Shuyaib's mart

Shuyaib's mart sell product and service

ভয়ংকর নাসিহাহ....একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতে...
29/08/2021

ভয়ংকর নাসিহাহ....
একজন বিজ্ঞ আলেম ছিলেন। যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোন শিষ্য আসতো তিনি তখন তার পরীক্ষা নিতেন।

তিনি কিছু তোতা পাখি পালতেন। আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন, কথাটি হল; "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। অর্থাৎ "শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না।"

যখনই নতুন কোন ছাত্র আসতো তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, "যাও ঐ গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো।"

পাখিগুলো মানুষ দেখামাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, "শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি"। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না!

কিন্ত যদি কোন ছাত্র জাল পাততো আর দানা দিতো তবে দেখতো যে, পাখিগুলো মুখে ঐ কথা বলছে ঠিকই কিন্ত দানা খেতে আসছে আর জালে ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোন কাজেই আসছে না।

এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না- 'শিকারি' কি জিনিস! 'জাল' কি জিনিস! 'ফাসনা' কি জিনিস! তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেঁসে মৃত্যু ডেকে আনছে।

★ আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতই হয়ে গেছে। আমরা মুখে 'লা~ইলাহা ইল্লাল্লাহ' বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন।

একই সাথে আমরা সুদ-ঘুষ, পরনিন্দা, অহংকার, যিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা, ও অসংখ্য হারাম কাজ করছি আর তোতা পাখির মতই আবার কালেমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবীও করছি! কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেঁসে যাচ্ছি।

আল্লাহ তা'য়ালা আমাদেরকে সঠিক দ্বীন শিখে, কুরআন ও সহীহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন।

"ফাবি আইয়্যি আ'লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান"।ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল।নাহলে জানাই যেত না যে কোরআনে আগেভাগেই এত...
31/07/2021

"ফাবি আইয়্যি আ'লা-ই রাব্বিকুমা তুকাজ্জিবান"।

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল।নাহলে জানাই যেত না যে কোরআনে আগেভাগেই এতকিছু বলা আছে...!

১. বিগ ব্যাং(Big Bang) থিওরি প্রমাণিত হয় ১৯৬৪ সালে বিজ্ঞানী পেনেজিয়াস ও ওয়িলসন এর মাধ্যমে, যার জন্য তারা ১৯৭৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।

আল্লাহতালা বলেন-

“অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল;অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম; এবং জীবন্ত সব কিছু পানি থেকে সৃষ্টি করলাম; তবুও কি তারা বিশ্বাস করবে না?” (সূরা আল আম্বিয়া, ২১:৩০)

২. আজ থেকে ১০০ বছর আগেও মানুষ মনে করত যে মহাবিশ্ব স্থির। ১৯২৯ সালে জ্যোতির্বিদ এডউইন হাবল প্রমাণ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।

আল্লাহতালা বলেন-

“আমি নিজ ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী।”
(সূরা যারিয়াত-৪৭)

৩. সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ (Fingerprint) দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা ১৮৯১ সালের আগের মানুষের অজানা ছিল।

আল্লাহতালা বলেন-

'মানুষ কি মনে করে যে, আমি কখনই তার অস্থিসমূহ একত্র করব না? আমি তার আংগুলের অগ্রভাগসমূহও পুনর্বিন্যস্ত করতে সক্ষম।'
(সূরা কিয়ামাহঃ ৩,৪)

৪. ১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রূণের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা 200 বছর আগেও মানুষের অজানা ছিল !

আল্লাহতালা বলেন-

“আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক নিরাপদ আধারে স্থাপন করি, পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট রক্তে, অতঃপর জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে (Like chewed lump) এবং পিণ্ডকে (Like chewed lump) পরিণত করি অস্থিপিঞ্জরে (bone), অতঃপর অস্থিপিঞ্জরকে মাংসপেশী (muscle) দ্বারা ঢেকে দিই, অবশেষে তাকে রূপ দান করি। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান! এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। অতঃপর কিয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে।”(সূরা আল মু’মিনুন, ২৩, ১২-১৬)

৫. পূর্বে মানুষ মনে করত যে চাঁদের আলো তার নিজের। বিজ্ঞান গত শতাব্দীতে নিশ্চিত হয়েছে যে চাঁদের নিজস্ব কোন আলো নেই বরং তা সূর্য থেকে পাওয়া । সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে ১৪০০ বছর আগে এই কথা বলা হয়েছে।

