Anjums Online Shopping

Anjums Online Shopping Anjums.com.bd is a cutting edge e-commerce platform that brings the latest local and international goods to your doorstep.

We offer a wide selection of products from renowned brands in Bangladesh with a promise of fast, safe and easy online shopping experience. From electronics to fashion, there is bound to be something for everyone in Anjums. Anjums offers Nationwide shipping and FREE returns! For your convenience, we have several payment options including credit/debit cards, bKash and cash on delivery.

☘☘ Protector Ginger Shampoo ☘☘♦Size: 1000 ml-990tk♦Size:500 ml-780tk♦Size-260 ml-520tk✅Inbox for order:Inside Dhaka deli...
04/07/2021

☘☘ Protector Ginger Shampoo ☘☘
♦Size: 1000 ml-990tk
♦Size:500 ml-780tk
♦Size-260 ml-520tk

✅Inbox for order:
Inside Dhaka delivery charge-60 Taka.(2-3 Days)
Outside Dhaka delivery charge-130 Taka.(3-4 Days)

Skinpro cleanserPrice:190tk
30/06/2021

Skinpro cleanser
Price:190tk

পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে নিয়ে আসুক খুশির বার্তা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন হোক নিরাপদে। Anjums Online Shopping এর পক...
13/05/2021

পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে নিয়ে আসুক খুশির বার্তা। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন হোক নিরাপদে। Anjums Online Shopping এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ১৪২৭ কে বিদায় জানিয়ে চলে এলো বাংলা আরেকটি বছর ১৪২৮।আমরা ইংরেজি সালের হিসাবে দিনক্ষণের ...
14/04/2021

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। ১৪২৭ কে বিদায় জানিয়ে চলে এলো বাংলা আরেকটি বছর ১৪২৮।

আমরা ইংরেজি সালের হিসাবে দিনক্ষণের হিসাব রাখলেও বাংলা বছরকে স্বাগত জানানো আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি। প্রতি বছরই আমরা সারাদেশ ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকি। যদিও দ্বিতীয়বারের মতো এবারো করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়েছে বাংলা নববর্ষের সবরকম আয়োজন।

ঘরবন্দী অবস্থাতেই এবারে স্বাগত জানাতে হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৮ কে।

সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।
14/04/2021

সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।

𝐈𝐭'𝐬 𝐬𝐢𝐦𝐩𝐥𝐞-𝐬𝐞𝐧𝐬𝐢𝐭𝐢𝐯𝐞 𝐬𝐤𝐢𝐧 𝐧𝐞𝐞𝐝𝐬 𝐚 𝐤𝐢𝐧𝐝𝐞𝐫 𝐚𝐩𝐩𝐫𝐨𝐚𝐜𝐡.💚💙 Simple skincare products that are perfect for even the most sensit...
05/04/2021

𝐈𝐭'𝐬 𝐬𝐢𝐦𝐩𝐥𝐞-𝐬𝐞𝐧𝐬𝐢𝐭𝐢𝐯𝐞 𝐬𝐤𝐢𝐧 𝐧𝐞𝐞𝐝𝐬 𝐚 𝐤𝐢𝐧𝐝𝐞𝐫 𝐚𝐩𝐩𝐫𝐨𝐚𝐜𝐡.

💚💙 Simple skincare products that are perfect for even the most sensitive skin.

🛒Shop Now: Anjums Online Shopping

📲Hotline: +88 09678 800 850 (Call for Home Delivery)
📲Hotline: +88 0177 8802 781 (Call for Home Delivery)

ত্বকের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে বেসন। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে উজ্জ্বল ও কোমল করে ত্বক। জেনে নিন বেসনের ...
01/04/2021

ত্বকের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল দূর করে বেসন। এছাড়া রোদে পোড়া দাগ দূর করে উজ্জ্বল ও কোমল করে ত্বক। জেনে নিন বেসনের বিভিন্ন প্যাক কীভাবে বানাবেন।

১ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ হলুদের গুঁড়া মেশান। পরিমাণ মতো পানি মিশিয়ে মসৃণ পেস্ট বানান। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

সমপরিমাণ বেসন ও মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। হালকা শুকিয়ে গেলে ভেজা আঙুল দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
১ টেবিল চামচ বেসনের সঙ্গে টমেটোর রস মিশিয়ে পেস্ট বানান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানির ঝাপটায় ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেলুন।
বেসনের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

সমপরিমাণ বেসন ও মধু একসঙ্গে মিশিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

বেসন ও পাকা পেঁপে একসঙ্গে মিশিয়ে ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

৭ দিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে ব্যবহার করুন মুলতানি মাটির এই প্যাক। ত্বকের উপর হওয়া সমস্ত ধরনের দাগ নিরাময় ...
31/03/2021

