💖 প্রিয় গ্রাহক, আসসালামু আলাইকুম ।
ধন্যবাদ সকলকে ELNAZ এর সাথে যুক্ত হওয়ার জন্য ও পেইজের পিন পোস্ট টি সময় নিয়ে পড়তে আসার জন্য।
ELNAZ ফেসবুক পেইজটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি ই কমার্স সাইট ।আমাদের নিজস্ব কোনো শপ নেই। আমাদের মটিভ হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সততার সাথে অরিজিনাল পণ্যটি আপনার দরজায় পৌঁছান ।
🎯 ELNAZ এ পন্য অর্ডার ও প্রি-অর্ডারের নিয়মাবলীঃ
🧿 ইন স্টক প্রোডাক্ট অর্ডারঃ
✅ আপনার কাঙ্ক্ষিত পণ্যের ছবি অথবা স্পেসেফিক নাম স্পষ্ট করে লিখে আমাদের ইনবক্সে জানাবেন।
✅ প্রোডাক্টের দাম জেনে নিশ্চিত হয়ে – নাম, সম্পুর্ন ঠিকানা, ফোন নাম্বার যুক্ত করে আপনার অর্ডারটি প্লেসড করবেন।
✅ প্রোডাক্ট ডেলিভারি করবার আগে আপনাকে পুনরায় নিশ্চিতকরণ উদ্দ্যেশ্যে একবার মেসেজ দেয়া হবে।
✅ প্রোডাক্ট চলে যাবার পরে সুনির্দিষ্ট কারন ব্যতীত বদল অথবা ক্যান্সেল করবার সুযোগ নেই।
✅ সুনির্দিষ্ট যৌক্তিক কারন বশত কোন অর্ডার ক্যান্সেল করতে হলে ডেলিভারি চার্জ , ডেলিভারি ম্যান কে পে করে দিবেন।
▶ (আপনার অর্ডার টি পাঠানোর আগে আপনি ক্যান্সেল করতে পারবেন, সেক্ষেত্রে কোন চার্জ লাগবে না। )
✅ আপনার অর্ডারকৃত প্রোডাক্টসের মূল্য ও ডেলিভারি চার্জ সম্পূর্ণ আপনার।
✅ প্রোডাক্ট রিসিভ করে ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে নিবেন। অর্ডার ডেলিভারি সম্পন্ন হবার পরে উক্ত পন্য সম্পর্কিত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবেনা।
✅ পণ্য সম্পর্কে কোন অভিযোগ থাকলে ইনবক্সে নক দিন, আমরা যথা সম্ভব সমাধান করার চেষ্টা করবো।
🧿 ডেলিভারি সিস্টেমঃ
✅ ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি । ডেলিভারি চার্জ ৭০ টাকা। ঢাকা এর বাহিরে ডেলিভারি চার্জ ১৩০ টাকা ।
✅ ঢাকার বাইরে অবশ্যই সম্পুর্ন মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। বিকাশ চার্জ ও কুরিয়ার চার্জ সহ ।
🧿 ঢাকার বাইরে হোম ডেলিভারিঃ
✅ যে শহরগুলিতে কুরিয়ার কোম্পানি হোম ডেলিভারি প্রদান করে থাকে সেখানে আপনার অবস্থান হলে তবেই হোম ডেলিভারি পেতে পারেন।
🎯🎯 প্রি অর্ডার 🎯🎯
✅ অর্ডার কনফার্ম করে আপনার অর্ডারকৃত পণ্যের মোট মুল্যের ৫০% অগ্রিম পে করতে হবে এবং বিকাশ এর লাস্ট ট্রাঞ্জিকশন আইডি পেইজের ইনবক্সে প্রদান করতে হবে।
✅ পেমেন্ট না করে শুধুমাত্র কনফার্ম করলে কোন ভাবেই আপনার প্রোডাক্ট টি
আপনার ঠিখানায় পাঠানো হবেনা।
✅ বিকাশ পেমেন্ট’র ক্ষেত্রে বিকাশ চার্জ যুক্ত আবশ্যক।
✅ অগ্রীম বিকাশ পেমেন্ট সুনির্দিষ্ট কারণ ছাড়া ফেরত যোগ্য নয়।
✅ আপনি কোন কারণে অর্ডার ক্যান্সেল করলে রিফান্ড করা হবে না। (যদি আপনার প্রোডাক্ট ইতিমধ্যে কেনা হয়ে থাকে)।
✅ প্রি অর্ডার প্রোডাক্ট কনফার্ম করে পেমেন্ট করার পর কোন ভাবেই উক্ত পণ্যটি বদল অথবা বাতিল করা যাবেনা।
✅ আগে পরে আরও একাধিক শিপমেন্ট আসায় বিচলিত না হয়ে পেজের সাথে যুক্ত থাকবেন।
✅ আপনার প্রোডাক্ট আছে যে শিপমেন্টে, সেটি ঢাকায় পৌছানো পরে আপনাকে কল করে অথবা পেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
✅ ঢাকা শহরের ভেতরে বাকি ৫০% মূল্য ও ডেলিভারি চার্জ যুক্ত করে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন।
✅ ঢাকার বাইরে বাকি ৫০% মূল্য একই ভাবে বিকাশ অথবা নগদ এর মাধ্যমে পরিশোধ করে পেজ থেকে নিশ্চিত হতে পারবেন। এরপর আমরা আপনার পণ্য পাঠিয়ে দেব আপনার দেয়া ঠিকানায়।
✅ আপনার অর্ডারকৃ পণ্যটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে; নিশ্চিত করন মেসেজ যাবার পরে যত দ্রুত সম্ভব রিসিভ করে নিবেন।
✅ সর্বোচ্চ ২০ দিন আপনার পন্য হোল্ড করে রাখা হবে।
✅ এরপরেও যদি আপনি কোন কারনে অর্ডারটি রিসিভ না করেন তা হলে অর্ডারটি বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে এভভান্স পেমেন্ট রিফান্ড পাবেন না ।