07/09/2026
পোরসের প্রবলেম কমাতে এই মাস্কটা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে। কেন জানেন? 👀
কারণ এতে রয়েছে একসাথে কয়েক ধরনের ক্লে—Kaolin, Bentonite, Illite, Montmorillonite ও Canadian Colloidal Clay। এগুলো স্কিনের এক্সট্রা অয়েল শোষণ করার পাশাপাশি পোরসের ভেতরে জমে থাকা সেবাম, ধূলা-ময়লা আর ক্লগিং বের করে আনতে হেল্প করে। অর্থাৎ যাদের স্কিন খুব অয়েলি, ব্ল্যাকহেড বা ক্লগড পোরসের প্রবলেম আছে, তাদের জন্য এটা বেশ কাজের একটা কম্বিনেশন।
আর শুধু ক্লে দিয়েই থেমে নেই। এতে রয়েছে AHA, BHA ও PHA—Glycolic Acid, Salicylic Acid আর Gluconolactone। এই তিন ধরনের অ্যাসিড একসাথে স্কিনের জমে থাকা ডেড সেল ও ক্লগিং দূর করতে, স্কিনের টেক্সচার স্মুথ করতে এবং নিয়মিত ব্যবহারে পোরসগুলোকে আরও ছোট ও সূক্ষ্ম দেখাতে সাহায্য করে। বিশেষ করে ব্ল্যাকহেড আর ক্লগড পোরসের ক্ষেত্রে এই কম্বিনেশনটা বেশ ইন্টারেস্টিং।
তবে আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এত কিছু একসাথে থাকার পরও স্কিনকে একেবারে টানটান শুকনো করে ফেলে না। এতে Centella Asiatica, Aloe Extract, Calamine ও Allantoin আছে, যেগুলো স্কিনকে স্যুথিং রাখতে এবং অতিরিক্ত ড্রাইনেস কমাতে হেল্প করে। ফলে পোরস ক্লিন করার পাশাপাশি স্কিনটাও থাকে তুলনামূলক সফট ও কমফোর্টেবল।
তাই ড্রাই করে ফেলার ভয় ছাড়াই পোরস, ব্ল্যাকহেড আর অতিরিক্ত অয়েল কন্ট্রোলে আনতে চাইলে -টা একবার ট্রাই করতেই পারেন।