৭ দিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা ফিরে পেতে ব্যবহার করুন মুলতানি মাটির এই প্যাক। ত্বকের উপর হওয়া সমস্ত ধরনের দাগ নিরাময় করতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার। অতীতকাল থেকে রূপচর্চার উপাদান হিসাবে মুলতানি মাটি ব্যবহৃত হয়ে আসছে।

১) এক চামচ মুলতানি মাটি, এক চামচ বেসন, এক চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে মেখে থাকুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

২) এক চামচ মুলতানি মাটি, এক চামচ চালের গুঁড়ো, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে ঘষে ঘষে লাগান। এটি খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করবে। কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৩) এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন সারা মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৪) এক চামচ মুলতানি মাটি, এক চামচ টমেটোর রস ভালো করে মিশিয়ে নিন সারা মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৫) এক চামচ মুলতানি মাটি, এক চামচ কাঁচা দুধ, এক চামচ চন্দন গুঁড়ো ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৬) এক চামচ মুলতানি মাটি, এক চামচ গোলাপ জল ভাল করে মিশিয়ে নিয়ে সারা মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৭) এক চামচ মুলতানি মাটি, এক চামচ নারকেল তেল, এক চামচ গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে রাখুন। বেশ কিছুটা সময় ধরে মাসাজ করতে থাকুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

রূপচর্চায় চন্দন ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। এর ঔষধি গুণাগুণ ত্বককে রাখে কোমল ও সুন্দর। পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দ...
30/03/2021

রূপচর্চায় চন্দন ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই। এর ঔষধি গুণাগুণ ত্বককে রাখে কোমল ও সুন্দর। পাশাপাশি ব্রণ, রোদে পোড়া দাগ এবং বলিরেখাও দূর করে চন্দন। জেনে নিন কীভাবে চন্দন দিয়ে তৈরি করবেন ফেসপ্যাক-

সমপরিমাণ হলুদ গুঁড়া ও চন্দনের সঙ্গে লেবুর রস মিশিয়ে তৈরি করুন পেস্ট। ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে।
১ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ টেবিল চামচ গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ব্রণ থেকে মুক্তি পাবেন।
সমপরিমাণ চন্দন গুঁড়া ও হলুদ গুঁড়ার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। সামান্য কর্পূরের গুঁড়া দিন এতে। রাতে শোওয়ার আগে মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। মুখ ধোবেন না। সকালে উঠে তারপর ধুয়ে ফেলুন মুখ। ত্বকের বলিরেখা দূর করবে ফেসপ্যাকটি।
চন্দন গুঁড়ার সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তৈলাক্ত ত্বকের জন্য উপকারী ফেসপ্যাকটি পরিষ্কার করবে রোমকূপও।
১ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ টক দই ও আধা চা চামচ মধু মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। ১ ঘন্টা পর ধুয়ে ফেলুন। রোদে পোড়া দাগ দূর হওয়ার পাশাপাশি জৌলুস বাড়াবে এই ফেসপ্যাকটি।
২ টেবিল চামচ চন্দন গুঁড়ার সঙ্গে ১টি ডিমের কুসুম ও ১ টেবিল চামচ মধু মিশান। মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন ১ ঘন্টা। এটি ত্বকের বলিরেখা দূর করবে।

আজ পবিত্র শবে বরাত।হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রা...
29/03/2021

আজ পবিত্র শবে বরাত।

হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এই রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

মহিমান্বিত এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়।

সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব আজ বিপর্যস্ত।

বাংলাদেশেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এ জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ইতিমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন আতঙ্কিত না হয়ে করোনা মোকাবিলা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই মহামারি থেকে রক্ষা করুন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, ‘করোনাভাইরাস বর্তমানে সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি। এই মহামারিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ইবাদত করার আহ্বান জানাই। আল্লাহ তাআলার কাছে বিপদের এই সময় বিশেষ দোয়া করি, যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।’

পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

কলা অতিরিক্ত পেকে গেলে ফেলে দিই আমরা। কিন্তু এই পাকা কলাই আমাদের দিতে পারে কোমল ত্বক ও সুন্দর চুল। জেনে নিন কীভাবে প্রাক...
29/03/2021

কলা অতিরিক্ত পেকে গেলে ফেলে দিই আমরা। কিন্তু এই পাকা কলাই আমাদের দিতে পারে কোমল ত্বক ও সুন্দর চুল। জেনে নিন কীভাবে প্রাকৃতিকভাবে ত্বক ও চুলের সুরক্ষা করে পাকা কলা-

প্রাকৃতিক ময়েশ্চারাইজার
কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে সুরক্ষা দেয় ত্বককে। পাকা কলা চটকে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকের লাবণ্য বাড়বে।