আল্লাহ তালা বলেন,

কত মহান তিনি যিনি নভোমণ্ডলে সৃষ্টি করেছেন বিরাট আকারের নক্ষত্রসমূহ এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ (সূর্য) এবং চাঁদ;যার রয়েছে ধার করা আলো।
(সূরা ফুরক্বানঃ ৬১)

৬. বিজ্ঞান প্রায় ৪০-৫০ বছর আগেও জানতোনা যে নক্ষত্রগুলোতেও ঘূর্ণন ও কক্ষপথ রয়েছে।

কুরআনে আল্লাহতালা বলেন,

“তিনি সৃষ্টি করেছেন রাত ও দিন এবং চাঁদ ও সূর্য। সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে।”
(সূরা আম্বিয়া -৩৩)

৭. মহাবিশ্বে ছায়াপথ (galaxy) তৈরীর আগে আকাশী পদার্থগুলো গরম গ্যাস (smoke) জাতীয় জিনিস যেমন উত্তপ্ত হাইড্রোজেন ও হিলিয়াম ছিল। যা মানুষ জেনেছে ১০০ বছরও হয়নি।

কুরআনে আল্লাহতালা বলেন,

“তার পর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল গরম ধূঁম্রকুঞ্জ (smoke) অবস্থায়, অতঃপর তিনি তাকে ও পৃথিবী বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম। ( সূরা হা-মীম সাজদাহ-১১)

৮. কিছু দিন আগে ভ্রূণ বিজ্ঞানীরা দেখতে পেয়েছে যে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?

আল্লাহতালা বলেন,

‘ অতঃপর তাকে আমি শ্রবণ ও দৃষ্টি শক্তিসম্পন্ন করে সৃষ্টি করেছি।‘(সূরা দাহর ৭৬:২)

‘তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুগ্রহ স্বীকার কর।’(সূরা নাহল ১৬:৭৮)

৯. পাহাড়-পর্বত আমাদের কি কাজে লাগে? প্রখ্যাত geologist ডঃ ফ্রাস্ক প্রেস তার বিশ্ববিখ্যাত বই ‘Earth’ এ বলেন ‘’পাহাড়- পর্বত ভূপৃষ্টের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও তা পৃথিবীকে কম্পন ও নড়া থেকে রক্ষা করে’।

১৪০০ বছর আগে কোরআনে আল্লাহতালা বলেন,

‘আমি পৃথিবীতে পাহাড়- পর্বত সৃষ্টি করেছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী কাঁপতে না পারে ।’
(সূরা নাহলঃ ১৫)

১০. সূর্য থেকে ক্ষতিকর রশ্মি ও শক্তিশালী বিকিরন (solar flare) প্রতি মুহূর্তে পৃথিবীতে প্রবেশ করতে চায় এবং প্রবেশ করলে প্রাণী জগতের অস্তিত্ব বিনাশ হয়ে যেত। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এই রশ্মিগুলোকে ছেঁকে বিশুদ্ধ আলো আমাদের কাছে পাঠায়। তাছাড়াও দিনরাতে উল্কাপিণ্ডের (meteorite) অনবরত বর্ষণ পৃথিবীর কোনো ক্ষতি করতে পারে না। এই বিষয়গুলো মানুষ কখন জেনেছে? hardly ১০০ বছর আগে।

আল্লাহতালা বলেন,

‘আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। ‘(সূরা আম্বিয়াঃ ৩২)

১১. সৈনিক বা কর্মী মৌমাছি স্ত্রী না পুরুষ? শেক্সপিয়ারের ‘Henry the fourth’ নাটকে কর্মী মৌমাছিকে পুরুষ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞান পরে প্রমাণ করে যে কর্মী মৌমাছি স্ত্রী মৌমাছি। ১৯৭৩ সালে, ‘Von Frisch’ মৌমাছির আচরণ ও যোগযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন। । কোরআন ১৪০০ বছর আগে কর্মী মৌমাছিদের স্ত্রী মৌমাছি বলেছে।

আল্লাহতালা বলেন-

“আপনার প্রতিপালক মৌমাছিকে (কুলি ওয়া ফাসরুকি = স্ত্রী মৌমাছি) আদেশ দিলেন;পাহাড় - পর্বতের গায়ে,গাছে এবং উঁচু চালে ঘর তৈরি কর। এরপর সকল প্রকার ফল থেকে খাও এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথ সমূহে চল।”
(সূরা আন নহল-৬৮-৬৯)

