21/07/2021
Ovijat Life Style এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক .... 🌙🌙🌙
ঈদুল আযহার দিনের কিছু আমলঃ করার চেষ্টা করুন।
১. খুব ভোরে ঘুম থেকে উঠা।
২. গোসল করা।
৩. মিস্ওয়াক করা।
৪. সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা।
৫. আতর ব্যবহার করা।
৬. মহল্লার মসজিদে গিয়ে জামায়াতে ফজরের সালাত আদায় করা।
৭. ঈদগাহে হেঁটে যাওয়া।
৮. সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া।
৯. শরীয়তের সীমার মধ্যে থেকে খুশি প্রকাশ করা।
১০. ঈদের সালাতের আগে অন্য কোনো নফল সালাত না পড়া।
১১. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ১২. ঈদের সালাত ঈদগাহে গিয়ে পড়া, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে ঈদের সালাত পড়া।
১৩. নিম্নোক্ত বাক্য পড়তে পড়তে ঈদগাহে যাওয়া:
الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম্দ।
১৪. ঈদের দিন পবিত্র কুরবানীর গোশত দিয়ে খাওয়া শুরু করা ইত্যাদি।