শুষ্ক চুলের যত্নে
একটি পাকা কলা চটকে আধা কাপ দই মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক চুলের ঔজ্জ্বল্য বাড়াবে এটি।

বলিরেখা দূর করতে
পাকা কলার সঙ্গে ১ টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে দূর হবে ত্বকের বলিরেখা।

ত্বক ও চুলের সুরক্ষা দেয় কলা
ত্বক ও চুলের সুরক্ষা দেয় কলা

ডার্ক সার্কেল দূর করতে
প্রতিদিন ৫ মিনিট চোখের আশেপাশে পাকা কলা ঘষুন। ধীরে ধীরে কমে যাবে চোখের চারপাশের কালো দাগ।
শুষ্ক ত্বকের সুরক্ষায়
ত্বককে অতিরিক্ত শুষ্ক না করেই ত্বকের অপ্রয়োজনীয় তেল শোষণ করে পাকা কলা। ৩ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে একটি পাকা কলা মেশান। ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বৈশাখের কাঠফাটা রোদে বাইরে বেরোলে তৃষ্ণায় যেন প্রাণটা ওষ্ঠাগত হয়ে পড়ে। এই সময় প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। তবে জা...
28/03/2021

বৈশাখের কাঠফাটা রোদে বাইরে বেরোলে তৃষ্ণায় যেন প্রাণটা ওষ্ঠাগত হয়ে পড়ে। এই সময় প্রাণ জুড়াতে তরমুজের জুড়ি মেলা ভার। তবে জানেন কি, শুধু তৃষ্ণা নিবারণেই নয়, ত্বকের যত্নেও তরমুজ বেশ উপকারী। প্রাচীন মিসরেও ত্বকের যত্নে ব্যবহার করা হতো এই ফল।

তরমুজের উপকারিতা
ঢাকার আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টারের ডাক্তার শালীন ভারতী জানালেন, তরমুজে ৯০ শতাংশের বেশি পানি থাকে, যা মূলত শরীর ও ত্বকের পানিশূন্যতা (ডিহাইড্রেশন) কমিয়ে আনে। এ ছাড়া তরমুজের অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজেন নামক উপাদান বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে এতে রয়েছে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন এ, বি এবং সি। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে।

ত্বকের সতেজতায়
ত্বকের যেকোনো সমস্যায় তরমুজ ব্যবহার করা যেতে পারে বলে জানালেন হারমনি স্পার আয়ুর্বেদিক রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা। এই গরমে ব্ল্যাকহেডস, র্যাশ, পোড়া ভাব কিংবা ব্রণের সমস্যা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে তরমুজের মাস্ক, তরমুজের রসের আইস কিউব বেশ উপকারী। এদিকে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি ত্বকের যত্নে তরমুজের বিভিন্ন ব্যবহারের কথা বলেন। তিনি বলেন, ‘তরমুজ আসলে এমন একটি ফল, যার প্রতিটি অংশ আপনি ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন।’

ময়েশ্চারাইজার এবং স্ক্রাব হিসেবে
ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। তরমুজে ভিটামিন সি থাকার কারণে এটা স্ক্রাব হিসেবে দারুণ। তাই এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে আলতোভাবে ঘষে নিতে পারেন। তারপর ঠান্ডা পানি কিংবা আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। বিন্দিয়া এক্সক্লুসিভের রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বলেন, তরমুজের বীজ শুকিয়ে গুঁড়া করেও স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে শুধু যেকোনো ক্লিনজার মিশিয়ে নিলেই হলো। এটি আপনার ত্বকের কালো দাগও দূর করবে।

ক্লিনজার হিসেবে
রোদ যতই তীব্র হোক, কাজের প্রয়োজনে বাইরে তো যেতেই হয়। সেই সঙ্গে রয়েছে ধুলাবালু। ঘরে ফিরেই দেখা যায় ত্বকে র্যাশ, ব্রণের সমস্যা। রাহিমা সুলতানা বলেন, তৈলাক্ত ত্বকে র্যাশ আর ব্রণের সমস্যা আরও বেশি দেখা দেয়। সে ক্ষেত্রেও তরমুজ ব্যবহার করতে পারেন। তরমুজ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়। সপ্তাহে অন্তত তিন দিন মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এমনকি যাঁদের ত্বক শুষ্ক, তাঁরাও তরমুজ, পাকা কলা, দুধের প্যাক ব্যবহার করতে পারেন। সপ্তাহে তিন থেকে চার দিন প্যাকটি ব্যবহার করুন।

Address

Keari Plaza (4th Floor), Road No. 8/A, Satmasjid Road, Dhanmondi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Anjums Online Shopping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anjums Online Shopping:

Share