১২. বিগত ৪.৫ বিলিয়ন বছর ব্যাপী রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যের দেহে তাপ সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতে এক সময়ে এর অবসান ঘটবে এবং তখন সূর্য আলোহীন হয়ে যাবে। ফলে পৃথিবীর সকল অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। সূর্যের নিষ্প্রভ হওয়া কেয়ামতের লক্ষণ।

সূর্যের অস্থায়িত্ব সম্পর্কে আল্লাহ কোরআন মাজীদে বলেনঃ

‘যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। (সূরা তাকবীর-১)

১৩. মাটির নিচে যে পানি আছে তা কোথায় থেকে আসে বা তার উৎস কি; তা পূর্বে মানুষের জানা ছিলনা। মাত্র ২০০ -৩০০ বছর আগে মানুষ জানতে পারে যে মাটির নিচের পানির উৎস হল বৃষ্টির পানি যা শোষিত (soaked) হয়ে মাটির নিচে জমা হয় এবং যাকে infiltration বা water seepage বলে । কোরআন ১৪০০ বছর আগে বলে যে মাটির নিচের পানির উৎস হল বৃষ্টির পানি।

আল্লাহ তা’লা বলেন,

‘আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।‘(সূরা আল মুমিনূন -১৮)

১৪. ধারণা করা হয় যে,অনুভূতি ও বেদনার উপলব্ধি মস্তিষ্কের উপর নির্ভরশীল। সাম্প্রতিক আবিষ্কার প্রমাণ করেছে যে,চামড়ার মধ্যে বেদনা অনুভবকারী উপাদান রয়েছে যাকে Pain receptor বলা হয়। Pain receptor ছাড়া ব্যক্তি ব্যথা অনুভব করতে পারে না। কোরআন ১৪০০ বছর আগে এই কথা বলেছে।

আল্লাহ তা’লা বলেন,

“এতে সন্দেহ নেই যে,আমার নির্দশন সমূহের প্রতি যে সব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে, আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করবো। তাদের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পালটে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আবার আযাবের আস্বাদন করতে থাকে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হেকমতের অধিকারী।”
(সূরা আননিসা -৫৬)

থাইল্যাণ্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের Anatomy বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাগাতাত তিজাসেন (Professor Tagata Tagasone) চামড়ার ব্যথা অনুভবকারী উপাদানের উপর দীর্ঘ দিন ব্যাপী গবেষণা করেছেন। প্রথমদিকে, তিনি বিশ্বাস করেননি যে,১৪০০ বছর আগে কোরআনে এবিষয়ে কথা বলেছে। তিনি কোরআনের এই আয়াতের অনুবাদ পরীক্ষা করে দেখেন। তিনি কোরআনের আয়াতের এরূপ বৈজ্ঞানিক যথার্থতায় এত বেশী মুগ্ধ হন যে, রিয়াদে অনুষ্ঠিত কোরআন ও সুন্নার বৈজ্ঞানিক নিদর্শন বিষয়ক ৮ম সম্মেলনে প্রকাশ্যে ঘোষণা করেন।

“আল্লাহ ছাড়া কোন God নেই এবং মোহাম্মদ (সঃ) আল্লাহর রাসূল।”

১৫. ডেমোক্রিটাস (Democritus) ও তার পরবর্তী সময়ের লোকেরা মনে করত সর্বাধিক ক্ষুদ্র একক হচ্ছে, অণু, আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে অণুকে বিভক্ত করা যায়। অণুকে বিভক্ত করার বিষয়টি বিংশ শতাব্দীর আবিষ্কার।

কোরআনে আল্লাহ তা’লা প্রায় ১৪০০ বছর আগে বলেনঃ

অবিশ্বাসীরা বলে,আমাদের উপর কেয়ামত আসবে না। বলুন, কেন আসবেনা? আমার প্রতিপালকের শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। আসমান ও যমীনে অণু পরিমাণ কিংবা তা থেকে ক্ষুদ্র ও বড় কোন কিছুই তার অগোচরে নয়। সমস্তই আছে সুষ্পষ্ট কিতাবে।”( সূরা সাবা-৩)।

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?- যদি দেখ তিনি তোমাক...
06/07/2021

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল?

আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।

মূল: ড. রাতিব আন-নাবলুসি।
অনুবাদ: ড.বি. মফিজুর রহমান আল-আযহারী।

 #ডেল_কার্নেগীর_স্মরণীয় ২৫টি উক্তি”১) যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি,সাফল্য তারকাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর ত...
04/07/2021

#ডেল_কার্নেগীর_স্মরণীয় ২৫টি উক্তি”

১) যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি,সাফল্য তার
কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে
যাওয়ার শব্দ ততো কম।

২) মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার
উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে
আপনি কেমন চিন্তা করেন তার উপর।
(৩) যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক
মিনিটের বেশি ভাববেন না।
(৪) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।
(৫) মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে
আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি
চিন্তিত ছিলেন আজ নয়।
(৬) আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে
ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি
নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া
করবে না?"
(৭) অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু
দেখাই আমাদের দরকার।
(৮) কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা
না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের
মত।
(৯) মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।
(১০) মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে
কোনভাবে বিরক্ত করা উচিত নয়। কেননা তা থেকে চরম
ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
(১১) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে,
সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু
ভালবেসে যাওয়া।
(১২) মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই
আড়াল করা প্রশংসা। মরা কুকুরকে কেউ লাথি মারে না।
(১৩) দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।
(১৪) আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে;
এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি
কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত
নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।
(১৫) অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে
জানুন, নিজের পথে চলুন।
(১৬) আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই,
কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই
অকৃতকার্যতা আসে।
(১৭) ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে
অজ্ঞতাই যথেষ্ট।
(১৮) সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ
হলো আপনি যা চান তা পাওয়া।
(১৯) দাম্পত্য জীবনে সুখি হতে চাও? তাহলে পরস্পরকে
অবিশ্বাস করবে না আর ঘ্যানর ঘ্যানর করবে না।
(২০) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত
মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।
(২১) যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা
নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে
পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায়
কানায় পূর্ণ।
(২২) মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশাগ্রস্থ মানুষের
চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম।
(২৩) যে অবস্থায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না
দেখে বিচার করা উচিত নয়।
(২৪) সব সময়-ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি
করার সুযোগ দিন।
(২৫) যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই
সফলতা লাভ করেছেন।..

(সংগৃহীত)

শিক্ষা ও তথ্য কেন্দ্র

এতো চাপ নিয়ে লাভ কি....??বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান।বয়স যখন ৫০ পার হয় তখন কালো...
05/06/2021

এতো চাপ নিয়ে লাভ কি....??

বয়স যখন ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর
নিম্ন শিক্ষিত সবাই সমান।

বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান।কার চেহারা সুন্দর,দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা...

বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না...

বয়স যখন ৭০ , তখন আপনার বড় ফ্ল্যাট,
বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন।ছোট একটি রুম হলেই আপনার চলে...

বয়স যখন ৮০ , তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা...

বয়স যখন ৯০ , আপনার ঘুমানো আর জেগে থাকা একই, আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা...

বয়স যখন ১০০, তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না।
পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা...

জীবনের মানে টা এতটুকুই... এর বেশি কিছুই না... এতো চাপ নিয়ে,লোভ করে,মানুষের ক্ষতি করে লাভ কি???

নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন,অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন।

সময়টা ভালো কাজে লাগান,পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।মগজটারে পরিস্কার করে ফেলেন।আগামী দিনটা আপনার জন্য আনন্দময় হবে।

🌹নিজেকে যেভাবে নিজের জন্য বদলাবেন🌹  হুট করেই নিজেকে বদলে ফেলা যায় না নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে নিজেকে সময় দ...
14/03/2021

🌹নিজেকে যেভাবে নিজের জন্য বদলাবেন🌹

হুট করেই নিজেকে বদলে ফেলা যায় না নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে নিজেকে সময় দিতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে। মনে মনে যদি পরিবর্তন চান তাহলে কখনই নিজেকে বদলে ফেলা যাবেনা। একটু সময় নিয়ে নিজের সঙ্গে বোঝাপড়া বাড়ালেই কিন্তু জীবনে ইতিবাচক পরিবর্তন অানা সম্ভব হয়।

🌹 যা পরিবর্তন করতে চান তা নির্ধারন করুন মনে করুন অাগামী ছয় মাসের মধ্যে অাপনি প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠবেন। তাহলে একটি কাগজে লিখে তা এমন জায়গায় রাখবেন যেন সেটা চেখে পড়ে। এভাবেই একটি পরিকল্পনা করুন। হুট করেই কিন্তু অাপনি কাল সকালে উঠতে পারবেন না অার যদি পারেন ও তাহলে পরশু অার উঠতে মন চাইবেনা। তাই সকালে ঘুম থেকে উঠে অাপনি কি কি কাজ করবেন তা ঠিক করে ফেলবেন।

