফ্যাক্টরি খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই বায়িং হাউস ফ্যাক্টরিটি হতে পারে আদর্শ।


Address

008 Gawair , Dokshin Khan
Dhaka
1231

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby shops