NuzzMart

NuzzMart NuzzMart একটা স্বপ্ন। যা ৪ই জুলাই, ২০২৩ সালে যাত্রা শুরু করে!
স্বপ্ন সারথি হিসেবে সবাই পাশে থাকবেন ❤️

আপনার পছন্দসই কক্সবাজারের শুটকীর জন্য আজই যোগাযোগ করেন আমাদের সাথে!!
08/08/2023

আপনার পছন্দসই কক্সবাজারের শুটকীর জন্য আজই যোগাযোগ করেন আমাদের সাথে!!

কিডনি বিনস/ রাজমাকিডনি বিন হিন্দিতে রাজমা, ইংরেজিতে কিডনি বিনস, সিলেট ও পার্বত্য চট্রগ্রামে কাঠুয়া সীম, ঝাড় সীম, ফরাস সী...
07/07/2023

কিডনি বিনস/ রাজমা

কিডনি বিন হিন্দিতে রাজমা, ইংরেজিতে কিডনি বিনস, সিলেট ও পার্বত্য চট্রগ্রামে কাঠুয়া সীম, ঝাড় সীম, ফরাস সীম নামে পরিচিত। রাজমা এক ধরনের সীমের বীচি যা অসাধারণ সব পুষ্টিগুণে ভরপুর।

প্রাচীনকালে ব্যবসা-বাণিজ্যের সময়েই এশিয়ায় রাজমার ব্যবহার চালু হয়। মেক্সিকো এবং মধ্য আমেরিকার কিছু অংশে রাজমা বা কিডনি বিনের ব্যাপক পরিমাণে চাষ হয়। অনেক ধরনেরই বিন পাওয়া যায় - সাদা, ক্রিম, কালো, লাল, বেগুনি, স্পটেড, স্ট্রাইপড এবং মোটলড। রাজমা উদ্ভিজ্জ প্রোটিনের একটি প্রধান উৎস এবং এর স্বাস্থ্যগুণও অসীম। এই বিনে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ইত্যাদি।

নানা স্বাদে বিন্নি চালবিন্নি ভাতউপকরণ: বিন্নি চাল ২ কাপ, পানি পরিমাণমতো, লবণ আধা চা-চামচ। এ ছাড়া লাগবে ইস্পাত বা অ্যালুম...
06/07/2023

নানা স্বাদে বিন্নি চাল

বিন্নি ভাত
উপকরণ: বিন্নি চাল ২ কাপ, পানি পরিমাণমতো, লবণ আধা চা-চামচ। এ ছাড়া লাগবে ইস্পাত বা অ্যালুমিনিয়ামের ঝাঁজর।

প্রণালি: চাল ভালো করে ধুয়ে ৫ থেকে ৬ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এবার পানি ঝরিয়ে নিতে হবে। হাঁড়িতে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলার জ্বালে বসাতে হবে। পানি ফুটে উঠলে হাঁড়ির ওপরে একটা ঝাঁজরিতে পানি ঝরানো চাল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ৩০ থেকে ৩৫ মিনিট ভাপে রান্না করতে হবে। মাঝে দুবার ঢাকনা তুলে খুব সাবধানে হালকা হাতে নেড়ে দিতে হবে। ভাতটা হয়ে গেলে দেখতে বেশ স্বচ্ছ দেখাবে। নির্দিষ্ট সময় পর ভাত নামিয়ে নিতে হবে। এই ভাত বেশ আঠালো হয়। যেকোনো ভর্তা, মাছভাজা বা ভুনা মাংস দিয়ে খেতে এই বিন্নি ভাত অসাধারণ।

কোরানো নারিকেলে গুড় ও তেজপাতা বা এলাচ বা দারুচিনি জ্বাল দিয়ে তাতেও এই বিন্নি ভাত মিশিয়ে খেতে ভালো লাগবে।

বিন্নি নারকেল পিঠা

উপকরণ: চাল ২ কাপ, কোরানো নারকেল ১ কাপ, গুড় আধা কাপ (স্বাদমতো), এলাচ ২টি, লবণ ১ চিমটি, পানি প্রয়োজনমতো ও তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রণালি: চাল ভালো করে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। সকালে চালের পানি ঝরিয়ে পাতলা কাপড়ের ওপর চালটা ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে দিয়ে শুকিয়ে নিয়ে শিল-পাটা বা গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়া করে চেলে নিন। একটা প্যানে গুড়, কোরানো নারকেল ও এলাচ দিয়ে রান্না করে নিতে হবে। রান্না নারকেলটা বেশ শুকনা হবে এবং মনে করে অবশ্যই এলাচ দুটি উঠিয়ে নিতে হবে। তারপর চালের গুঁড়ার সঙ্গে রান্না করা নারকেল, অল্প লবণ, প্রয়োজনমতো পানি মিশিয়ে গোলা তৈরি করে নিতে হবে। গোলাটা বেশি পাতলা বা বেশি ঘন হবে না। কড়াই বা প্যানে বেশ খানিকটা তেল গরম করে তাতে চামচ বা কাপে করে গোলা নিয়ে তেলে ছেড়ে দিয়ে এক পিঠ হওয়ার পর আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নিতে হবে। কয়েকবার উল্টে-পাল্টে বেশ লালচে করে ভেজে কিচেন টিস্যুর ওপর নামিয়ে নিয়ে ঠান্ডা বা গরম, যেভাবে খুশি পরিবেশন করা যাবে। ঠান্ডা হলে পিঠাটা কিছুটা শক্ত হয়ে মচমচে হয়ে যায়।

06/07/2023

আলহামদুলিল্লাহ!
NuzzMart আমাদের একটা স্বপ্ন। যা ৪ই জুলাই, ২০২৩ সালে যাত্রা শুরু করে!
আমাদের ইচ্ছে ছিল বরাবরই ভালো কিছু মানুষের কাছে পৌছে দেয়া, যার জন্যই আমাদের এই পেইজ।

আমাদের জন্ম ও বেড়ে ওঠা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সাবাজারে!

আশা করছি আমরা আপনাদের কাছে ভালো কিছু নিয়ে হাজির হতে পারবো!

দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন 😊

Alhamdulillah!  It’s a dream of a family!
05/07/2023

Alhamdulillah! It’s a dream of a family!

Address

Euro Mamataz Mahal
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when NuzzMart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NuzzMart:

Share