08/06/2026
বাজারে অনেক ধরনের বাঁশের কলম পাওয়া যায়, কিন্তু হাতে ডিজাইন, কাটিং, শেইপিং এবং নিভ তৈরির সুনিপুন দক্ষতার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ক্যালিগ্রাফি কলম তৈরি করা সম্পূর্ণ ভিন্ন অনুভূতির ।
ছবিতে আমাদের কলমগুলোর যে বৈশিষ্ট্যগুলো আপনাকে মুগ্ধ করবে।
প্রথমত নিভের কাটিংগুলো বেশ পরিষ্কার ও ব্যালান্সড।
একাধিক মিলিমিটারের কলম, যা বিভিন্ন ধরনের খত্ (সুলুস, নাসখ, নাস্তালিক, দিওয়ানি ইত্যাদি)
লেখার জন্য উপযোগী।
সেট হিসেবে তৈরী করায় এটি একটি প্রিমিয়াম হ্যান্ডক্রাফটেড লুক।
আরেকটি বিষয়, একজন ক্যালিগ্রাফার যখন নিজের ব্যবহারের অভিজ্ঞতা থেকে কলম তৈরি করেন, তখন সেই কলমের মূল্য শুধু উপকরণের জন্য নয়—এর সঙ্গে যুক্ত থাকে দক্ষতা, সময়, ধৈর্য, একাগ্র চিত্তে সুনিপুণভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং শিল্পবোধ। সেই দিক থেকে আমাদের এই ৬ পিসের সেটটি কেবল কলম নয়, বরং একটি হস্তনির্মিত ক্যালিগ্রাফি টুলসেট।
আমরা এর দাম রেখেছি শুভেচ্ছা মূল্য মাত্র ৫০০০৳।