🌹 জীবনে একটি বিষয়ে ইতিবাচক পরিবর্তন অানতে চাইলে অাপনার পুরো দিনকেই সেভাবে সাজাতে হবে। একটি পরিপূর্ণ পরিকল্পনা গ্রহন করুন। একা একা নিজেকে পরিবর্তন করা বেশ কঠিন একটি কাজ। সমমনা মনের মানুষ বা বন্ধুদের খুজে বের করুন তাদের সহায়তা নিন। যারা নেতিবাচক কথা বলেন তাদের এড়িয়ে চলুন।

🌹 যেখানে অাগ্রহ কাজ করে সেখানে সময় দিতে চেষ্টা করুন অাপনার যে কাজটি করতে ভাল লাগে তাই করুন। কাজের গুনগত মান উন্নয়নে সময় দিন কিভাবে প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখুন। প্রতিদিন নিজেকে ১ ভাগ করে ছাপিয়ে গেলে ৬ মাস পরেই নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।

🌹 প্রতিদিন নিজের শেখার পরিবেশ রাখুন চারপাশ থেকে শিখুন। নিজের ভুল থেকে শেখার চেষ্টা করুন। নিজেকে কখনোই ছোট ভাববেন না ছোট বড় সবার কাছ থেকে শেখার চেষ্টা করুন। পুরোনোকে নতুন করে শেখার মাধ্যমে নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখুন এতে বরং অাপনারই লাভ। ধন্যবাদ

11/03/2021

সঠিক কথা

আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুধকে করেছেন হারাম ।ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে । তবে যার...
04/03/2021

আল্লাহ্‌ ব্যবসাকে করেছেন হালাল আর সুধকে করেছেন হারাম ।
ক্বিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে । তবে যারা আল্লাহ্‌কে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত ।
ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ বৈধ । কিন্তু অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম করে । নিজের পণ্যের ব্যাপারে মিথ্যা মিথ্যা বিবরণ দেয় ।
আমরা সবাই সৎভাবে ব্যবসা করব ইনশাআল্লাহ, আল্লাহ এতে অনেক বরকত দিয়ে দিবে, মানুষকে ঠকিয়ে আসলে উন্নতি করা সম্ভব না।

এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চি...
02/03/2021

এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত। কারন বর্ষণের কাজ আল্লাহর এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেও সাহায্য না করলেও আল্লাহর সাহায্য ঠিকই পাবেন, সময়টা শুধু অপেক্ষার।

ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।
আল্লাহ অবশ্যই পাশে থাকবেন।

আল্লাহ,বলেন তোমরা আমাকে ডাকো,আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
(সূরাঃমুমিন-৬০)

"জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে!"
(সূরা বাকারা, আয়াত: ২১৪)

হতাশ হবেন না...বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ...
01/03/2021

হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা। সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে। এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে,
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।

আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বছর বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে।

কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন সফল হবেন, ইনশাআল্লাহ।

==============================• উ‌দ্যোক্তা ও ব‌্যাবসা‌য়ি মধ‌্যকার পার্থক‌্য •==============================উদ্যোক্তা শব...
21/02/2021

==============================
• উ‌দ্যোক্তা ও ব‌্যাবসা‌য়ি মধ‌্যকার পার্থক‌্য •
==============================

উদ্যোক্তা শব্দের ইংরেজী “entrepreneur” এবং

ব্যবসায়ী শব্দের ইংরেজী “businessman”

উদ্যোক্তাঃ
একটি পণ্য, দ্রব্য বা সংগঠন স্থাপনের প্রাথমিক উদ্যোগ যে গ্রহণ করে তাকে উদ্যোক্তা বলে।

ব্যবসায়ঃ
যা অর্থের বিনিময়ে ভোক্তাকে পণ্য বা সেবা কিংবা, দুটো সুবিধাই প্রদান করে তাই ব্যবসায় ।

আসসালামু অলাইকুম ওয়া রহমাতুললা হ্। সবাই কে মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা।
21/02/2021

আসসালামু অলাইকুম ওয়া রহমাতুললা হ্। সবাই কে মাতৃভাষা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuyaib's mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share